1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মুলাডুলি হাইস্কুলে বিষক্রিয়ায় অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ :হাসপাতালে ভর্তি \ অসুস্থ্যদের পাশে এমপি তালেব মন্ডল বিএনপি এখন বহিরাগত অপশক্তির হাতে জিম্মি— বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সকল ধর্মবর্ণের মানুষকে অধিকতর সমৃক্ত করণের মাধ্যমে বাংলাদেশী জাতীয়তাবাদ প্রতিষ্ঠা ও ভৌগলিক জাতীয়তাবাদের ভিত্তিতে রাষ্ট্রীয় কাঠামো বিনির্মাণ করা হলে মানুষের মূল্যায়নের কথা বলেছেন– –বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার পাকশী ডেইরী ফার্মে দেশী,জার্সি ফিজিয়ানসহ কয়েকটি জাতের গরু পালন করে এলাকায় ব্যাপক সারা জাগিয়েছেন আবু রায়হান ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই—–জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না মুক্তিযোদ্ধা সন্তানদের পরিচয় হলো দেশ গড়ার মূল কারিগরদের উত্তরসূরি—- ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি টিএ পান্না বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত পাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিত বর্তমান সরকারের প্রধান,মন্ত্রীসহ বিএনপি সরকার ও দেশবাসীর সফলতা কামনা করেন সিরাজুল ইসলাম সরদার ।। ঈশ্বরদী ও পাকশীতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা ।। আসামি গ্রেফতার ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল

কুমিল্লায় কাভার্ডভ্যান-অটোরিকশার সংঘর্ষে নারীসহ নিহত ৫

  • প্রকাশিত : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৯০ বার দেখা হয়েছে

কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশা আরোহী ৫ যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন।

সকালে, উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মহানন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দাউদকান্দি থেকে চাঁদপুর কচুয়া সড়কের মহানন্দ এলাকায় বেপরোয়া গতিতে আসা একটি কাভার্ডভ্যান, বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চারযাত্রী এবং হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, নিহতরা সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। তাদের মধ্যে একজন চালক হতে পারেন। নিহত পাঁচজন হলেন-দাউদকান্দির কালাঘোনা দক্ষিণনগর গ্রামের প্রয়াত চিত্তরঞ্জন মন্ডলের ছেলে পিযুশ মন্ডল (২৮), জাহানারা বেগম (৩৫), শফিউল্যাহ (২৪), মনির (৩৫) ও ইসমাইল (৩৮)। তারা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।নিহত পাঁচজনের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী।

আহত দুজন হলেন দাউদকান্দির আঙ্গাউড়া গ্রামের বাসিন্দা সাদিয়া (২০) ও শরীফ (৫)। আহত দুজনকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়াহয়। অবস্থার অবনতি হলে দুজনকে ঢাকায় পাঠানো হয়। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশা এবং কাভার্ড ভ্যান পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট