1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই—–জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না মুক্তিযোদ্ধা সন্তানদের পরিচয় হলো দেশ গড়ার মূল কারিগরদের উত্তরসূরি—- ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি টিএ পান্না বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত পাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিত বর্তমান সরকারের প্রধান,মন্ত্রীসহ বিএনপি সরকার ও দেশবাসীর সফলতা কামনা করেন সিরাজুল ইসলাম সরদার ।। ঈশ্বরদী ও পাকশীতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা ।। আসামি গ্রেফতার ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র, অগ্নিসংযোগ ,ভাংচুর,আহত-১0 ও আটক ১৬,২ প্লাটুন রিজার্ভ ফোর্স মোতায়েন প্রতিবন্ধি  কল্যাণ সংস্থার উদ্যোগে রমজানের ত্রাণ বিতরণ নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব–জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা– ঈশ্বরদীতে নদীখেকো কামাল ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য।। প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নতুন লুকে হাজির হচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত !

  • প্রকাশিত : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ১৮৪৭ বার দেখা হয়েছে

ডেস্ক প্রতিবেদন : ঋতুপর্ণা সেনগুপ্ত একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি অভিনেত্রী। ১৯৮৯ সাল থেকে বাংলা চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত ঋতুপর্ণা অভিনয় করেছেন একাধিক বাংলাদেশী ও হিন্দি চলচ্চিত্রেও। বাণিজ্যিক ও শৈল্পিক – উভয় ধারার সিনেমাতে তার সুদক্ষ অভিনয় তাকে এনে দিয়েছে একাধিক পুরস্কার। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজ ও লেখালিখির সঙ্গেও জড়িত ঋতুপর্ণা।

কুশল চক্রবর্তীর বিপরীতে বাংলা ধারাবাহিক শ্বেত কপোত (১৯৮৯) দিয়ে ঋতুপর্ণা সেনগুপ্তর অভিনয় জীবনের শুরু। তার অভিনীত প্রথম ছায়াছবি বিজয় ভাস্কর পরিচালিত ওড়িয়া ছবি কোতিয়া মনিষ গতিয়ে জাগা (১৯৯১)।নব্বইয়ের দশকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী ও অভিষেক চট্টোপাধ্যায়ের সাথে একের পর এক বাণিজ্যিক বাংলা ছবিতে জুটি বেঁধে তিনি সাফল্যেরর শিখরে পৌঁছে যান। তার অভিনীত প্রথম বাংলাদেশী ছবি স্বামী কেন আসামী (১৯৯৭)।

অভিনেতা কুশল চক্রবর্তীর বোন অনিন্দিতা পাল ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্তর সহপাঠী যার সুবাদেই শ্বেত কপোত (১৯৮৯) বাংলা ধারাবাহিকে তে কুশল চক্রবর্তীর বিপরীতে প্রথমবার অভিনয়ের সুযোগ পান ঋতুপর্ণা। এরপরে তিনি সীমানা ছাড়িয়ে ও হরতনের গোলাম ধারাবাহিকে অভিনয় করেন।১৯৯১ সালে, বিজয় ভাস্করের ওড়িয়া চিত্র কোতিয়া মনিষ গতিয়ে জাগা ছবির মাধ্যমে ঋতুপর্ণার বড় পর্দায় আত্মপ্রকাশ। এই ছবিতে তিনি বিজয় মোহান্তির বিপরীতে অভিনয় করেন।

এবার রহস্য সমাধান করতে নতুন লুকে হাজির হচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তাকে এবার দেখা যাবে ‘ম্যাডাম সেনগুপ্ত’ রূপে। সায়ন্তন ঘোষালের নতুন এই থ্রিলা সিনেমার গল্প ঋতুপর্ণাকে ঘিরেই।

জানা যায়, সিনেমাতে একজন কার্টুনিস্টের ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণাকে। কাজের সূত্রে কলকাতা আসেন তিনি। কিন্তু সেখানে এসে রহস্যজনকভাবে হারিয়ে যান তার স্বামী। তাকে খুঁজে পাওয়ার জন্য যে যে পথ পেরতে হয় ম্যাডাম সেনগুপ্তকে, তাতেই বদলে যায় তার জীবন। ঠিক কী কী ঘটনা ঘটবে ‘ম্যাডাম সেনগুপ্ত’র জীবনে? সেই উত্তর মিলবে পর্দায়।

সিনেমাটি নিয়ে ঋতুপর্ণা বলেন, নামটা ভীষণ আকর্ষণীয়। এটি মূলত থ্রিলার। সায়ন্তন ভীষণ ভালে একজন পরিচালক। তার সঙ্গে এই কাজটা করতে পারব ভেবেই ভালো লাগছে। ওর সঙ্গে আমি এর আগে অ্যাড ফিল্মে কাজ করি। তারপরে ও আমায় একটা থ্রিলার শুনিয়েছিল। বলেছিল, আমার সঙ্গে একটা থ্রিলার সিনেমা করতে চায়। এই সিনেমাটির ফ্রাঞ্চাইজি হওয়ার পরিকল্পনা রয়েছে।

ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়াও সিনেমাটিতে আরও রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, অনন্যা চট্টোপাধ্যায়, দেবপ্রিয় মুখোপাধ্যায়, সুহোত্র মুখোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়সহ অনেকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট