1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

ঈশ্বরদীতে হেরোইনসহ ইউপি সদস্য হাবিবুর আটক

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ১২৪৫ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার ।।  ঈশ্বরদীতে হেরোইনসহ হাবিবুর রহমান হাবিব (৩৫) নামের এক ইউপি সদস্য(মেম্বার)কে আটক করা হয়েছে। বৃহস্পতিবার(২২এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী সার্কেল ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কামালপুর গ্রাম থেকে হেরোইনসহ তাঁকে আটক করে।

আটক হাবিব মেম্বার ঈশ্বরদী উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার। তাঁর বাবা ফজর আলী মালিথা ওই ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী সার্কেল অফিস সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে হাবিব মেম্বারের কাছে দুই কেজি হেরোইন থাকার খবর পায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এই খবরের ভিত্তিতে প্রথমে চার লাখ টাকার হেরোইন ক্রয় করে বিষয়টি নিশ্চিত হয়। এরপর দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী সার্কেল অফিসের পরিদর্শক ছানোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে হাবিব মেম্বারকে হেরোইনসহ আটক করেন।

এ সময় হাবিব মেম্বারের কাছ থেকে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার হয় বলে দাবি করে প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচুর পরিমাণ হেরোইন থাকার কারণে হাবিব মেম্বারের পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের পাঁচ লাখ টাকা দেওয়ার প্রস্তাবও করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী সার্কেল অফিসের ইনচার্জ ছানোয়ার হোসেন জানান, আটক হাবিব মেম্বারের নিকট থেকে ৫০০ গ্রাম নয়, ৪-৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। যা আলামত হিসেবে রাখা হয়েছে। তিনি আরো জানান, হাবিব মেম্বার একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে ঈশ্বরদী ও পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে একাধিক মাদক মামলা রয়েছে।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরদী থানায় মামলা হয়েছে,মামলার নম্বর   ৪২ ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট