1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
শনিবার, ০২ মে ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই—–জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না মুক্তিযোদ্ধা সন্তানদের পরিচয় হলো দেশ গড়ার মূল কারিগরদের উত্তরসূরি—- ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি টিএ পান্না বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত পাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিত বর্তমান সরকারের প্রধান,মন্ত্রীসহ বিএনপি সরকার ও দেশবাসীর সফলতা কামনা করেন সিরাজুল ইসলাম সরদার ।। ঈশ্বরদী ও পাকশীতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা ।। আসামি গ্রেফতার ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র, অগ্নিসংযোগ ,ভাংচুর,আহত-১0 ও আটক ১৬,২ প্লাটুন রিজার্ভ ফোর্স মোতায়েন প্রতিবন্ধি  কল্যাণ সংস্থার উদ্যোগে রমজানের ত্রাণ বিতরণ নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব–জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা– ঈশ্বরদীতে নদীখেকো কামাল ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য।। প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

করোনায় মৃত স্বামীর লাশের পাশে সারারাত কাটালেন স্ত্রী একা

  • প্রকাশিত : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ১১৭৫ বার দেখা হয়েছে

কুষ্টিয়া সংবাদদাতা।। কুষ্টিয়ার মিরপুর উপজেলায় করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া স্বামীর লাশের পাশে সারা রাত শ্মশানে কাটিয়েছেন মৃতের স্ত্রী কল্পনা রানী কর্মকার নামে এক বৃদ্ধা।

মৃতের লাশ সৎকার করার জন্য শ্মশান কমিটি কিংবা আত্মীয়-স্বজন কেউ এগিয়ে আসেননি।

রবিবার (৪ জুলাই) দুপুরে সুলতানপুর গ্রামের কয়েকজন মুসলিম যুবকের সহায়তায় শ্মশানের পাশে লাশ সমাহিত করা হয়। মিরপুর উপজেলার পৌর শ্মশানে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, শনিবার (০৩ জুলাই) রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হরিতলা এলাকার প্রফুল্ল কর্মকারের (৭০) মৃত্যু হয়। রাতেই অ্যাম্বুলেন্সে করে মিরপুর পৌর শ্মশানে তার লাশ নিয়ে যান স্ত্রী কল্পনা কর্মকার। মৃত ব্যক্তি করোনা আক্রান্ত হওয়ায় শ্মশানে আসেননি শ্মশানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। লাশ সৎকারে  এগিয়ে আসেননি তাঁর আত্মিয় স্বজনরাও।

সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি জানালে স্থানীয় মুসলিম যুবকদের সহায়তায় শ্মশানের পাশে লাশ সমাহিত করা হয়।

কাউন্সিলর আরও বলেন, প্রফুল্ল কর্মকার এক সপ্তাহ ধরে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শ্মশান কমিটির সভাপতি আনন্দ দেবনাথ বলেন, শনিবার রাত ২টার দিকে প্রফুল্ল কর্মকারের বড় ছেলে আনন্দ কুমার তার বাবার মৃৃত্যুর সংবাদ দেয়। পরে আমি শ্মশানের চাবি দিই। কিন্তু লাশ সৎকারের জন্য আমাদের সহযোগিতা চাননি পরিবারের সদস্যরা।

তিনি আরও বলেন, হিন্দু ধর্মের কেউ মারা গেলে ওই গোত্রের লোকদের জানানোর নিয়ম রয়েছে। এখানে সেই নিয়ম মানা হয়নি। এমনকি লাশ সমাহিত করার সময় তার সন্তানরাও ছিল না।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাস বলেন, বিষয়টি জানার পর পৌর মেয়র ও স্থানীয় কাউন্সিলরকে জানিয়েছি। তারা স্থানীয় মুসলিম যুবকদের নিয়ে লাশ সমাহিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট