1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারমম্যান ইসরাইল হোসেন মন্ডল গং এর ক্রয়কৃত ভিটাবাড়ির পাকা বাউন্ডারী দেওয়াল জোরপূর্বক ভেঙ্গে ফেলা হয়েছে । সাংবাদিক সম্মেলনে অভিযোগ আটঘরিয়া  চাঁদভা ইউনিয়নের সাবেক তৃণমূল  বিএনপির  নেতাকর্মীদের আলোচনা সভা অনুষ্ঠিত ।। বিএনপিনেতা ও সাবেক ইউপি সদস্য হান্নান আলীকে ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষনা ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

ঈশ্বরদীতে গৃহবধু মালা হত্যার বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৮৮ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঈশ্বরদীর ঝাউদিয়ার আলোচিত গৃহবধু মালা খাতুন হত্যার সাথে জড়িতদের গ্রেফতার, দৃষ্টান্ত মূলক শাস্তি, বিচার ও ফাঁসির দাবিতে এবং প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনায় সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নিহতের পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে শনিবার বেলা এগারোটায় ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন ও মানববন্ধনে বক্তব্য দেন, নিহত মালার পিতা সাগর আলী, মালার মাতা মমতাজ বেগম, মালার দুলাভাই আসাদুল ইসলাম নান্টু, ইউপি মেম্বর স্বপন আলী, মালার ভাবী রহিমা খাতুন ও ফিরোজ আলী। বক্তারা অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকে যৌতুকের জন্য মালাকে নানাভাবে নির্যাতন করা হতো। নির্যাতনের বিষয়ে স্থানীয় মেম্বরসহ অভিভাবকরা অসংখ্যবার বিচার শালিস করেন। এরপরও মালার পিতা সাগর আলী মেয়ের সুখের জন্য নগদ ৬০ হাজার টাকা ও ৪০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার উপহার দেন। অবশেষে গত ১৭ সেপ্টেম্বর রাত ৮টায় মালার স্বামী রাসেল মন্ডল আবারও এক লাখ টাকা যৌতুক দাবি করলে মালা টাকা দিতে অস্বীকৃতি জানায়।

এ অবস্থায় স্বামী রাসেল মন্ডল বাড়ির অন্যদের সাথে নিয়ে পরিকল্পিত ভাবে মালাকে নানাভাবে নির্যাতন করে হত্যা করে। পরে অবস্থা বেগতিক বুঝে রাসেল মন্ডল মৃত মালার মুখে বিষ ঢেলে দিয়ে তার মরদেহ ঈশ্বরদী হাসপাতালে ফেলে রাসেল মন্ডলসহ অন্যরা পালিয়ে যায়। সংবাদ সম্মেলন শেষে ব্ক্তারা ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সামনে উপজেলা রোডে আয়োজিত মানব বন্ধনেও গৃহবধু মালা হত্যার আসামি গ্রেফতার, দৃষ্টান্ত মূলক শাস্তি ও ফাঁসির দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট