1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : lala :
  6. [email protected] : masud :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীর পাকশী রিসোর্টে ঈশ্বরদী উপজেলা পল্লী চিকিৎসক সমিতির মিলন মেলা-২০২৬ অনুষ্ঠিত ঈশ্বরদীতে শিশু ধর্ষন চেষ্টাকারীর গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত ঈশ্বরদীর কৃতি সন্তান সমাপ্তি ইসলাম শতভাগ স্কলারশিপ নিয়ে জার্মানির জাস্টাস লিবিগ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারমম্যান ইসরাইল হোসেন মন্ডল গং এর ক্রয়কৃত ভিটাবাড়ির পাকা বাউন্ডারী দেওয়াল জোরপূর্বক ভেঙ্গে ফেলা হয়েছে । সাংবাদিক সম্মেলনে অভিযোগ আটঘরিয়া  চাঁদভা ইউনিয়নের সাবেক তৃণমূল  বিএনপির  নেতাকর্মীদের আলোচনা সভা অনুষ্ঠিত ।। বিএনপিনেতা ও সাবেক ইউপি সদস্য হান্নান আলীকে ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষনা ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই, আহত তিন

  • প্রকাশিত : শনিবার, ৭ মে, ২০২২
  • ৯৭৯ বার দেখা হয়েছে

স্টাফ রিপোটের, ঈশ্বরদী ।। ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী ও ট্রাকের হেলপারের মৃত্যু হয়েছে। নিহত মোটরসাইকেল আরোহী উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী গ্রামের সুজন আলীর ছেলে মেহেদী হাসান বিজয়(৩২)। অপর নিহত ব্যক্তি ট্রাকের হেলপারের(২৮) পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় শিশুসহ তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় দাশুড়িয়া – কুষ্টিয়া মহাসড়কের চাঁদ আলী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দাশুড়িয়া অভিমুখী একটি মোটরসাইকেল তরমুজ বোঝাই একটি ট্রাককে রং সাইড দিয়ে অতিক্রম করলে ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে মটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হয়। এসময় মোটরসাইকেল আরোহী এক শিশু আহত হয়। পরে ট্র্রাকটি সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগলে দুমড়ে মুচড়ে গিয়ে ট্রাকের হেলপারের মৃত্যু হয়। এসময় ট্রাকে থাকা দুই ব্যক্তি আহত হয়েছেন।
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশীষ কুমার সার্নাল জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসার জন্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পরে নিহতদের মরদেহ এবং দূর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট