1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই—–জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না মুক্তিযোদ্ধা সন্তানদের পরিচয় হলো দেশ গড়ার মূল কারিগরদের উত্তরসূরি—- ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি টিএ পান্না বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত পাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিত বর্তমান সরকারের প্রধান,মন্ত্রীসহ বিএনপি সরকার ও দেশবাসীর সফলতা কামনা করেন সিরাজুল ইসলাম সরদার ।। ঈশ্বরদী ও পাকশীতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা ।। আসামি গ্রেফতার ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র, অগ্নিসংযোগ ,ভাংচুর,আহত-১0 ও আটক ১৬,২ প্লাটুন রিজার্ভ ফোর্স মোতায়েন প্রতিবন্ধি  কল্যাণ সংস্থার উদ্যোগে রমজানের ত্রাণ বিতরণ নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব–জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা– ঈশ্বরদীতে নদীখেকো কামাল ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য।। প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পাকশী পদ্মা নদীতে ভাঙ্গন,তীরবর্তী বাসিন্দাদের মনে আতংক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ১৩৮০ বার দেখা হয়েছে
ঈশ্বরদীর সাঁড়ায় পদ্মানদীর ভাঙ্গনের একাংশ

স্টাফ রিপোর্টার।। পানি বৃদ্ধির সাথে সাথে সাঁড়া ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী কয়েকটি গ্রামের বাসিন্দাদের মধ্যে নদী ভাঙ্গন আতংক দেখা দিয়েছে।স্বাধিণতার পর থেকে বর্ষা মৌসুমে এই নদীতে প্রতি বছর পানি বৃদ্ধির কারণে প্রায় এক হাজার পরিবার, মসজিদ, মন্দির, খেলার মাঠ, আবাদি জমিসহ বিভিন্ন প্রতিষ্ঠান নদী গর্ভে বিলিন হয়ে গেছে। শত শত পরিবার এলাকা ছেড়ে অন্যত্রে চলে গিয়ে নতুন করে বসতি গড়ে তুলেছে। পাল পাড়ার অনেক পরিবার পৈত্রিক পেশা ছাড়তে বাধ্য হয়েছে। সংকুচিত হয়েছে এলাকার ঐতিহ্যবাহী গরুর গাড়ীর চাকা তৈরী শিল্পের। এবারের নদী ভাঙ্গনের ফলে সাঁড়ার নদীর তীর সংরক্ষন বাঁধ ও লালনশাহ সেতু সংরক্ষন বাঁধ অনেকটা হুমকির মধ্যে পড়েছে। নদী পাড়ের বসতীদের আশংকা পানির তীব্রতা বৃদ্ধি হলে বাঁধটি যে কোন সময় মারাত্মক হুমকির মধ্যে পড়তে পাড়ে। বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, এবার বর্ষার শুরুতেই নদীর বাঁধের সীমানার কাছে ভাঙ্গন এগিয়ে এসেছে। এ কারণে নদীর তীরবর্তী বসতীরা আতংকিত হয়ে পড়েছে। তারা নানা শংকার মধ্য দিয়ে দিন অতিবাহিত করছেন। ব্লক পাড়া ও থানা পাড়া এলাকায় এক সপ্তাহের মধ্যে ভাঙ্গন দেখা
দিয়েছে। এরই মধ্যে পানির তীব্রতায় প্রায় দশ বিঘা ধানের জমি নদীতে তলিয়ে গেছে। নদী পাড়ের বসতীরা জানান, টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে দেশের বিভিন্ন নদনদীর পানি বৃদ্ধি পেয়েছে। যে কারণে পাকশী পদ্ম নদীতেও পানি বৃদ্ধি পাচ্ছে। পানি বাড়ার কারণে ৫ নং ঘাটের সামনের সাঁড়াঘাটের নীচের প্রায় পঞ্চাশ বিঘা ধানের জমি পানির নীচে তলিয়ে গেছে।ব্যাংক পাড়ায় তৈরী চিতল মাছের
অভয়ারণ্যও পানিতে ভেসে গেছে।এলাকার মিজানুর রহমান জানান, বেশ কয়েক মাস আগে সরকারী উদ্যোগে সামান্য কিছু বালুর বস্তা ফেলে নদী ভাঙ্গনের চেষ্টা করা হলেও আজ তার কোন অস্তিত্ব নেই। সাঁড়া ব্লকপাড়ায় নদীর গলন বেশী হওয়ায় এখানেও ভেঙ্গেছে এবং কিছু জমি পানিতে তলীয়ে গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট