1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

২৪ ঘন্টার আল্টিমেটাম,দোষীদের গ্রেফতারের দাবিতে ঈশ্বরদীতে বিক্ষোভ-সমাবেশ ও মানববন্ধন

  • প্রকাশিত : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১০১০ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার।।  বুধবার সকালে ঈশ্বরদী স্টেশনে
রাজবাড়িতে প্রকৌশলীকে লাঞ্ছিতকারীদের গ্রেফতারের দাবিতে, বিক্ষোভ -সমাবেশ ও মানববন্ধন, এবং ট্রেন অবরোধ করা হয়েছে। এসব কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য দেন,পাকশী বিভাগীয় সহকারী নির্বাহী প্রকৌশলী, শিপন মাহমুদ, ঊর্দ্ধতন উপ–-সহকারী প্রকৌশলী ঈশ্বরদী আবু তৌহিদ সুমন,ঊর্দ্ধতন উপ–-সহকারী প্রকৌশলী, বিএম বাকিয়াতউল্লাহ, ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত
স্টেশন সুপার মহিউল ইসলাম। পাকশী বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী দপ্তরের কর্মচারী রোকনুজ্জামান রোকন, আশরাফুল আলম জুয়েল, রফিকুল ইসলাম রফিক,নাসির উদ্দিন ফারুক, মোমিনুল ইসলাম সুজন,
শাহনেওয়াজ জুয়েল, জেসমিন আক্তার, লফিতা খাতুনসহ অন্যরা।

মানববন্ধন সমাবেশে বক্তারা আল্টিমেটাম ঘোষনা করে বলেন,আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রকৌশলী গৌতম বিশ্বাসকে লাঞ্চিতকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে ঈশ্বরদী জংশন থেকে ওই রুটে চলাচলকারী সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হবে । পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় প্রকৌশলী এক এর আওতায় মুজিব শতবর্ষে রাজবাড়ী রেলস্টেশনে উন্নয়ন কাজে বাঁধা দেওয়া রাজবাড়ীর সহকারী নির্বাহী প্রকৌশলী গৌতম বিশ্বাস ও ট্রলিম্যান লিখন শেখকে লাঞ্ছিত করার প্রতিবাদে ও দোষীদেরকে গ্রেফতার দাবীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, সমাবেশ করেছে ঈশ্বরদীতে কর্মরত রেলওয়ে
কর্মচারীরা। তারা সকাল নয়টায় রাজশাহী থেকে ছেড়ে আসা ফরিদপুরের ভাঙ্গা স্টেশনের দিকে যাওয়া আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ও চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা খুলনা অভিমুখী মহানন্দা এক্সপ্রেস, খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের সামনে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে রেলওয়ে কর্মচারীরা। রেলওয়ে সুত্রে জানা যায়, সোমবার ১২ সেপ্টেম্বর রাজবাড়ী –১ আসনের সাংসদ ও রাজবাড়ী আওয়ামীলীগের সহ–সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী মুজিববর্ষ উপলক্ষে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে একসেস কন্ট্রোল ফেন্সিং কাজ পরিদর্শন করতে ইচ্ছা পোষন করেন। ওইদিন সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী রেলওয়ে ষ্টেশন ইয়ার্ডের সুর্যনগর অভিমুখে ৮৩ নম্বর ব্রীজের ৪নং লুপ লাইনে দাঁড়িয়ে ফেন্সিংয়ের ফ্লাগিং করার জন্য রেল থেকে দুরত্ব পরিমাপ করতে থাকেন। এসময়
রাজবাড়ী পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুর রহমান পলাশ, ভবানীপুর মিলপাড়ার আব্দুল জলিলের ছেলে কাওসারসহ ১০–১২জন উপস্থিত হন। কাউন্সিলর পলাশ গালিগালাজ করে বলেন, এখানে কোন কাজ হবে না, আমরা রাজবাড়ীতে যা বলব সেটাই করতে হবে। উপস্থিত ট্রলিম্যান লিখন শেখকে পরিমাপের ফিতা ধরা অবস্থায় ধাক্কা দিয়ে রেল লাইনের উপর ফেলে দেয় এবং প্রকৌশলী গৌতম বিশ্বাসকে লাঞ্ছিত করা হয়। এ ব্যাপারে রাজবাড়ী রেলওয়ে জিআরপি থানায় ( মামলা নং-১
তাং ১২.০৯.২০২২ ইং) একটি মামলা রেকর্ড করা হয়।
এঘটনার পর গতকাল মঙ্গলবার সকাল থেকে পাকশী বিভাগীয় প্রকৌশলী এক এর অধিনস্ত পাকশী বিভাগীয় অফিস চত্বরসহ খুলনা-মোংলাপোর্ট, বেনাপোল, ফরিদপুর পর্যন্ত বিভিন্ন স্টেশন এলাকায় ৭’শ৯৭ জন কর্মকর্তা কর্মচারিরা ট্রেন অবরোধসহ দিনব্যাপি কর্মবিরতি দিয়ে নানা প্রকার কর্মসূচি পালন করে। মঙ্গলবার সকাল থেকে রেলওয়ে পাকশী বিভাগের বিভাগীয় প্রকৌশলী/১ নাজিব কায়সার এর অধিনের ৭’শ৯৭ কর্মকর্তা-কর্মচারি ও শ্রমিক
নেতারা দিনব্যাপি কর্মবিরতি করে পাকশী বিভাগীয় অফিস
চত্বর, রাজবাড়ী স্টেশন, মোরাকগঞ্জ ও খুলনা স্টেশন চত্বরসহ বিভিন্নস্থানে মানববন্দন, প্রতিবাদ সমাবেশ, ট্রেন অবরোধ ও বিক্ষোভ মিছিল করে অপরাধিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন। এসব কর্মসূচিতে বক্তব্য দেন, পাকশী বিভাগীয় সেতু প্রকৌশলী আব্দুর রহিম, ঈশ্বরদীর আই ডাব্লিউ আবু তৌহিদ সুমন, শ্রমিকলীগ পাকশী শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কাউসার জামান মামুন, আবুল বাশার,ফরিদুজ্জামানসহ অন্যরা। এসব
কর্মসূচিতেও বক্তারা ঘোষনা দেন, সরকারী কাজে বাধা প্রদান এবং কর্মরত কর্মকর্তা-কর্মচারিদের লাঞ্চিত করার সুষ্ঠ বিচার ও আসামি গ্রেফতার না করা পর্যন্ত কর্মবিরতি করে বিভিন্ন কর্মসূচি চালানো হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট