1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারমম্যান ইসরাইল হোসেন মন্ডল গং এর ক্রয়কৃত ভিটাবাড়ির পাকা বাউন্ডারী দেওয়াল জোরপূর্বক ভেঙ্গে ফেলা হয়েছে । সাংবাদিক সম্মেলনে অভিযোগ আটঘরিয়া  চাঁদভা ইউনিয়নের সাবেক তৃণমূল  বিএনপির  নেতাকর্মীদের আলোচনা সভা অনুষ্ঠিত ।। বিএনপিনেতা ও সাবেক ইউপি সদস্য হান্নান আলীকে ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষনা ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

বর্তমান সরকারের প্রধান,মন্ত্রীসহ বিএনপি সরকার ও দেশবাসীর সফলতা কামনা করেন সিরাজুল ইসলাম সরদার ।। ঈশ্বরদী ও পাকশীতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ২৭৮ বার দেখা হয়েছে

টিএ পান্না ।।  চিরায়ত ঐতিহ্য ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে  ঈশ্বরদী ও পাকশীতে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। প্রতি বছরের ন্যায় এবারও ঈশ্বরদী উপজেলা প্রশাসন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবার পাকশী, রেলওয়ে পাকশী বিভাগ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী আলোচনা সভা, বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী গম্ভীরা গান, বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​পাকশীতে বিএনপি পরিবারের উদ্যোগে আয়োজিত নববর্ষের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএ আজাদ হান্নানসহ অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সাধারণ মানুষের সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। ​বৈশাখী শোভাযাত্রা, আলোচনা, ও নানা অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরে সমৃদ্ধি ও শান্তির প্রত্যাশা ব্যক্ত করেন সিরাজুল ইসলাম সরদার। তিনি বর্তমান সরকারের প্রধান,মন্ত্রীসহ বিএনপি সরকার ও দেশবাসীর সফলতা কামনা করেন।

ঈশ্বরদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মদ শোয়াইব। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  ​পাকশী রেলওয়ে বিভাগীয় অফিসের  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) আবুহেনা মোস্তফা আলম। এসময় রেলওয়ের বিভিন্ন বিভাগীয় প্রধানগণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ​

সাংবাদিক ও সুধী সমাজের অংশগ্রহণে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শিশু নিকেতনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না। দিনটি উদযাপন উপলক্ষে পৃথক মঞ্চে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। বিশেষ আকর্ষণ হিসেবে ছিল ঐতিহ্যবাহী গম্ভীরা, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশু ও অতিথিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ​অনুষ্ঠানগুলোতে ঈশ্বরদী ও পাকশীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে নতুন বছরে সমৃদ্ধি ও শান্তির প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।#তাং-১৪/০৪/২৬

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট