1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

আওয়ামী লীগ সরকার বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি করেছে-প্রধানমন্ত্রী

  • প্রকাশিত : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ৯৫৯ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক।। আওয়ামী লীগ সরকার বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আধুনিক প্রযুক্তির মিশেলে নানান প্রকল্প ও উন্নয়ন কাজের চিন্তা একমাত্র আওয়ামী লীগই করতে পারে।শনিবার সকালে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দক্ষিণ টিউবের পূর্ত কাজ সম্পন্নের উদযাপন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।নদীর তলদেশে প্রথমবারের মতো টানেল স্থাপনকে বাংলাদেশের জন্য বিস্ময় বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বলেন, আমাদের অঞ্চলে এমন টানেল একটি বিস্ময়। এর ফলে দেশের ভাবমূর্তি আরও উঁচু হবে। অর্থনীতি আরও গতিশীল হবে।বক্তব্যে তিনি পদ্মা সেতুসহ দেশের নানান সড়ক ও যোগাযোগ প্রসঙ্গ তুলে ধরেন। তিনি আরও বলেন, চট্টগ্রাম বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। চট্টগ্রামের উন্নয়নে আমরা ব্যাপক প্রকল্প নিয়েছি। চট্টগ্রাম অবহেলিত ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর চট্টগ্রামকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কাজ শুরু করে।চীনের কারিগরি ও আর্থিক সহায়তায় এই টানেল নির্মাণ হওয়ায় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এছাড়া সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নৌবাহিনী, স্থানীয় জনগণকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া, বাংলাদেশকে বদলে দেওয়া। দরিদ্রের হার কমেছে। এদেশে আর দরিদ্র থাকবে না। আমরা দারিদ্র্য দূর করতে সক্ষম হয়েছি। খাবারের জন্য হাহাকার থাকবে না। আমরা নিজেদের সম্পদ ব্যবহার করার সক্ষমতা রাখি। নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করব। কারও কাছে হাত পাতব না। মিতব্যয়ী হতে হবে। একদিকে করোনা, আরেকদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। মুদ্রাস্ফীতি বিশ্বব্যাপী। আমরা আমাদের অর্থনীতি গতিশীল রাখতে সক্ষম হয়েছি।‘আমাদের কৃষি জমি রক্ষা করতে হবে। সবাইকে মাথায় রাখতে হবে, যার যেখানে জায়গা আছে, উৎপাদন করার মানসিকতা থাকবে হবে। তাহলে মন্দা থেকে নিজেদের রক্ষা করতে পারব’—যোগ করেন শেখ হাসিনা। দেশের ব্যাপক উন্নয়ন হলেও এসব উন্নয়ন যাদের চোখে পড়ে না তাদের একহাত নিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমাদের উন্নয়ন অনেকের চোখে পড়ে না। আমরা আই ইনস্টিটিউট করে দিয়েছি। তারা সেখানে চোখ দেখাতে পারে। চোখ থাকতেও অন্ধ। তারা কখনো মানুষের কল্যাণে কাজ করতে পারবে না। এতিমের টাকা লুট করতে পারবে।চীনের সাংহাই শহরের আদলে তৈরি হবে বন্দরনগরী চট্টগ্রাম। হাজার কিলোমিটার দূরের সেই শহরের মতো চট্টগ্রামেও নগর থাকবে একটি। কিন্তু নদীর দু’তীরে থাকবে দুটি টাউন। এই মর্ম কথা বুকে নিয়ে টানেলের স্লোগান হলো- ‘ওয়ান সিটি টু টাউন’। এই স্বপ্ন বাস্তবায়ন করতে মূল টানেলের সঙ্গে পশ্চিম ও পূর্ব প্রান্তে ৫ দশমিক ৩৫ কিলোমিটার সংযোগ সড়ক থাকছে। আর আনোয়ারা প্রান্তে রয়েছে ৭২৭ মিটার দীর্ঘ উড়াল সড়ক। নদীর তলদেশ দিয়ে ১৮ থেকে ৩৬ মিটার গভীরতায় সুড়ঙ্গ তৈরি করা হয়েছে। নদীর মাঝ পয়েন্টে এই গভীরতা প্রায় ১৫০ ফুট। প্রতিটি ৩৫ ফুট প্রশস্ত ও ১৬ ফুট উচ্চতার।মূল টানেলের দৈর্ঘ্য ৩ দশমিক ৩২ কিলোমিটার। এর মধ্যে টানেলের প্রতিটি সুড়ঙ্গের দৈর্ঘ্য ২ দশমিক ৪৫ কিলোমিটার। দুই সুড়ঙ্গে দুটি করে মোট চারটি লেন থাকবে। মূল টানেলের সঙ্গে পশ্চিম ও পূর্ব প্রান্তে ৫ দশমিক ৩৫ কিলোমিটার সংযোগ সড়ক থাকবে। যার ৯৯ শতাংশের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। ১০ হাজার ৩৭৪ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পে বাংলাদেশ সরকার দিচ্ছে ৪ হাজার ৪৬১ কোটি ২৩ লাখ টাকা। বাকি টাকা ঋণ দিচ্ছে চীনের এক্সিম ব্যাংক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট