1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : lala :
  6. [email protected] : masud :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীর পাকশী রিসোর্টে ঈশ্বরদী উপজেলা পল্লী চিকিৎসক সমিতির মিলন মেলা-২০২৬ অনুষ্ঠিত ঈশ্বরদীতে শিশু ধর্ষন চেষ্টাকারীর গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত ঈশ্বরদীর কৃতি সন্তান সমাপ্তি ইসলাম শতভাগ স্কলারশিপ নিয়ে জার্মানির জাস্টাস লিবিগ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারমম্যান ইসরাইল হোসেন মন্ডল গং এর ক্রয়কৃত ভিটাবাড়ির পাকা বাউন্ডারী দেওয়াল জোরপূর্বক ভেঙ্গে ফেলা হয়েছে । সাংবাদিক সম্মেলনে অভিযোগ আটঘরিয়া  চাঁদভা ইউনিয়নের সাবেক তৃণমূল  বিএনপির  নেতাকর্মীদের আলোচনা সভা অনুষ্ঠিত ।। বিএনপিনেতা ও সাবেক ইউপি সদস্য হান্নান আলীকে ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষনা ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে

করোনা মোকাবেলায় এতিমদের মাঝে এক লক্ষ টাকা সাহায্য দিলেন আওয়ামীলীগ নেতা কনক

  • প্রকাশিত : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ১১৭২ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ করোনা দূর্যোগ মোকাবেলায় সফল হওয়াসহ শেখ হাসিনা, প্রয়াত ভুমিমন্ত্রী ও তার স্ত্রীসহ দেশবাসীর মঙ্গল কামনায় এতিম শিক্ষার্থীদের মধ্যে এক লক্ষ টাকা সাহায্য দেওয়া হয়েছে। শুক্রবার রাত সাড়ে নয়টায় সাবেক ভূমিমন্ত্রীর ঈশ্বরদীস্থ নিজ বাড়িতে পাবনা জেলার দ্বিতীয় বৃহত্তম ঈশ্বরদী জামিআ ছিদ্দীকিয়া আমবাগান মাদ্রাসা ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বিপুল ও মাদ্রাসার প্রিন্সিপল আসাদুজ্জামানের হাতে এই টাকা প্রদান করা হয়।

সাবেক ভূমিমন্ত্রী ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আলহাজ্ব শামসুর রহমান শরীফ এমপির ছেলে ও বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য সাকিবুর রহমান শরীফ কনক এই টাকা প্রদান করেন। টাকা প্রদান কালে সাকিবুর রহমান শরীফ কনক আল্লাহর কাছে মহামারী থেকে দেশের মানুষের মুক্তি কামনা করে বলেন, এই দূর্যোগকালীন সময়েও শেখ হাসিনার নির্দেশে দলীয় সকল নেতা-কমীর্রা জনগণের পাশে থেকে কাজ করছেন।

তিনি বলেন,করোনা মহামারীসহ যে কোন প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় আমরা সম্মিলিতভাবে কাজ করবো। মসজিদ ও মাদ্রাসার সকলকে তিনি তার প্রয়াত পিতার আত্মার মাগফেরাত ও মাতাসহ ঈশ্বরদী-আটঘরিয়ার সকল মানুষের জন্য দোয়া চান।

সাকিবুর রহমান শরীফ কনক আরও বলেন,  “আমার প্রয়াত পিতার মতই আমি জনগণের জন্য কাজ করে যাবো।” তিনি সকল শ্রেণীপেশার মানুষের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বিশেষ ভাবে দোয়া কামনা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট