1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
​​অবৈধ অর্থ বা পেশীশক্তি না থাকলে রাজনীতিতে টিকে থাকার একমাত্র উপায় হলো “জনসম্পৃক্ততা ও নৈতিকতা——বিএনপির কেন্দ্রিয় নেতা সিরাজুল ইসলাম সরদার মধুমতি এক্সপ্রেস ট্রেনে রেলওয়ে জেলা ডিবি টিমের বিশেষ অভিযানে রতন লাল বিশ্বাসকে ৫০ বোতল কোডিন যুক্ত সিরাপসহ গ্রেফতার ঈশ্বরদীতে বিএনপি নেত্রীর বিরুদ্ধে জমি ও দোকান দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন যে ঐক্যের মাধ্যমে ১৯৯১ সালে বিএনপির সকলস্তরের নেতাকর্মীরা ভঙ্গুর দলকে প্রতিষ্ঠা এবং নির্বাচন করে স্বৈরাচারী শেখ হাসিনাকে অপসারণ করেছিল সেই ঐক্যকেই সুদৃঢ় করার আহবান জানিয়েছেন—- বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির নেতা, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আদালত থেকে দেওয়া রিসিভার নিয়োগের আদেশ অমান্য করে ঈশ্বরদীর রঞ্জু সরদারের ১০ লাখ টাকার লিচু ও আম লুট ,জীবননাশের হুমকি ,পুলিশের নীরব ভ’মিকায় প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা তোয়া পার্সোনাল প্রটেকটিভ ডিভাইস বাংলাদেশ লিমিটেড দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে পাকশীতে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবল: শাহরিয়ার হাইড্রোলিককে হারিয়ে পাকশী রেলওয়ে ট্রেনিং সেন্টার চ্যাম্পিয়ন সাম্রাজ্যবাদের গর্ভে জন্ম নেয়া উগ্রজাতীয়তাবাদ প্রত্যেকটি ভাষাভাষির বর্ণ বৈষম্য সৃষ্টি করে——- বিএনপির কেন্দ্রিয়নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। মুলাডুলি হাইস্কুলে বিষক্রিয়ায় অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ :হাসপাতালে ভর্তি \ অসুস্থ্যদের পাশে এমপি তালেব মন্ডল বিএনপি এখন বহিরাগত অপশক্তির হাতে জিম্মি— বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার

ওয়েল মিল নির্মাণে বাধা,চাঁদাদাবির প্রতিবাদে ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ১০২২ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী।। ঈশ্বরদীর বড়ইচরায় আর.বি.রাইস ব্রাণ ওয়েল মিল নির্মাণে ষড়যন্ত্র, বাধা, চাঁদাদাবি ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে নির্মানাধীন আর.বি.রাইস ব্রাণ ওয়েল মিল চত্বরে এলাকাবাসীর একাংশকে সাথে নিয়ে মিল কর্তৃপক্ষ এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন, আর.বি.রাইস ব্রাণ ওয়েল মিলের পরিচালক মোঃ মধু বিশ্বাস। এছাড়াও এলাকাবাসীর পক্ষ থেকে আওয়ামীলীগ নেতা ইদ্রিস
আলী মন্ডল, বীর মুক্তিযোদ্ধা নূর আলী ও শাহিনুজ্জামান, ইউপি চেয়ারম্যান বাবলু মালিথা বক্তব্য দেন।
মিলের পরিচালক মোহাম্মদ মধু বিশ্বাস তার লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, আমি সংশ্লিষ্ট প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের নিয়ম-নীতি মেনে মিলের র্নিমাণ কাজ শুরু করেছি । কিন্তু এলাকার কিছু অসাধু ব্যক্তি স্থানীয এমপি নুরুজ্জামান বিশ্বাসসহ কয়েকজন
জনপ্রতিনিধির নিকট ও পরিবেশ অধিদপ্তরে অভিযোগ দিয়ে মিলের নির্মাণ কাজ বন্ধের দাবি জানান। অভিযোগ পেয়ে এমপি নুরুজ্জামান বিশ্বাসসহ স্তানীয জনপ্রতিনিধিরা তিনজন বীর মুক্তিযোদ্ধা ও দু’জন রাজনৈতিক নেতার সমন্ময়ে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠণ করে দেন। তদন্ত কমিটির সদস্যরা সরেজমিনে তদন্ত শেষে শর্ত সাপেক্ষে মিল স্থাপনে সম্মতি প্রদান করেন। এরপর মিলের নির্মাণ কাজ প্রায় পঁঞ্চাশভাগ শেষ করা হয়। এ অবস্থায় ষড়যন্ত্রকারীরা আবারও মিল বন্ধের দাবিতে কিছু ব্যক্তিকে
নিয়ে মানব বন্ধন করে মিল ভেঙ্গে দেওয়া ও আমাকে (মধু বিশ্বাসকে) মারপিট করার হুমকি দেন। মধু বিশ্বাস আরও অভিযোগ করে বলেন, কিছু দুস্কৃতিকারী ঈদুল আজহার আগে আমার নিকট পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। একই সাথে তারা হুমকি দিয়ে বলে, চাঁদা না দিলে ঈদের পর মিলের নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হবে। ষড়যন্ত্রকারীরা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আমাকে ও নির্মানাধীণ মিলকে নিয়ে। তিনি বলেন, উন্নত বিশ্বের অত্যাধুনিক জিরো লিকুইড ওয়াটার পদ্ধতি মিলটিতে ব্যবহার করা হবে। এতে পানির ব্যবহার খুব কম হবে। ব্যবহৃত পানি পরিশোধন করে পুণরায় ব্যবহার করা যাবে। এখানে বজ্র বলে কিছু থাকবেনা। কালো ধোঁয়া বা বাতাসে ছাই ওড়ার কোন
সুযোগ নেই। কালো ধোঁয়া নিরসনের জন্য আধুনিক পদ্ধতি
ব্যবহার করে সম্পূর্ণরুপে দূষণ মুক্ত করে অন্যত্রে সরিয়ে নেওয়া হবে। এতে পরিবেশের বিন্দুমাত্র ক্ষতির সম্ভাবনা নেই। তিনি ষড়যন্ত্রকারী ও চাঁদা দাবিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলেও সাংবাদিকদের জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট