1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত পুলিশ সুপারের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন ৪৭৫ কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মিত  ঈশ্বরদী – বানেশ্বর রোডসহ ঈশ্বরদী তালতলা রোডের বেহালদশা রেলপ্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব কক্সবাজার রেলওয়ে স্টেশন পরিদর্শন ও বৃক্ষ রোপন করেছেন ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা ​ ঈশ্বরদীতে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল খেলা নিয়ে দুই পক্ষের উত্তেজনা-ধাক্কাধাক্কি বাংলাদেশসহ বাসযোগ্য পৃথিবী গড়তে গাছ লাগিয়ে অক্সিজেন ফ্যাক্টরী গড়ে তোলার বিকল্প নেই——বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আটঘরিয়ায় বিএনপি নেতার ভাতিজাকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায়  বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠন এবং আওয়ামীলগের  মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি

বিএনপি এখন বহিরাগত অপশক্তির হাতে জিম্মি— বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৯৬ বার দেখা হয়েছে

এএ আজাদ হান্নান ।। পাবনা জেলা বিএনপি বর্তমানে বহিরাগত ও হাইব্রিড অপশক্তির হাতে জিম্মি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। বিএনপির বর্তমান ভয়ানক পরিস্থিতির আলোকে  গত মঙ্গলবার রাতে পাকশী গোল ঘরে স্থানীয় বিএনপি আয়োজিত পাকশী ইউনিয়ন বিএনপির বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। ​আদর্শের বিচ্যুতি ও দখলবাজির অভিযোগ তুলে ​সিরাজুল ইসলাম সরদার বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শকে ধারণ করে বর্তমানে পাবনায় বিএনপির কোনো দৃশ্যমান ইতিবাচক রাজনৈতিক কর্মকাণ্ড চোখে পড়ছে না। উল্টো ৫ আগস্টের পর থেকে অন্য দল থেকে আসা অনুপ্রবেশকারী বা ‘হাইব্রিড’ চক্রের লুটপাট, দখলবাজি খুনজখম এবং সংগঠন বিরোধী কর্মকাণ্ডে দল চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, “এই অপশক্তির কারণে দলের যে ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ করা কঠিন।” পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রবীণ রাজনীতিবিদ আব্দুস সোবান ​স্থানীয় নেতাদের  ক্ষোভের বিষয়িউল্লেখ করে ​সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন পাকশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাকিউল ইসলাম তপন সরদার। ​বক্তারা প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলেন: ​এলাকায় বর্তমানে লুটপাট, গরু চুরি, ভাঙচুর ও মাদকসহ নানা অসামাজিক কার্যক্রম চলছে। ​দলের আদর্শিক কোনো নেতাকর্মী এসব কাজে জড়িত হতে পারে না। ​একটি অশুভ শক্তি পরিকল্পিতভাবে দলে অনুপ্রবেশকারীদের দিয়ে বিএনপিকে ধ্বংসের পাঁয়তারা করা হচ্ছে। সভায় উপস্থিত নেতৃবৃন্দ ঈশ্বরদী উপজেলাসহ সমগ্র পাবনা জেলা বিএনপিকে রক্ষা করতে দলের চেয়ারপারসন ও হাই কমান্ডের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। তারা অবিলম্বে হাইব্রিড ও অপশক্তির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও দাবি জানান। ​সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন: বিএনপি নেতা আমিনুল ইসলাম, কবীর আহমেদ, মনির আহমেদ হিরোক সরদার, সুলতানুল হক শাহিন, ভিপি সাইদুল ইসলাম লিপন, শ্রমিক দল সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক খন্দকার সোহেল রানা, মোহাম্মদ আলী কাজল, রফিকুল ইসলাম কলম, আশিকুর রহমান, সিপলু, আব্দুস সালাম রঞ্জু ও মাহমুদুর রহমান মিঠুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।#

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট