1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা ​ ঈশ্বরদীতে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল খেলা নিয়ে দুই পক্ষের উত্তেজনা-ধাক্কাধাক্কি বাংলাদেশসহ বাসযোগ্য পৃথিবী গড়তে গাছ লাগিয়ে অক্সিজেন ফ্যাক্টরী গড়ে তোলার বিকল্প নেই——বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আটঘরিয়ায় বিএনপি নেতার ভাতিজাকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায়  বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠন এবং আওয়ামীলগের  মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি ​​অবৈধ অর্থ বা পেশীশক্তি না থাকলে রাজনীতিতে টিকে থাকার একমাত্র উপায় হলো “জনসম্পৃক্ততা ও নৈতিকতা——বিএনপির কেন্দ্রিয় নেতা সিরাজুল ইসলাম সরদার মধুমতি এক্সপ্রেস ট্রেনে রেলওয়ে জেলা ডিবি টিমের বিশেষ অভিযানে রতন লাল বিশ্বাসকে ৫০ বোতল কোডিন যুক্ত সিরাপসহ গ্রেফতার ঈশ্বরদীতে বিএনপি নেত্রীর বিরুদ্ধে জমি ও দোকান দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন যে ঐক্যের মাধ্যমে ১৯৯১ সালে বিএনপির সকলস্তরের নেতাকর্মীরা ভঙ্গুর দলকে প্রতিষ্ঠা এবং নির্বাচন করে স্বৈরাচারী শেখ হাসিনাকে অপসারণ করেছিল সেই ঐক্যকেই সুদৃঢ় করার আহবান জানিয়েছেন—- বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির নেতা, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আদালত থেকে দেওয়া রিসিভার নিয়োগের আদেশ অমান্য করে ঈশ্বরদীর রঞ্জু সরদারের ১০ লাখ টাকার লিচু ও আম লুট ,জীবননাশের হুমকি ,পুলিশের নীরব ভ’মিকায় প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা তোয়া পার্সোনাল প্রটেকটিভ ডিভাইস বাংলাদেশ লিমিটেড দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে

ডিভোর্সি পুরুষকে বিয়ে করা উচিত : শ্রীময়ী

  • প্রকাশিত : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৫৩৫ বার দেখা হয়েছে

বিনোদন প্রতিবেদক : পশ্চিমবঙ্গের অভিনেতা কাঞ্চন মল্লিক সহকর্মী অভিনেত্রী অনিন্দিতা দাসকে ভালোবেসে বিয়ে করে প্রথম সংসার শুরু করেছিলেন তিনি। কিন্তু ২০১০ সালে ভেঙে যায় তাদের সাত বছরের সেই সংসার। এরপর গাঁটছড়া বাঁধেন আরেক অভিনেত্রী পিংকি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। চলতি বছরের গেলো ১০ জানুয়ারি ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। তবে দ্বিতীয় সংসার ভাঙার এক মাসের মাথায় তৃতীয় বিয়ে করেন কাঞ্চন। গেলো ১৪ ফেব্রুয়ারি অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে আইনি বিয়ে সম্পন্ন করেন কাঞ্চন। চলতি মাসে সামাজিক রীতি মেনে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তারা।

জানা যায়, কাঞ্চনের তৃতীয় স্ত্রী পিংকির বর্তমান বয়স ২৭ বছর। অন্যদিকে কাঞ্চনের ৫৩। দুজনের অসম বয়স নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন কাঞ্চন – শ্রীময়ী। পাশাপাশি পরকীয়ার অভিযোগও রয়েছে এই দম্পতির বিরুদ্ধে। কারণ পিংকির সঙ্গে সংসার চলাকালীন কাঞ্চনের জীবনে আগমন ঘটে শ্রীময়ীর। আর সেই পরকীয়ার জেরেই নাকি সংসার ভাঙে তাদের।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে সমালোচনা – বিতর্ক নিয়ে কথা বলেছেন শ্রীময়ী। তিনি বলেন, ডিভোর্সি পুরুষকেই বিয়ে করা উচিত। শ্রীময়ী আরও বলেন, ডিভোর্সি পুরুষকে বিয়ে করা ভুল – এটা আমি একদম মানি না। আমি তো উল্টো কথাই বলব। কাঞ্চনের আইনত বিবাহবিচ্ছেদ হয়েছে।

এরকম তো নয় যে, একসঙ্গে তিন – চারটে বিয়ে করে রেখেছে সে।একসঙ্গে থাকতে না পারলে সম্পর্ক থেকে মানুষ সরে আসে। দুজনেই ভুল করে। কাঞ্চন বিয়ের মধ্য দিয়ে যেতে যেতে যে ভুল দেখতে পেয়েছে, সেই ভুল আর আমার সঙ্গে করবে না। আমি নিশ্চিত। তাই ডিভোর্সি পুরুষকেই বিয়ে করা উচিত বলেই মনে করি।

শ্রীময়ী আরও বলেন, আসলে আমাদের বন্ধুত্ব থেকে বিয়ে, তারপরে প্রেম। এই সম্পর্কের কম লড়াই তো ছিল না। পরকীয়া বলে দাগিয়ে দেওয়া হলো। তারপর কাঞ্চনের বিচ্ছেদ নিয়ে ওঠাপড়া, বিয়ে যে হবে সেটাও ভাবিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট