1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত পুলিশ সুপারের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন

ঈশ্বরদীর মুলাডুলি দারুল উলুম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষের আর্থিক অনিয়ম, নিয়োগ বাণিজ্য,স্বেচ্ছাচারিতাসহ নানা অনিয়মের সুষ্ঠ বিচার,চাকরীচ্যুতি ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন,সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১১২১ বার দেখা হয়েছে

ক্যাপশন ।। মুলাডুলি দারুল উলুম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আবুল হোসাইনের আর্থিক অনিয়ম, নিয়োগ বাণিজ্য,স্বেচ্ছাচারিতাসহ নানা অনিয়মের সুষ্ঠ বিচার,চাকরীচ্যুতি ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন,সমাবেশের একাংশ।

এএ আজাদ হান্নান  ।। মুলাডুলি দারুল উলুম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আবুল হোসাইনের আর্থিক অনিয়ম, নিয়োগ বাণিজ্য,স্বেচ্ছাচারিতাসহ নানা অনিয়মের সুষ্ঠ বিচার,চাকরীচ্যুতি ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন,সমাবেশ,লিপলেট বিতরণ ও ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদ্রাসার শিক্ষক,কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে মাদ্রাসার সামনের রাস্তায় ও স্থানীয়  বাজারে এসব কর্মসুচি পালন করা হয়। কর্মসুচিতে শিক্ষকদের মধ্যে প্রভাষক আমান উল্লাহ,নজরুল ইসলাম ,আনিসুর রহমান,আব্দুল কাদের,আব্দুল সবুর,মুন্তাজ হোসেন,হাবিবা খাতুন,বাবুল আক্তার,সাবিনা ইয়াসমিন,হাবিবা খাতুন,সরোয়ার হোসেন,মেহেদী হাসান,কারী মুন্তাজ হোসেন,শহিদুল ইসলাম-১,শহিদুল ইসলাম-২,শহিদুল ইসলাম-৩,এনামুল হক,কর্মচারীদের মধ্যে আব্দুল কাহাব,রেজাউল ইসলাম ,তানভীর আহমেদ আকাশ,লাবনী খাতুন,শিক্ষার্থীদের মধ্যে সাদিয়া খাতুন,লাবনী খাতুন,মাহমুদ হাসান অভি বক্তব্য দেন। বক্তারা অধ্যক্ষ আবুল হোসাইনের বিরুদ্ধে ৫৬ লাখ ৭৫ হাজার ৫৯১ টাকা আতœসাত,প্রতিষ্ঠানের ল্যাপটপ ও খেলাধুলার সামগ্রী নিজ বাড়িতে নিয়ে ব্যবহার করা,ভূঁয়া রশিদ বই ছাপিয়ে অর্থ আদায় ও আত্নসাত,শিক্ষক ও কর্মচারী নিয়োগে অর্থ আদায় করে আত্নসাতের  অভিযোগসহ চব্বিশ প্রকার গুরুতর অনিয়ম,ক্ষমতার অপব্যবহার এর দৃষ্টান্ত মূলক শাস্তি ,প্রতিষ্ঠানের অর্থ ফেরত ও চাকরী চ্যুতির দাবি জানান। এর আগে গত সোমবার সকালে আয়োজকরা মুলাডুলি-ঢাকা মহাসড়কে মানববন্ধন,প্রতিবাদ-সমাবেশ করে অধ্যক্ষের শাস্তি নিশ্চিত করণ পূর্বক চাকরীচ্যুতির দাবি করা হয়। গত মঙ্গলবার বিকেলে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষক-কর্মচারীরা ঈশ্বরদী  উপজেলা নির্বাহী অফিসারের নিকট অর্থ আত্নসাতসহ ৬৫ দফা অনিয়মের লিখিত অভিযোগ  দাখিল করেন। একই সময়ে শিক্ষার্থীদের প্রতিনিধিরাও অধ্যক্ষের বিরুদ্ধে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসারের নিকট অর্থ আতœসাতসহ পৃথক ২০ দফা অনিয়মের দৃষ্টান্ত মূলক শাস্তি ও চাকরীচ্যুতির আবেদন দাখিল করেন।এদিকে অধ্যক্ষ আবুল হোসাইন কর্তৃক দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের অর্থ আতœসাতসহ নানা অনিয়মের কারণে প্রতিষ্ঠানের অর্থ আতœসাত ও শিক্ষার পরিবেশ বিনষ্ট হওয়ায় অভিভাবকদের মধ্যেও ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অসংখ্য অভিভাব দের মধ্যে মোঃ জামাল ও মোঃ শাজাহান সাংবাদিকদের অভিযোগ করে জানান,দূর্নীতিবাজ অধ্যক্ষের অনিয়ম দূর্নীতি ঢাকতে এবং তাকে রক্ষা করতে কতিপয় দালাল শ্রেণীর ব্যক্তিরা আর্থিক সুবিধা নিয়ে ও বিভিন্ন প্রভাব খাটিয়ে বিশেষ বিশেষ দায়িত্বশীল ব্যক্তিকে ম্যানেজ করার অশুভ চেষ্টা অব্যাহত রেখেছেন।এসব অভিযোগের বিষয় জানার জন্য গত মঙ্গলবার অধ্যক্ষ আবুল হোসাইনকে মোবাইল ফোনে কল করা হলে তিনি কল রিসিভ করার পর সাংবাদিক পরিচয় ফোন কল কেটে দেন। পরে তাকে বার বার কল করার চেষ্টা করা হলেও মোবাইল ফোনটি বন্ধ রাখা হয়। একই বিষয় জানার জন্য বৃহস্পতিবার সকালে মাদ্রাসায় গিয়েও তাকে পাওয়া যায়নি।#

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট