1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারমম্যান ইসরাইল হোসেন মন্ডল গং এর ক্রয়কৃত ভিটাবাড়ির পাকা বাউন্ডারী দেওয়াল জোরপূর্বক ভেঙ্গে ফেলা হয়েছে । সাংবাদিক সম্মেলনে অভিযোগ আটঘরিয়া  চাঁদভা ইউনিয়নের সাবেক তৃণমূল  বিএনপির  নেতাকর্মীদের আলোচনা সভা অনুষ্ঠিত ।। বিএনপিনেতা ও সাবেক ইউপি সদস্য হান্নান আলীকে ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষনা ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

ঈশ্বরদীতে বিএনপির শীর্ষনেতারা তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে মনোনয়ন পরিবর্তণের দাবি জানালেন

  • প্রকাশিত : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬০৫ বার দেখা হয়েছে

 

এএ আজাদ হান্নান,ঈশ্বরদী   ।। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক ধানের শীষ প্রতিকে সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদারের পক্ষে নির্বাচন করার নির্দেশ অমান্যকারী নেতা ও আওয়ামীলীগ থেকে আসা হাবিবুর রহমান হাবিবের মনোনয়ন পরিবর্তনের জোর দাবি উঠেছে ঈশ্বরদীর তৃণমূল বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের পক্ষ থেকে।

রবিবার বিকেলে ঈশ্বরদীর চরসাহাপুর ধানখোলায় আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বপরিবারে দেশে প্রত্যাবর্তন,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষপট নিয়ে আয়োজিত মত বিনিময় সভা ও দোয়া মাহফিলে ঈশ্বরদী উপজেলা ও সাত ইউনিয়ন বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ মনোনয়ন পরিবর্তনের জোর দাবি জানান।

বিএনপির কেন্দ্রিয় নেতা,পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সাবেক দুইবারের এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় পাবনা জেলা বিএনপির সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ সরদার,রেল শ্রমিকদলের কেন্দ্রিয় কার্যকরী সভাপতি আহসান হাবিব,

বিএনপির সাবেক সভাপতি আব্দুস সোবহান,সহসভাপতি আবউল মান্নান সরদার চেয়ারম্যান,আবু তাপলেব ফকির,সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবলু,সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর দুলাল,সহ সাংগঠনিক সম্পাদক এটিএম আব্দুস সাত্তার বিশ্বাস,হাবিবুর রহমান রঞ্জু,রঞ্জু আহমেদ, মোহাম্মদ আলী কাজল,হাসেম আলী মেম্বর,ম্সেত্মাফিজুর রহমান নয়ন,মাহফুজুর রহমান মঞ্জু,মাসুদ রানা ইমরান ও তারেক আলী শিশিরসহ ২৫ শীর্ষস্থানীয় নেতা বক্তব্য দেন।

বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলেন,হাবিবুর রহমান পাবনা জেলার আহবায়ক হয়ে জেলার কোন উপজেলা ও পৌরসভায় একটি কমিটি দিতে পারেননি। তিনি শুধু আওয়ামীলীগ ও নাম নানা জানা কমবয়সী সন্ত্রাসীদের নিয়ে চলেন এবং তিনি বিএনপির কোন নেতাকে চিনেন না এমনকি জনগণও তার সাথে নেই। এ অবস্থায় তাকে দিয়ে পাবনা-৪ আসনে কোনভাবেই বিজয়ী করা সম্ভব না বিধায় বিএনপির এই আসনটি রক্ষার স্বার্থে প্রার্থী পরিবর্তনের জরুরি প্রয়োজন দেখা দিয়েছে। মত বিনিময় সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং ৩৬ জুলাই যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের আহবায়ক শহীদ ওসমান শরীফ হাদির আত্নার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।সব শেষে বিএনপি নেতৃবৃ› দের পক্ষ থেকে পাঁচ শীর্ষনেতা   ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের নিকট  সর্বপ্রথম মনোনয়নপত্র দাখিল করেন।#তাং-২৮.১২.২০২৫

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট