1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীর কৃতি সন্তান সমাপ্তি ইসলাম শতভাগ স্কলারশিপ নিয়ে জার্মানির জাস্টাস লিবিগ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারমম্যান ইসরাইল হোসেন মন্ডল গং এর ক্রয়কৃত ভিটাবাড়ির পাকা বাউন্ডারী দেওয়াল জোরপূর্বক ভেঙ্গে ফেলা হয়েছে । সাংবাদিক সম্মেলনে অভিযোগ আটঘরিয়া  চাঁদভা ইউনিয়নের সাবেক তৃণমূল  বিএনপির  নেতাকর্মীদের আলোচনা সভা অনুষ্ঠিত ।। বিএনপিনেতা ও সাবেক ইউপি সদস্য হান্নান আলীকে ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষনা ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম

রেলওয়ের চুরি করা টিকিট বিক্রয় করার অপরাধে ১৫ দিনের জেল

  • প্রকাশিত : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ১২৩৪ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তার (ডিসিও) কার্যালয় থেকে ট্রেনের টিকিট বই চুরি করে বিক্রয় করার অভিযোগে রেলওয়ের টিএলআর পদে কর্মরত(অস্হায়ী চাকরী) সৌরভ হোসেনকে
বিনাশ্রমে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পাকশীর ডিআরএম অফিস সূত্রে এসব তথ্য জানাগেছে।

সূত্রমতে, মঙ্গলবার সকালে রেলওয়ে পাকশী বিভাগীয় ব্যবস্হাপক (ডিআরএম) এর
কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে রেলওয়ে পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নুরুজ্জামান এই কারাদন্ডাদেশ দেন।

কারাদন্ড প্রাপ্ত সৌরভ হোসেন ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের জগনাথপুর গ্রামের
মাহবুবুল আলম ডাবলুর ছেলে।

পাকশী রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন জানান, সৌরভ হোসেন অস্হায়ী ভিত্তিতে (টিএলআর) হিসেবে তাঁর অফিসে কাজ করতেন। কোন এক সময় গোপনে সৌরভ ট্রেনের টিকিট বই চুরি করেন। পরে বই
থেকে ৯৩৮ টি টিকিট ট্রেন যাত্রীদের নিকট বিক্রয় করেন। টিকিট বিক্রয়ের এক লাখ ১৯ হাজার ৯২০ টাকা আত্মসাত করেন। বিষয়টি নজরে আসার পর গোপন তদন্তে পাকশীর ডিআরএম ও ডিইএন/২ দু’জন মিলে টিকিটের বই চুরি ও টিকিট
বিক্রয় করে টাকা আত্মাসাতের সত্যতা পান।

এরপর সৌরভকে ভ্রাম্যমান আদালতে
তোলা হলে আদালত তাকে এই কারাদন্ডের আদেশ প্রদান করেন। পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নুরুজ্জামান জানান, রেলওয়ের টিকিট চুরি ও সরকারী আদেশ অমান্য করার অপরাধে টিএলআর সৌরভ হোসেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট