1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীর কৃতি সন্তান সমাপ্তি ইসলাম শতভাগ স্কলারশিপ নিয়ে জার্মানির জাস্টাস লিবিগ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারমম্যান ইসরাইল হোসেন মন্ডল গং এর ক্রয়কৃত ভিটাবাড়ির পাকা বাউন্ডারী দেওয়াল জোরপূর্বক ভেঙ্গে ফেলা হয়েছে । সাংবাদিক সম্মেলনে অভিযোগ আটঘরিয়া  চাঁদভা ইউনিয়নের সাবেক তৃণমূল  বিএনপির  নেতাকর্মীদের আলোচনা সভা অনুষ্ঠিত ।। বিএনপিনেতা ও সাবেক ইউপি সদস্য হান্নান আলীকে ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষনা ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম

ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন

  • প্রকাশিত : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৪০ বার দেখা হয়েছে

ঈশ্বরদী থেকে বিশেষ প্রতিনিধি  এসএম,কামরুজ্জামান জানান,,ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টায় রক্ষা পাওয়া  ঈশ্বরদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফ  নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের করেছেন।

মঙ্গলবার  দুপুরে তিনি থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। গত ১৯ আগস্ট রাতে সলিমপুরে প্রাইভেট কারের গতিরোধ করে তাকে এলোপাতাড়ি গুলিতে জখম করার ঘটনায় এই এজাহার দায়ের করা হয়। শরিফুল ইসলাম শরীফ নিজে বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে মামলায় আসামি করে করা হয়েছে। শরিফুল ইসলাম সাংবাদিকদের জানান, গত ১৯ আগস্ট দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টায় তিনি নিজের প্রাইভেট কার চালিয়ে জয়নগর শিমুলতলা থেকে সলিমপুরের  নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় পথিমধ্যে জয়নগর কিন্ডারগার্টেনের সামনে পাকা রাস্তার ওপর পৌঁছালে আসামিরা তার গাড়ির গতি রোধ করে। এ সময় হামলাকারীরা দেশীয় ও বিদেশি অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় এবং ১ নম্বর আসামি তাকে হত্যার উদ্দেশ্যে খুব কাছ থেকে পায়ে ও মুখের ভেতরে গুলি করে। একই সময়ে মামলার ২ ও ৫ নম্বর আসামি মুকুল হোসেনসহ অন্যরা চাপাতি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম ও গাড়ি ভাঙচুর করে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতিসাধন করে । স্থানীয় লোকজনের সহায়তায় তাকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকেও তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

তিনি সাংবাদিকদের জানান,সম্প্রতি উপজেলার মানিকনগর বালিকা উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদকে কেন্দ্র করে এই বিরোধের সূত্রপাত হয়। শরিফ ওই বিদ্যালয়ের সভাপতি পদপ্রত্যাশী ছিলেন। তবে অন্য একজন সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবকে উদ্দেশ করে মন্তব্য করায় তার উপর  হামলা করা হয়েছে বলে দাবি করেন।এ বিষয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফ সশরীরে থানায় উপস্থিত হয়ে একটি এজাহার দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। তাং-25.08.2026

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট