1. [email protected] : admin :
  2. [email protected] : akter.panna.1 :
  3. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  4. [email protected] : masud :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র, অগ্নিসংযোগ ,ভাংচুর,আহত-১0 ও আটক ১৬,২ প্লাটুন রিজার্ভ ফোর্স মোতায়েন প্রতিবন্ধি  কল্যাণ সংস্থার উদ্যোগে রমজানের ত্রাণ বিতরণ নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব–জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা– ঈশ্বরদীতে নদীখেকো কামাল ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য।। প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈশ্বরদীতে ইফতার,দোয়া মাহফিল ও সাংবাদিক সম্মেলনে হাবিবুর রহমান হাবিবের বহিস্কার  ও বিএনপিনেতাদের দিয়ে পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন  বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার পাবনা জেলা বিএনপির শান্তির দূত ও সকল মহলের শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদারের উপস্থিতিতে আরও একটি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ্য নেতৃত্ব এবং মদিনা সনদের আলোকে সারাদেশে মসজিদের ও ইসলামী শিক্ষার উন্নয়ন করতে সক্ষম হবেন– বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও  সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার নেশাগ্রস্ত তরুণদের নেশা মুক্ত করে ব্যবসায়ে উৎসাহ দিতে ঈশ্বরদীর নাট্যকার সাইফুল ভেজালমুক্ত ফল ব্যবসা শুরু করেছেন কৃত্তিম সংকট সৃষ্টিকারী সিন্ডিকেড ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে বলে ঘোষনা দিয়েছেন,পাবনা-৪ আসনের এমপি অধ্যাপক আবুতালেব মন্ডল আন্তঃবিভাগীয় সমন্বয় দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : বিভাগীয় কমিশনার

হিমোফিলিয়া দিবস উপলক্ষে ঈশ্বরদীতে সচেতনামূলক কর্মসূচি

  • প্রকাশিত : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৪৭৮ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী : বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে দেশের অন্যান্য এলাকার মতো ঈশ্বরদীতে কর্মসুচি পালন করা হয়েছে। কর্মসুচির মধ্যে ছিল রোগীদের সমাবেশ, র‌্যালি ও রোগ সম্পর্কে সচেতনা বৃদ্ধিতে আলোচনা সভা।

বুধবার সকালে হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ পাবনার উদ্যোগে ও ডাবএফএইচ এর সহযোগিতায় ঈশ্বরদী বাজারের ১নং গেটে এসব কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে দুরারোগ্য ব্যাধি হিমোফিলিয়া সম্পর্কে সচেতনাবৃদ্ধিতে আলোচনা করা হয়। হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ রাজশাহী বিভাগীয় স্বেচ্ছাসেবি প্রধান মোঃ মেহেদী হাসানের দিক নির্দেশনায় পালিত কর্মসুচিতে হিমোফিলিয়া রোগিদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ রানা হোসেন, মোঃ সজিব মন্ডল, মোঃ আহমেদ, মোঃ সৌরভ হোসেন প্রমুখ।

কর্মসুচিতে একাত্বতা ঘোষণা করে বক্তব্য দেন, সাংবাদিক ইয়াসিন শেখ, ইউসুফ আলী , লাবলু বিশ্বাস, সৌরভ কুমার দেবনাথ, , মুশফিকুর রহমান মিশন, , নারী সাংবাদিক মুনমুন আক্তার, পল্লি চিকিৎসক মাসুম আহমেদ প্রমুখ। সমাবেশে রোগিরা বলেন, হিমোফিলিয়া এক ধরণের অতিরিক্ত রক্তক্ষরণজনিত সমস্যা যা সাধারণত পুরুষদের হয়ে থাকে। যা মহিলাদের মাধ্যমে বংশানুক্রমে বিস্তার লাভ করে। বিশ্বে প্রতি ১০ হাজার জনে একজন এ রোগ নিয়ে জন্মগ্রহন করে।

হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ ইতোমধ্যেই দেশে তিন হাজার ৪০০জনকে এই রোগে আক্রান্ত হিসেবে শনাক্ত করতে পেরেছে। তবে বাংলাদেশে এ রোগের আনুমানিক সংখ্যা প্রায় ২০ হাজার হতে পারে।

তারা আরও বলেন, হিমোফিলিয়া রোগে আক্রান্ত হলে রোগীদের শরীরের কোন অংশ কেটে গেলে রক্তক্ষরণ বন্ধ হয় না। দাঁতে রক্তক্ষরণ ও হাত-পায়ের জয়েন্ট ফুলে যায়। ফলে রোগীরা অস্থিসন্ধিতে রক্তক্ষরণে সময়মতো চিকিৎসা না করানো হলে আক্রান্ত স্থান ক্ষতিগ্রস্থ হয়ে রোগী পঙ্গুত্ব বরণ করতে পারে। মস্তিষ্কে এবং অন্যান্য অভ্যন্তরীণ রক্তক্ষরণে সময়মতো চিকিৎসা গ্রহন না কর রোগীর মৃত্যু হতে পারে। এই কারণে হিমোফিলিয়া রোগীদের যেকোন ধরনের অস্ত্রোপাচারের আগে অবশ্যই হেমাটোলজি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট