1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

তরমুজের রাজধানীতে চলছে জমজমাট কেনাবেচা

  • প্রকাশিত : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ৬২০ বার দেখা হয়েছে

পিরোজপুর সংবাদদাতা : নদীর স্বচ্ছ পানিতে একটির পাশে নোঙর করা আরেকটি ট্রলার। আর সেগুলোকে ঘিরে আছে ছোট ছোট আরও ট্রলার আর নৌকা। সবাই ব্যস্ত বড় ট্রলার থেকে ছোট যানগুলোতে তরমুজ বোঝাই করতে। এরকমই দৃশ্য ধরা পড়বে পিরোজপুরের নাজিরপুর উপজেলার বেলুয়া নদীতে ভাসমান বৈঠাকাটা তরমুজের বাজারে।

পুরো মৌসুমজুড়ে সাপ্তাহিক এ হাঁটে চলে তরমুজের বেচাকেনা। দক্ষিণাঞ্চলে তরমুজের রাজধানী খ্যাত এ বাজারের প্রতি হাঁটে গড়ে বিক্রি হয় কোটি টাকার ওপরে তরমুজ।

দক্ষিণাঞ্চলের ভোলা, পটুয়াখালী, বরগুনা এবং পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলায় উৎপন্ন হয় সুমিষ্ট রসালো তরমুজ। আর এ তরমুজের একটি বড় অংশের ক্রেতা পিরোজপুরের নাজিরপুর উপজেলার পাইকারী ক্রেতারা। স্থানীয় চাষীদের কাছ থেকে তরমুজ ক্রয় করে তারা সেগুলো ট্রলারে করে নিয়ে আসেন নাজিরপুর উপজেলার বেলুয়া নদীতে ভাসমান তরমুজের বাজারে।

সেখান থেকে আরেক শ্রেণির পাইকারী ক্রেতারা সেগুলো ক্রয় করে দেশের বিভিন্ন প্রান্তের হাঁট-বাজার এমনকি ঢাকা ও চট্টগ্রাম সহ অন্যান্য শহরে নিয়ে বিক্রি করেন। বাংলা চৈত্র মাসের মাঝামাঝি সময় থেকে বৈশাখের শেষ পর্যন্ত জমজমাট থাকে বৈঠাকাটা ভাসমান বাজারে তরমুজের এ ব্যবসা।

সপ্তাহের প্রতি শনিবার ও মঙ্গলবার গড়ে ৩০-৩৫ টি ট্রলারে চলে তরমুজের বেচাকেনা। হাঁটের দিন খুব সকালে শুরু হয়ে বিকেল পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের হাকডাকে সরগরম থাকে সাপ্তাহিক এ হাঁট।তবে তরমুজের ব্যবসায় এ বছর কেউই লাভের মুখ দেখতে পারেন নি বলে দাবি ক্রেতা ও বিক্রেতা উভয়ের। চাষীদের কাছ থেকে অতিরিক্ত দাম দিয়ে তরমুজ ক্রয়ই এর প্রধান কারণ বলে দাবি তাদের।

প্রায় অর্ধশত বছর ধরে বসা বৈঠাকাটা ভাসমান বাজারের প্রতি হাঁটে ৮০ লক্ষ থেকে দেড় কোটি টাকার তরমুজ বিক্রি হয় বলে জানান এ ইজারাদার।বৈঠাকাটা ভাসমান বাজারে তরমুজের ব্যবসার মাধ্যমে কর্মসংস্থান হয়েছে কয়েক শত মানুষের। আর এ বাজারটি স্থানীয় অর্থনীতিতেও রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট