1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই—–জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না মুক্তিযোদ্ধা সন্তানদের পরিচয় হলো দেশ গড়ার মূল কারিগরদের উত্তরসূরি—- ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি টিএ পান্না বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত পাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিত বর্তমান সরকারের প্রধান,মন্ত্রীসহ বিএনপি সরকার ও দেশবাসীর সফলতা কামনা করেন সিরাজুল ইসলাম সরদার ।। ঈশ্বরদী ও পাকশীতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা ।। আসামি গ্রেফতার ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র, অগ্নিসংযোগ ,ভাংচুর,আহত-১0 ও আটক ১৬,২ প্লাটুন রিজার্ভ ফোর্স মোতায়েন প্রতিবন্ধি  কল্যাণ সংস্থার উদ্যোগে রমজানের ত্রাণ বিতরণ নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব–জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা– ঈশ্বরদীতে নদীখেকো কামাল ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য।। প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

উপদেশ দেওয়ার আদব

  • প্রকাশিত : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ৯৬১ বার দেখা হয়েছে

ডেস্ক প্রতিবেদক : নবিজি (সা.) জনসমক্ষে ওয়াজ করার সময় কাউকে নির্দিষ্ট করে উপদেশ দিতেন না। বরং বিশেষ স্বভাব বা দোষের কথা উল্লেখ করে ওই স্বভাব বা কাজের নিন্দা বা সমালোচনা করতেন। তাতে এ রকম কাজ যারা করে সবাই সংশোধন হয়ে যাওয়ার সুযোগ পেতো এবং কেউ লজ্জা পেতো না।

কারো ভালো চেয়ে নসিহত করতে চাইলে সেটা গোপনে করা উচিত। গোপনে নসিহত করলেই সেটা প্রকৃত কল্যাণকামিতা হয়। মানুষের সামনে নসিহত করলে সেটা হয় ভর্ৎসনা ও নিন্দা। ফুজাইল ইবনে আয়াজ (রহ.) বলেন, মুমিন দোষ গোপন করে ও নসিহত করে, পাপচারী দোষ প্রকাশ করে ও লজ্জা দেয়। (জামিউল উলুমি ওয়াল হিকাম)

মিসআর ইবনে কিদাব (রহ.) বলেন, আল্লাহ তার ওপর রহম করুন যে গোপনে আমার দোষত্রুটি আমাকে জানায়। জনসমক্ষে নসিহত করার মানে হলো নিন্দা বা ভর্ৎসনা করা ( বাহজাতুল মাজালিস)

আবু সুলাইমান আদ-দারানী বলেন, যে তার ভাইকে গোপনে উপদেশ দেয়, সে তার কল্যাণকামনা করে, আর যে মানুষের সামনে উপদেশ দেয়, সে তাকে লজ্জা দিতে চায়। (তারিখু মাদিনাতি দিমাশক)

আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত রাসুল (সা.) বলেছেন, মুমিন মুমিনের জন্য আয়নার মতো। (সুনানে আবু দাউদ) এ হাদিসটি থেকে যে নসিহত করে ও যাকে নসিহত করা হয় উভয়ের আদব ও কর্তব্য বোঝা যায়। আয়না তার সামনের মানুষের দোষত্রুটি দেখিয়ে দেয় নীরবে, দোষত্রুটির জন্য তাকে লজ্জা দেয় না। আবার আয়নায় নিজের ত্রুটি দেখলে মানুষ সেটাকে মিথ্যা সাব্যস্ত করার চেষ্টা করে না বরং ত্রুটি সংশোধন করার চেষ্টা করে।

জে, নিউজ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট