1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
৪৭৫ কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মিত  ঈশ্বরদী – বানেশ্বর রোডসহ ঈশ্বরদী তালতলা রোডের বেহালদশা রেলপ্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব কক্সবাজার রেলওয়ে স্টেশন পরিদর্শন ও বৃক্ষ রোপন করেছেন ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা ​ ঈশ্বরদীতে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল খেলা নিয়ে দুই পক্ষের উত্তেজনা-ধাক্কাধাক্কি বাংলাদেশসহ বাসযোগ্য পৃথিবী গড়তে গাছ লাগিয়ে অক্সিজেন ফ্যাক্টরী গড়ে তোলার বিকল্প নেই——বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আটঘরিয়ায় বিএনপি নেতার ভাতিজাকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায়  বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠন এবং আওয়ামীলগের  মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি ​​অবৈধ অর্থ বা পেশীশক্তি না থাকলে রাজনীতিতে টিকে থাকার একমাত্র উপায় হলো “জনসম্পৃক্ততা ও নৈতিকতা——বিএনপির কেন্দ্রিয় নেতা সিরাজুল ইসলাম সরদার মধুমতি এক্সপ্রেস ট্রেনে রেলওয়ে জেলা ডিবি টিমের বিশেষ অভিযানে রতন লাল বিশ্বাসকে ৫০ বোতল কোডিন যুক্ত সিরাপসহ গ্রেফতার ঈশ্বরদীতে বিএনপি নেত্রীর বিরুদ্ধে জমি ও দোকান দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন যে ঐক্যের মাধ্যমে ১৯৯১ সালে বিএনপির সকলস্তরের নেতাকর্মীরা ভঙ্গুর দলকে প্রতিষ্ঠা এবং নির্বাচন করে স্বৈরাচারী শেখ হাসিনাকে অপসারণ করেছিল সেই ঐক্যকেই সুদৃঢ় করার আহবান জানিয়েছেন—- বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির নেতা, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার

সুশান্তকে নিয়ে প্রায়ই স্মৃতিচারণা করেন সাবেক প্রেমিকা

  • প্রকাশিত : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ৬৬৭ বার দেখা হয়েছে

প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে নিয়ে প্রায়ই স্মৃতিচারণা করেন সাবেক প্রেমিকা অভিনেত্রী অঙ্কিতা লোখান্ড। ভারতের জনপ্রিয় টেলিভিশন শো ‘বিগ বস ১৭’ তে সুশান্তকে নিয়ে তাঁর বিভিন্ন মন্তব্য অনেকবার আলোচনায় এসেছে। সম্প্রতি একটি পর্বেও অভিনেত্রী মুনাওয়ার ফারুকির সঙ্গে অভিনেতার স্মৃতিচারণা করেন তিনি। সুশান্ত সিংয়ের মৃত্যুর কথা স্মরণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়েছেন এই অভিনেত্রী।

২০২০ সালের জুনে সুশান্তকে তাঁর মুম্বাইয়ের অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায়। সুশান্তের মৃত্যুর পরের সেই মুহূর্তগুলোর কথা মনে করে অঙ্কিতা জানিয়েছেন, অভিনেতার মৃতদেহের একটি ছবি তখন তাঁর কাছে এসেছিল; যা কেবল হৃদয়বিদারক নয়, বরং তাঁকে অনুভূতিশূন্য করে দিয়েছিল।

অঙ্কিতার কথায়, ‘ছবি দেখে মনে হচ্ছিল, সুশান্ত ঘুমাচ্ছিল। আমি শুধু সেই ছবিটা সব সময় দেখতাম। ভাবতাম, ওর মাথার মধ্যে কত কিছু ছিল। কিন্তু সব যেন কোথায় বিলীন হয়ে গেল। ওর মৃতদেহ দেখে বারবার মনে হয়েছে, শুধু শরীর পড়ে রয়েছে। আর কিছুই নেই।’

অঙ্কিতা আরও বলেন, সুশান্তের মৃত্যুর পর তিনি সোশ্যাল মিডিয়ায় অনেককে ব্লক করেছিলেন। এর পেছনের কারণ ব্যাখ্যা করে অভিনেত্রী বলেন, ‘তবে আমি সেই সময় অনেককে ব্লক করেছিলাম। আমাকে নিয়ে খারাপ অনেক কিছু বলা হয়েছিল তখন, যা আমি নিতে পারিনি। এটা খুব কঠিন সময় ছিল আমার জন্য। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে যখন এমন ঘটনা ঘটেছিল, তখন আমি তাঁর জীবনে ছিলাম না।’

উল্লেখ্য, গত ২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতকে। তাঁর সেই সময় বয়স ছিল মাত্র ৩৪। সুশান্তের মৃত্যু নিয়ে জল ঘোলা কম হয়নি। যদিও এখন পর্যন্ত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কারণ নিশ্চিতভাবে জানানো হয়নি। তদন্ত এখনো চলছে।

অঙ্কিতার সঙ্গে সুশান্ত প্রেমে পড়েন জনপ্রিয় ধারাবাহিক ‘পবিত্র রিস্তার সময়’। একসঙ্গে অভিনয় জগতে আত্মপ্রকাশও করেন তাঁরা। প্রেমের বিচ্ছেদের আগে অঙ্কিতা ও সুশান্ত সাত বছর একসঙ্গে ছিলেন। সুশান্তের মৃত্যুর পর ভিকি জৈনের সঙ্গে সংসার পাতেন অঙ্কিতা। যা নিয়েও হয়েছে নানা চর্চা।

২০১৩ সালে, সুশান্ত বন্ধুকেন্দ্রিক নাট্য-চলচ্চিত্র কাই পো চে!-তে ইশান ভট্ট চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে জগতে পদার্পণ করেছিলেন; যার জন্য তিনি শ্রেষ্ঠ নবাগত অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার এবং শ্রেষ্ঠ নবাগত অভিনেতা বিভাগে জি সিনে পুরস্কারের জন্য মনোনয়ন গ্রহণ করেছিলেন।

অতঃপর ২০১৩ সালে, তিনি প্রণয় ও কৌতুকধর্মী চলচ্চিত্র শুধ দেশী রোমান্স রঘু রাম এবং ২০১৫ সালে অ্যাকশন ও গোয়েন্দা ভিত্তিক চলচ্চিত্র ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী-তে গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছিলেন। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে সর্বাধিক অর্থ-উপার্জন করা চলচ্চিত্র, ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র পিকে; যেখানে তিনি আমির খান, অনুষ্কা শর্মা এবং বোমান ঈরানীর মতো অভিনয়শিল্পীদের সাথে পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন।

অতঃপর ২০১৬ সালে, তিনি ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনির জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি-তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন; যার জন্য তিনি প্রথমবারের মতো শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনয়ন গ্রহণ করেছিলেন।অতঃপর সুশান্ত ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত কেদারনাথ এবং ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ছিছোড়ের মতো বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট