1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

শুধু সাংবাদিক নয় সকল পেশায় ভাল মানুষের বিকল্প নেই–ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না

  • প্রকাশিত : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
  • ১৩৮০ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে শনিবার সন্ধ্যায় ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও ঈশ্বরদী টিভি জার্ণালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি তৌহিদ আক্তার পান্না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ সেখ নাসির উদ্দিন, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি এড.হেদায়েত-উল হক ও ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি আশরাফুল আবেদীন, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির ঈশ্বরদী সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক বিপুল জোয়ার্দার। বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির পাবনা জেলা শাখার সভাপতি মামুনুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ফজলুল হক, ইয়াছিন শেখসহ অন্যরা। এসময় সংগঠনের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না বলেন, সাংবাদিকতা পেশায় আশার আগে ভাল মানুষ হিসেবে নিজেকে তৈরী করে সততার সাথে এ পেশায় যোগ দান করা উচিত। শুধু সাংবাদিক নয় সকল পেশায় ভাল মানুষের বিকল্প নেই। পেশাগত দায়িত্ব পালন কালে প্রত্যেক সাংবাদিককে নিয়মনীতির মধ্যে থেকে দায়িত্ব পালন করা সম্ভব হলেই সমাজের অনেক সমস্য খুব সহজেই দুর করা সম্ভব।


বিশেষ অতিথির বক্তব্যে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ সেখ নাসীর উদ্দিন বলেন, সাংবাদিক ও পুলিশ একে অপরের বন্ধু মনে করে কাজ করলেই আইন শৃঙ্খলা রক্ষা করা সহজ হয়। পরে কেক কেটে অতিথিসহ সকলকে মিষ্টি মুখ করানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট