1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
​​অবৈধ অর্থ বা পেশীশক্তি না থাকলে রাজনীতিতে টিকে থাকার একমাত্র উপায় হলো “জনসম্পৃক্ততা ও নৈতিকতা——বিএনপির কেন্দ্রিয় নেতা সিরাজুল ইসলাম সরদার মধুমতি এক্সপ্রেস ট্রেনে রেলওয়ে জেলা ডিবি টিমের বিশেষ অভিযানে রতন লাল বিশ্বাসকে ৫০ বোতল কোডিন যুক্ত সিরাপসহ গ্রেফতার ঈশ্বরদীতে বিএনপি নেত্রীর বিরুদ্ধে জমি ও দোকান দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন যে ঐক্যের মাধ্যমে ১৯৯১ সালে বিএনপির সকলস্তরের নেতাকর্মীরা ভঙ্গুর দলকে প্রতিষ্ঠা এবং নির্বাচন করে স্বৈরাচারী শেখ হাসিনাকে অপসারণ করেছিল সেই ঐক্যকেই সুদৃঢ় করার আহবান জানিয়েছেন—- বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির নেতা, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আদালত থেকে দেওয়া রিসিভার নিয়োগের আদেশ অমান্য করে ঈশ্বরদীর রঞ্জু সরদারের ১০ লাখ টাকার লিচু ও আম লুট ,জীবননাশের হুমকি ,পুলিশের নীরব ভ’মিকায় প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা তোয়া পার্সোনাল প্রটেকটিভ ডিভাইস বাংলাদেশ লিমিটেড দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে পাকশীতে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবল: শাহরিয়ার হাইড্রোলিককে হারিয়ে পাকশী রেলওয়ে ট্রেনিং সেন্টার চ্যাম্পিয়ন সাম্রাজ্যবাদের গর্ভে জন্ম নেয়া উগ্রজাতীয়তাবাদ প্রত্যেকটি ভাষাভাষির বর্ণ বৈষম্য সৃষ্টি করে——- বিএনপির কেন্দ্রিয়নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। মুলাডুলি হাইস্কুলে বিষক্রিয়ায় অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ :হাসপাতালে ভর্তি \ অসুস্থ্যদের পাশে এমপি তালেব মন্ডল বিএনপি এখন বহিরাগত অপশক্তির হাতে জিম্মি— বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার

ঈশ্বরদী ক্যাবল নেটওয়ার্কের (আইসিএন) আহবায়ক কমিটি গঠন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৬১২ বার দেখা হয়েছে

ঈশ্বরদী ক্যাবল নেটওয়ার্কের (আইসিএন) আহবায়ক কমিটি গঠন
স্টাফ রিপোর্টার।।  ক্যাবল নেটওয়ার্ক (আইসিএন)-এর পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শহরের রেলগেট এলাকায় আইসিএনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে জাকির হোসেন জুয়েলকে আহবায়ক, সেলিম আহম্মেদকে যুগ্ম আহবায়ক এবং তানবীর হাসান সুমনকে সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয়। এছাড়া এ. কে. এম. সাজেদুজ্জামান জিতু ও নাজমুল হোসেনকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
সভায় বক্তারা বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে গ্রাহক সন্তুষ্টি ও সেবার মানোন্নয়নে আইসিএনের ঐক্য, দক্ষতা ও নেতৃত্ব অপরিহার্য। নবগঠিত কমিটির নেতৃত্বে প্রতিষ্ঠানটি আরও আধুনিক, স্বচ্ছ ও সেবামুখী হয়ে উঠবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
সভা শেষে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ঈশ্বরদী ক্যাবল নেটওয়ার্কের সভাপতি মো. রেজাউল করিম নবগঠিত আহবায়ক কমিটির প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, আইসিএনের নবগঠিত আহবায়ক কমিটি সেবা উন্নয়ন, প্রযুক্তি সম্প্রসারণ ও সংগঠনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে আইসিএনের সাবেক পরিচালক কাজল সরদার জানান, এই আহবায়ক কমিটি আগামী এক মাসের জন্য দায়িত্ব পালন করবে। মেয়াদকালে তারা একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ঈশ্বরদী ক্যাবল নেটওয়ার্ক (আইসিএন) ঈশ্বরদী পৌর এলাকা ও আশপাশের অঞ্চলের গ্রাহকদের জন্য কেবল টেলিভিশন ও ডিজিটাল মিডিয়া সেবা দিয়ে আসছে। নতুন আহবায়ক কমিটির নেতৃত্বে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও গতিশীল ও সময়োপযোগী হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।#

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট