ঈশ্বরদী থেকে মোস্তাক আহমেদ টনি জানান ।। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বহুল প্রতিক্ষীত ফাইনাল খেলা শুরু হতে না হতেই ঈশ্বরদীতে ফুটবল ভক্তদের দুই পক্ষের মধ্যে উত্তেজনা-ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঈশ্বরদীর নির্দিষ্ট আলোবাগ ক্লাবে বড় পর্দায় আর্জেন্টিনা বনাম স্পেনের ফাইনাল খেলা দেখার আয়োজন করা হয়েছিল। খেলা শুরু হওয়ার আগে দুই দলের সমর্থকেরা নিজ নিজ দলের পক্ষে কথাবলা ও স্লোগান দিতে শুরু করেন। আর্জেন্টিনা ও স্পেনের সমর্থকদের মধ্যে প্রথমে তীব্র কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সেই উত্তপ্ত বাক্যবিনিময় রূপ নেয় হাতাহাতি ও ধাক্কাধাক্কিতে। এক প্রত্যক্ষদর্শী জানান: “খেলা শুরু হতে না হতেই হুট করে পরিবেশ গরম হয়ে গেল। আমরা কিছু বুঝে ওঠার আগেই দেখি ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে। ফুটবলের আনন্দ এভাবে মারামারিতে রূপ নেবে তা ভাবতেই পারি না।”মুহূর্তেই বিষয়টি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হলয় যায়।ফুটবল প্রেম ও দলের প্রতি আবেগ থাকা ভালো, তবে খেলাকে কেন্দ্র করে এমন সহিংসতা কোনোভাবেই কাম্য নয় বলে মনে করছেন ঈশ্বরদীর সচেতন মহল। তাং-২০-০৭-২৬
Leave a Reply