1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
আটঘরিয়া  চাঁদভা ইউনিয়নের সাবেক তৃণমূল  বিএনপির  নেতাকর্মীদের আলোচনা সভা অনুষ্ঠিত ।। বিএনপিনেতা ও সাবেক ইউপি সদস্য হান্নান আলীকে ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষনা ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার

এবার বডি শেমিং নিয়ে মুখ খুললেন ম্রুনাল!

  • প্রকাশিত : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৪৫ বার দেখা হয়েছে

বিনোদন প্রতিবেদক : ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। ‘সীতা রামম’ খ্যাত এই অভিনেত্রীকে নিজের শারীরিক গড়ন নিয়ে ক্যারিয়ারে বিভিন্ন সময় কিছু ঘটনার সম্মুখীন হতে হয়েছে। এমন অপ্রীতিকর পরিস্থিতি নিয়ে সম্প্রতি মুখ খুলেন তিনি। ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বডি শেমিং নিয়ে কথা বলেছেন ম্রুণাল।

তিনি জানান, কোনো এক পরিচালক একবার তার মুখের ওপর তাকে বলেন, সে দেখতে একটুও সেক্সি নয়। অভিনেত্রী তখন পাল্টা জানতে চান, মন্তব্যটি কি তার অভিনীত চরিত্রটির জন্য নাকি পরিচালক বাস্তব জীবনে ম্রুণালকে দেখে এমন মন্তব্য করেছেন। ম্রুণালের প্রশ্নে পরিচালক তখন জবাব দেন, হ্যাঁ, খুব সেক্সি একটা চরিত্র। তুমি তো এর ধারেকাছেও নেই।

ম্রুনাল ছেড়ে দেওয়ার পাত্রী নন, পরিচালককে তখন লুক টেস্ট নেওয়ার কথা বলেন। ফটোশুটের শুরুতে ফটোগ্রাফারও অপমান করেন ম্রুণালকে। বলে ওঠেন, এই গেঁয়ো মেয়েটা কে ? মুখে জবাব দেননি ম্রুণাল, জবাব দিয়েছেন কাজে। পরে মত বদলে ক্ষমা চান ওই ফটোগ্রাফার।

ম্রুণালের কথায় – অভিনেতা হিসেবে জরুরি হলো ন্যাচারাল থাকা। হাসিমুখে তিনি বলেন, যখন সেক্সি কথাটা বলা হয়, আর সেটা যদি আমি ভাবি, তাহলে আমার পায়ের মরা চামড়াও তখন সেক্সি লাগবে। তার মতে যৌন আবেদন ব্যাপারটা সবার কাছে সমান নয়। ম্রুণাল এই প্রসঙ্গে বলেন, আমি একবার একটা গান করেছিলাম। সেখানে লোকজন বলছিল আমাকে ওজন কমাতে হবে। আমি পাল্টা বলি, আমার থাই মোটা এবং সেটা একান্ত আমার নিজের। সেটা নিয়ে যদি আমার কোনও সমস্যা না হয়, তাহলে আপনাদের সমস্যাটা কোথায় ?

উল্লেখ্য, ২০২৩ সালে একাধিক কাজে দেখা গেছে ম্রুণালকে। এই বছরই বিজয় দেবেরাকোন্ডা এবং পরিচালক পরশুরাম পেটলার সঙ্গে ‘ফ্যামিলি স্টারে’ অভিনয় করবেন তিনি। এছাড়াও সামনে তাকে ‘পূজা মেরি জান’ নামের আরেকটি ছবিতেও দেখা যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট