1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মুলাডুলি হাইস্কুলে বিষক্রিয়ায় অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ :হাসপাতালে ভর্তি \ অসুস্থ্যদের পাশে এমপি তালেব মন্ডল বিএনপি এখন বহিরাগত অপশক্তির হাতে জিম্মি— বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সকল ধর্মবর্ণের মানুষকে অধিকতর সমৃক্ত করণের মাধ্যমে বাংলাদেশী জাতীয়তাবাদ প্রতিষ্ঠা ও ভৌগলিক জাতীয়তাবাদের ভিত্তিতে রাষ্ট্রীয় কাঠামো বিনির্মাণ করা হলে মানুষের মূল্যায়নের কথা বলেছেন– –বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার পাকশী ডেইরী ফার্মে দেশী,জার্সি ফিজিয়ানসহ কয়েকটি জাতের গরু পালন করে এলাকায় ব্যাপক সারা জাগিয়েছেন আবু রায়হান ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই—–জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না মুক্তিযোদ্ধা সন্তানদের পরিচয় হলো দেশ গড়ার মূল কারিগরদের উত্তরসূরি—- ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি টিএ পান্না বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত পাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিত বর্তমান সরকারের প্রধান,মন্ত্রীসহ বিএনপি সরকার ও দেশবাসীর সফলতা কামনা করেন সিরাজুল ইসলাম সরদার ।। ঈশ্বরদী ও পাকশীতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা ।। আসামি গ্রেফতার ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল

মুলাডুলি হাইস্কুলে বিষক্রিয়ায় অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ :হাসপাতালে ভর্তি \ অসুস্থ্যদের পাশে এমপি তালেব মন্ডল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে

টিএ পান্না ।। ঈশ্বরদীতে মুলডুুলি হাই স্কুলে ইঁদুর মারার স্প্রে’র বিষক্রিয়ায় অন্তত: ৬০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।  বুধবার সকালে স্কুল চলাকালীন এই ঘটনা ঘটে। অসুস্থদের উদ্ধার করে দ্রুত ঈশ্বরদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। হাসপাতালে শিক্ষার্থীদের ছোটাছুটি, ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স আগমন, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের ভিড় করতে দেখা যায় । সকাল থেকেই প্রতিদিনের মতো ক্লাস চলছিল ঈশ্বরদীর মুলাডুলি হাই স্কুলে। তবে হঠাৎ করেই ইঁদুর মারার স্প্রে’র বিষাক্ত গন্ধে শ্বাসকষ্ট  শুরু হয় একের পর এক শিক্ষার্থীর। অসুস্থ হয়ে পড়ে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর  শিক্ষার্থীরা । মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো স্কুল চত্বরে। সংবাদ পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় ঈশ্বরদী, গ্রীন সিটি,ইপিজেড ও রূপপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এদিকে ঘটনার পরপরই ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমানের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য হাসপাতাল ও স্কুল এলাকায় অবস্থান নেন। ভিড় সামলাতে ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তাদের হিমশিম খেতে হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ছুটে আসেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল এবং উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মদ শোয়াইব। তারা অসুস্থ শিক্ষার্থীদের শয্যাপাশে যান এবং চিকিৎসার খোঁজখবর নেন। পাবনা-৪ আসনের এমপি অধ্যাপক আবু তালেব মন্ডল, জানান “আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা নিশ্চিত করছি। ঈশ্বরদী হাসপাতালে যদি সংকুলান না হয়, তবে প্রয়োজনে রোগীদের পাবনা ও রাজশাহীতে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিষক্রিয়ার পাশাপাশি গণ-আতঙ্কের কারণে আক্রান্তের সংখ্যা বেড়েছে। তবে বর্তমানে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রিত। ঈশ্বরদী হাসপাতালের মেডিকেল অফিসার, ডা. তানভীর রহমান জানান প্রায় ৬০ জন শিক্ষার্থী বিষক্রিয়া ও আতঙ্ক নিয়ে ভর্তি হয়েছিল। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। অধিকাংশের অবস্থা এখন আশঙ্কামুক্ত। আমরা ইতোমধ্যে অনেককে প্রাথমিক চিকিৎসা শেষে রিলিজ দেওয়া শুরু করেছি। ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকেও সভাপতি তৌহিদ আক্তার পান্না তাৎক্ষণিকভাবে সরেজমিনে হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেন।হঠাৎ এমন ঘটনায় পুরো উপজেলা জুড়ে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। কেন এবং কার অবহেলায় শ্রেণিকক্ষে এমন বিষাক্ত স্প্রে ব্যবহার করা হলো, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অভিভাবক মহল। #

  •  

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট