1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই—–জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না মুক্তিযোদ্ধা সন্তানদের পরিচয় হলো দেশ গড়ার মূল কারিগরদের উত্তরসূরি—- ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি টিএ পান্না বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত পাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিত বর্তমান সরকারের প্রধান,মন্ত্রীসহ বিএনপি সরকার ও দেশবাসীর সফলতা কামনা করেন সিরাজুল ইসলাম সরদার ।। ঈশ্বরদী ও পাকশীতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা ।। আসামি গ্রেফতার ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র, অগ্নিসংযোগ ,ভাংচুর,আহত-১0 ও আটক ১৬,২ প্লাটুন রিজার্ভ ফোর্স মোতায়েন প্রতিবন্ধি  কল্যাণ সংস্থার উদ্যোগে রমজানের ত্রাণ বিতরণ নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব–জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা– ঈশ্বরদীতে নদীখেকো কামাল ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য।। প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিএনপি করেনি তারাই আজ বিএনপির নেতা- সাবেক এমপি সিরাজ সরদার

  • প্রকাশিত : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৯৮৭ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আগামিদিনে আমরা বড়বড় নেতা ও এমপি হতে চাইনা,আমরা জনগনের দুঃখ লাঘবের জন্য এই সরকারের পতন চাই বলে মন্তব্য করেছেন, বিএনপির কেন্দ্রিয় নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার। বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে সোমবার বিকেলে ঈশ্বরদী ইপিজেডের সামনে ঈশ্বরদী উপজেলা বিএনপির পক্ষ থেকে আয়োজিত বিক্ষোভ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। ঈশ্বরদী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব খাইরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, পাবনা জেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ সরদার, লক্ষিকুন্ডা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান, মুলাডুলি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবলু, সাহাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন সেন্টু সরদার, মানিক মিয়া, শিশির মাহমুদ, শরিফুল ইসলাম বাবু, সোহেল রানা, কবীর আহমেদ, আব্দুস সাত্তার বিশ্বাস , এনামুল হক, আতিয়ার রহমানসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। পরে ইপিজেড রোডে বিক্ষোভ মিছিল বের করা হয়।

প্রধান অতিথি আরো বলেন, যারা কখনও বিএনপি করেনি তারাই আজ বিএনপির নেতা। হাবিবুর রহমান হাবিব আজ বিএনপির নেতা। তারা আজ কোথাও আন্দোলনের ডাক দেননি। আমরাই আজ পাবনা জেলাতে আন্দোলনের ডাক দিয়েছি। তিনি বলেন, নিত্য পণ্যের দামের কারণে আজ সাধারণ মানুষের মুখের দিকে তাকানো যায়না। আজ যারা হাবিবুর রহমান হাবিবের সাথে বিএনপি করছেন তারা প্রকৃত পক্ষে বিএনপির নেতা না। তিনি শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, নিত্যপণ্যের দাম এতই বেশী যে, শ্রমিক ভাইরা বাজারে গেলে তাদের চেহারা কালো হয়ে যায়। সারা বিশ্বে তেলের দাম কম হলেও এদেশে তেলের দাম অনেক বেশী সিরাজ সরদার বলেন, আমি আজ আপনাদের মাঝে এসে দাঁড়িয়েছি আপনাদের দুঃখ দেখে। আমরা ঐক্যবদ্ধ হয়ে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে সরকারকে পতন করে দেশের মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে আনার জন্য। তিনি বেগম খালেদা জিয়া সহ মিথ্যা মামলায় আটককৃত সকল নেতাদের মুক্তির দাবি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট