1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : lala :
  6. [email protected] : masud :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীর পাকশী রিসোর্টে ঈশ্বরদী উপজেলা পল্লী চিকিৎসক সমিতির মিলন মেলা-২০২৬ অনুষ্ঠিত ঈশ্বরদীতে শিশু ধর্ষন চেষ্টাকারীর গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত ঈশ্বরদীর কৃতি সন্তান সমাপ্তি ইসলাম শতভাগ স্কলারশিপ নিয়ে জার্মানির জাস্টাস লিবিগ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারমম্যান ইসরাইল হোসেন মন্ডল গং এর ক্রয়কৃত ভিটাবাড়ির পাকা বাউন্ডারী দেওয়াল জোরপূর্বক ভেঙ্গে ফেলা হয়েছে । সাংবাদিক সম্মেলনে অভিযোগ আটঘরিয়া  চাঁদভা ইউনিয়নের সাবেক তৃণমূল  বিএনপির  নেতাকর্মীদের আলোচনা সভা অনুষ্ঠিত ।। বিএনপিনেতা ও সাবেক ইউপি সদস্য হান্নান আলীকে ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষনা ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে

শাহরুখকে টপকে রণবীরের রেকর্ড

  • প্রকাশিত : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ৬৩৪ বার দেখা হয়েছে

বিশ্বজুড়ে প্রথম দিনে সিনেমাটি ১১৬ কোটি টাকা আয় করেছে। রণবীর কাপুর অভিনীত অ্যানিমেল সিনেমাটি মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুলেছে। আয়ের দিক থেকে প্রথমদিনই শাহরুখ খানের পাঠান সিনেমার রেকর্ড ভেঙেছে। বিশ্বজুড়ে প্রথম দিনে সিনেমাটি ১১৬ কোটি টাকা আয় করেছে।

বিদায়ী বছর ২০২৩ ছিল বলিউডের জন্য অন্যতম সফল একটি বছর। বছরটিতে শাহরুখ খানের তিনটি নতুন ছবি উপহার দিয়েছেন। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ৩ ছবিই ছিল ব্লকবাস্টার হিট। শাহরুখ-দীপিকার পাঠান মুক্তি পাওয়ার পরই বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙেচুরে একাকার করে দেয়।

এরপর জওয়ান মুক্তির পর সেটি পাঠানকেও ছাপিয়ে যায়। ছবিটি ২০২৩ এর সবথেকে বেশি আয় করা তো বটেই সেরাদের তকমা পায়। তারপরই ছিল পাঠান ছবির জায়গা। কিন্তু সেটি কেড়ে নিল রণবীরের অ্যানিমেল। বছরের দ্বিতীয় সর্বো‌চ্চ আয় করা হিন্দি ছবি এটি।

অন্যতম সফল একটি বছর পার করেছে বলিউড। শাহরুখ খানের তিনটি নতুন সিনেমার বদলোতে দক্ষিণ ভারতের সুপার হিট সিনেমার চাপ সামলে উঠেছে এই ইন্ডাস্ট্রিটি। ২০২৩ সালে বলিউডে শাহরুখের সিনেমা ছাড়াও আরও বেশ কিছু সিনেমা ছিল আলোচনায়।

এরমধ্যে রণবীর কাপুরের সিনেমা অ্যানিমেল অন্যতম। শত বিতর্কের পরও বক্স অফিস কাঁপিয়ে ব্যবসা করেছে সিনেমাটি। এমনকি শাহরুখ খানের ডানকি বা প্রভাসের সালার আসার পরেও কমেনি এর ব্যবসা।

অ্যাটলি পরিচালিত শাহরুখের জওয়ান ছবিটি ২০২৩ সালের সর্বোচ্চ ব্যবসা করা হিন্দি ছবি, যা বক্স অফিসে ৬৪০ কোটি আয় করেছিল। এরপরই ছিল পাঠান, যা ৫৪৩ দশমিক ০৯ কোটি আয় করেছিল। এবার সেটিকে ছাপিয়ে ৩০তম দিনে এক দশমিক ৩৫ কোটি আয় করে রণবীর কাপুরের অ্যানিমেল ৫৪৩ দশমিক ২২ কোটি আয় করে ফেলে।

অ্যানিম্যাল ছবিটি ১ ডিসেম্বর মুক্তি পেয়েছিল। এই ছবিতে মুখ্য ভূমিকায় আছেন রণবীর কাপুর, রাশমিকা মান্দানা, ববি দেওল, অনিল কাপুর, তৃপ্তি দিমরিসহ অনেকেই।

২০২৩ সালে ভারতে অনেক ভালো ভালা ছবি মুক্তি পেয়েছে। আবার বেশ কিছু ছবিকে ঘিরে বিতর্কও দানা বেঁধেছে। কিছু ছবি সাড়া ফেলেছে দর্শকমনে। আর সেভাবেই আগামী বছরে কিছু ছবি মুক্তির অপেক্ষারও পারদ চড়ছে দেশবাসীর মনে। পুষ্পা হোক বা ইন্ডিয়ান পুলিশ ফোর্স, এই বছরই বেশ কিছু ছবির ঘোষণা হয়ে গিয়েছিল, সেই মত ২০২৪-এর শুরু থেকেই এই ছবিগুলোকে ঘিরে উত্তেজনা যে তুঙ্গে উঠবে সে কথা বলাই বাহুল্য। কোন কোন ছবি রয়েছে আসন্ন মুক্তির তালিকায়?আগামী বছরের মুক্তি পেতে পারে সঞ্জয় লীলা বনশলীর পরের ছবি ‘হীরামাণ্ডি’ পুষ্পা ২, ফাইটার,সিংহাম এগেইন ও মেরি ক্রিসমাস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট