1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
রেলপ্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব কক্সবাজার রেলওয়ে স্টেশন পরিদর্শন ও বৃক্ষ রোপন করেছেন ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা ​ ঈশ্বরদীতে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল খেলা নিয়ে দুই পক্ষের উত্তেজনা-ধাক্কাধাক্কি বাংলাদেশসহ বাসযোগ্য পৃথিবী গড়তে গাছ লাগিয়ে অক্সিজেন ফ্যাক্টরী গড়ে তোলার বিকল্প নেই——বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আটঘরিয়ায় বিএনপি নেতার ভাতিজাকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায়  বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠন এবং আওয়ামীলগের  মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি ​​অবৈধ অর্থ বা পেশীশক্তি না থাকলে রাজনীতিতে টিকে থাকার একমাত্র উপায় হলো “জনসম্পৃক্ততা ও নৈতিকতা——বিএনপির কেন্দ্রিয় নেতা সিরাজুল ইসলাম সরদার মধুমতি এক্সপ্রেস ট্রেনে রেলওয়ে জেলা ডিবি টিমের বিশেষ অভিযানে রতন লাল বিশ্বাসকে ৫০ বোতল কোডিন যুক্ত সিরাপসহ গ্রেফতার ঈশ্বরদীতে বিএনপি নেত্রীর বিরুদ্ধে জমি ও দোকান দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন যে ঐক্যের মাধ্যমে ১৯৯১ সালে বিএনপির সকলস্তরের নেতাকর্মীরা ভঙ্গুর দলকে প্রতিষ্ঠা এবং নির্বাচন করে স্বৈরাচারী শেখ হাসিনাকে অপসারণ করেছিল সেই ঐক্যকেই সুদৃঢ় করার আহবান জানিয়েছেন—- বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির নেতা, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আদালত থেকে দেওয়া রিসিভার নিয়োগের আদেশ অমান্য করে ঈশ্বরদীর রঞ্জু সরদারের ১০ লাখ টাকার লিচু ও আম লুট ,জীবননাশের হুমকি ,পুলিশের নীরব ভ’মিকায় প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা

ডনবাসে রাশিয়া ব্যাপক হামলা শুরু করেছে

  • প্রকাশিত : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ৫১৯ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেক্স।। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চলে রাশিয়ার সামরিক বাহিনীর হামলা শুরু হয়েছে। রকেট ও কামানের গোলাবর্ষণের মাধ্যমে রুশ সীমান্তবর্তী এই অঞ্চলে চলছে তীব্র হামলা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও হামলা শুরুর তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চল দখল করতে আক্রমণ শুরু করেছে রাশিয়া। মঙ্গলবার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রকেট ও কামানের গোলাবর্ষণের মাধ্যমে ডনবাস অঞ্চলের শহরগুলোতে রাশিয়ার সামরিক বাহিনী বোমাবর্ষণ শুরু করেছে। পরে দেওয়া এক ভিডিওবার্তায় ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ‘ডনবাসের জন্য যুদ্ধ শুরু হয়েছে’।

ইউক্রেনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ওলেক্সি ড্যানিলভ বলেছেন, রাশিয়া এই অঞ্চলে ইউক্রেনের ফ্রন্ট লাইন ভেঙে ফেলার চেষ্টা করেছে। ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলে ব্যর্থ হওয়ার পর ডনবাস অঞ্চলে রাশিয়ার সামরিক বাহিনীর এই আক্রমণটি দীর্ঘ প্রত্যাশিত ছিল।

গত ২৪ ফেব্রুয়ারি সামরিক অভিযান শুরুর পর রাশিয়া প্রাথমিকভাবে ইউক্রেনের প্রধান শহরগুলো দখল করতে এবং বর্তমান সরকারের পতন ঘটানোর লক্ষ্য নিয়েছিল বলে মনে করা হয়। কিন্তু কঠোর প্রতিরোধের মুখোমুখি হওয়ার পর, রাশিয়ার প্রতিরক্ষা কর্মকর্তারা দাবি করেন যে, ‘সামরিক অভিযানের প্রথম পর্যায়ে’ মস্কোর মূল উদ্দেশ্যগুলো ‘সম্পন্ন’ হয়েছে এবং রুশ বাহিনীকে রাজধানীর আশপাশের এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে সোমবার রাতে এক টেলিভিশন ভাষণে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার সেনাবাহিনী ডনবাস অঞ্চলে যুদ্ধ শুরু করেছে। তিনি দাবি করেন, ডনবাস অঞ্চল রক্ষা করার জন্য ইউক্রেনের সেনাবাহিনী বহু আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল।

রুশ সেনাবাহিনীর একটি বিশাল অংশকে ডনবাস হামলায় নিয়োগ দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, রাশিয়ার যত বেশি সেনাই আনা হোক না কেন ইউক্রেনের সেনাবাহিনী ডনবাস রক্ষার চেষ্টা করবে।

এদিকে বৃহত্তর ডনবাস অঞ্চলের লুহানস্ক এলাকার গভর্নর তার নিয়ন্ত্রিত এলাকার পরিস্থিতিকে ‘নারকীয়’ বলে উল্লেখ করেছেন।

সংবাদমাধ্যম বলছে, দৃশ্যত ডনবাস অঞ্চলে যুদ্ধ শুরু হওয়ার ফলে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের দ্বিতীয় পর্ব শুরু হলো। ইউক্রেনের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, রাশিয়ার সেনারা পূর্ব সীমান্তের সবগুলো ফ্রন্টে বিশেষ করে দোনেতস্ক, লুহানস্ক ও খারকিভ দিয়ে ডনবাস অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চেষ্টা করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট