1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই—–জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না মুক্তিযোদ্ধা সন্তানদের পরিচয় হলো দেশ গড়ার মূল কারিগরদের উত্তরসূরি—- ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি টিএ পান্না বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত পাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিত বর্তমান সরকারের প্রধান,মন্ত্রীসহ বিএনপি সরকার ও দেশবাসীর সফলতা কামনা করেন সিরাজুল ইসলাম সরদার ।। ঈশ্বরদী ও পাকশীতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা ।। আসামি গ্রেফতার ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র, অগ্নিসংযোগ ,ভাংচুর,আহত-১0 ও আটক ১৬,২ প্লাটুন রিজার্ভ ফোর্স মোতায়েন প্রতিবন্ধি  কল্যাণ সংস্থার উদ্যোগে রমজানের ত্রাণ বিতরণ নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব–জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা– ঈশ্বরদীতে নদীখেকো কামাল ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য।। প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিইআরসির নির্ধারিত এলপি গ্যাসের দর অনেক ক্ষেত্রেই মানা হচ্ছে না

  • প্রকাশিত : শনিবার, ১৫ মে, ২০২১
  • ১৩৫৩ বার দেখা হয়েছে

অনলাইন রিপোর্টার ॥ বিইআরসির নির্ধারিত এলপি গ্যাসের দর অনেক ক্ষেত্রেই মানা হচ্ছে না। বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে বিক্রি হচ্ছে এলপি গ্যাস বলে খবর পাওয়া গেছে।

বিইআরসি আদেশ দিয়ে বাজার তদারকি না করায় ডিলার ও খুচরা বিক্রেতারা দাম আদায় করছেন নিজের খেয়াল খুশি মতো।

এক দোকানি বলেন, বেক্সিমকো তাদের গ্যাসের দাম কমায় নি। বেক্সিমকোর ১২ কেজি সিলিন্ডার ঈদের কয়েকদিন আগেও ৯৬০ টাকা দরে কিনে বিক্রি করছি ৯৮০ থেকে ৯৯০ টাকায়।

অন্যান্য সকল কোম্পানি ৯০০ টাকার নিচে পাওয়া যাচ্ছে। ওমেরা কিনেছি ৮৯০ টাকা, বিক্রি করছি ৯২০ থেকে ৯৩০ টাকা, বসুন্ধরা ৮৯০ কিনে বিক্রি করছি ৯৩০ টাকা, বিএম ৮৮০ টাকা কিনে বিক্রি করছি ৯১০ টাকা।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গত ২৮ এপ্রিল এলপি গ্যাসের দর ঘোষণা করে। বেসরকারি এলপিজির সিলিন্ডারের (১২ কেজি) দর ৯৭৫ টাকা থেকে কমিয়ে ৯০৬ পুনঃনির্ধারণ করে। অটোগ্যাস লিটার প্রতি ৪৪.৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতি মাসের শেষ সপ্তাহে পরবর্তী মাসের দর জানাবে বলে ঘোষণা দিয়েছে বিইআরসি। কমিশন, কোম্পানির প্রফিট, পরিবহন খরচ অন্যান্য খরচ অপরিবর্তিত থাকবে। শুধু সৌদি আরামকোর নির্ধারিত এলপিজির আমদানি মূল্য সমন্বয় করা হবে এতে।

প্রথম এপ্রিল মাসের জন্য দর ঘোষণা করা হয়। এরপর গ্যাসের দাম কমে গেলে মে মাসে দাম কমিয়ে দেয় বিইআরসি। চলতি মাসে আরও দাম কমে গেছে। যে কারণে আসছে জুন মাসে আরও দাম কমে যাবে বলে বিইআরসি সূত্র জানিয়েছে।

বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল মে মাসের দর ঘোষণা অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে বলেছেন, বিগত মাসের ঘোষিত দর বাস্তবায়ন হয়নি এ কথা বলা যাবে না। সম্পুর্ণ বাস্তবায়ন হয়েছে এ কথাও বলা যাবে না। তবে হ্যাঁ কোনো কিছু বাস্তবায়ন করতে একটু সময় লাগে।

কমিশন একক প্রতিষ্ঠান নয়, এরসঙ্গে অনেক দপ্তর অধিপ্তর রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। প্রশাসনিক বিভাগ এবং আমরা আমাদের আইনি ক্ষমতা প্রয়োগ করবো। সুনির্দিষ্টভাবে লিখিত অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা আমাদেরকে সময় দেন অবশ্যই বাজার স্বাভাবিক করা হবে।

বিইআরসির গ্যাস (গ্যাস) মকবুল ই এলাহী চৌধুরী বলেন, আমারা প্রথমে গ্রাহকদের অনুরোধ করবো, তারা যেনো দোকানে গিয়ে প্রথমে সরকারি দরটা জানতে চান। বেশি দর হলে সুনির্দিষ্ট করে আমাদেরকে লিখে জানালে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জনগণকে সচেতন হওয়ারও আহবান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট