1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তিযোদ্ধা সন্তানদের পরিচয় হলো দেশ গড়ার মূল কারিগরদের উত্তরসূরি—- ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি টিএ পান্না বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত পাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিত বর্তমান সরকারের প্রধান,মন্ত্রীসহ বিএনপি সরকার ও দেশবাসীর সফলতা কামনা করেন সিরাজুল ইসলাম সরদার ।। ঈশ্বরদী ও পাকশীতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা ।। আসামি গ্রেফতার ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র, অগ্নিসংযোগ ,ভাংচুর,আহত-১0 ও আটক ১৬,২ প্লাটুন রিজার্ভ ফোর্স মোতায়েন প্রতিবন্ধি  কল্যাণ সংস্থার উদ্যোগে রমজানের ত্রাণ বিতরণ নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব–জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা– ঈশ্বরদীতে নদীখেকো কামাল ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য।। প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈশ্বরদীতে ইফতার,দোয়া মাহফিল ও সাংবাদিক সম্মেলনে হাবিবুর রহমান হাবিবের বহিস্কার  ও বিএনপিনেতাদের দিয়ে পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন  বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার

রেলওয়ে পাকশী বিভাগ ৪’শ ৯০ কোটি টাকা রাজস্ব আয় করে সকল রেকর্ড ভঙ্গ করেছে

  • প্রকাশিত : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ৯৮৭ বার দেখা হয়েছে
ঈশ্বরদী রেলওয়ে জংসন স্টেশনে অবস্থানরত বিভিন্ন রুটে চলাচলকারী আন্তঃনগর পাঁচটি ট্রেনে এভাবেই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

টিএ পান্না  ।। যাত্রীসহ  বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মধ্যে আইনের বার্তা পৌঁছে দেওয়া এবং নানাভাবে যাত্রীসেবার মান বৃদ্ধি করা ও রেলের রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে রেলওয়ে পাকশী বিভাগের পক্ষ থেকে ঈশ্বরদীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। শনিবার সকাল থেকে ঈশ্বরদী রেলওয়ে জংসন স্টেশনে অবস্থানরত বিভিন্ন রুটে চলাচলকারী  আন্তঃনগর পাঁচটি ট্রেনে (আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস,কপোতাক্ষ এক্সপ্রেস,টুঙ্গিপাড়া এক্সপ্রেস,রুপসা এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন) ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। রেলওয়ে পাকশী বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফি নূর মোহাম¥দ ও রেলওয়ে পাকশী বিভাগীয়  ভু-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নুরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই যাত্রীকে বিভিন্ন মেয়াদে জেল জরিমানা দেওয়া হয়েছে। বিভিন্ন যাত্রীকে জরিমানা  ২৮ হাজার টাকাসহ ১লাখ ১৭ হাজার ৭’শ৪০ টাকা রাজস্ব আদায় করা হয়েছে।

পাকশী বিভাগীয়  ভু-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নুরুজ্জামান খান জানান, ১৮৮৯ সালের রেলওয়ে আইনের বিনা টিকিটে যাত্রী পরিবহণ,মালামাল পরিবহণ,ট্রেনের মধ্যে অসদাচারণ করা,যাত্রীর সাথে খারাপ ব্যবহার করা ও যাত্রীদের স্বাচ্ছন্দ পরিবেশে ভ্রমনে প্রতিবন্ধকতা সৃষ্টি করা ধারায় এইসব জেল জরিমানা ও রাজস্ব আদায় করা হয়েছে।

পাকশী বিভাগীয়  বাণিজ্যিক  কর্মকর্তা নাসির উদ্দিন জানান,গত অর্থ বছরে ভ্রাম্যান আদালত ও বিভিন্ন ভাবে টিকিট চেকিংসহ নানাভাবে রেলওয়ে পাকশী বিভাগে আয় হয়েছে 4’শ ৯০ কোটি টাকা। যা অতীতের রাজস্ব আয়ের সকল রেকর্ড ভঙ্গ করেছে। উর্দ্ধতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সমন্বয়ে গঠিত শক্তিশালী টিমের সকল সদস্যের আন্তরিক প্রচেষ্টায় পাকশী বিভাগে রাজস্ব আয়ের এই রেকর্ড ভঙ্গ করা সম্ভব হয়েছে।

পাকশী বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফি নূর মোহাম¥দ জানান,বিভিন্ন ট্রেনে গতানুগতি টিকিট চেকিং প্রগ্রাম করা হয়। মাঝে মধ্যে অফিসারের নেতৃত্বেও বিশেষ চেকিং ব্যবস্থা করা হয়। এক সময় রেলের বাণিজ্যিক বিভাগের বিচারিক ক্ষমতা ছিল তখন মোবাইল কোর্ট করে জেল জরিমানা করা হত। বর্তমানে বিচারিক ক্সমতা না থাকায় বিভাগীয় ভু-সম্পত্তি কর্মকর্তা নির্বাহী ম্যাজিষ্ট্রেট হওয়ার কারণে তাকেই দিয়ে মোবাইল কোট পরিচালনা করা হয়েছে।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট