1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আটঘরিয়ায় বিএনপি নেতার ভাতিজাকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায়  বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠন এবং আওয়ামীলগের  মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি ​​অবৈধ অর্থ বা পেশীশক্তি না থাকলে রাজনীতিতে টিকে থাকার একমাত্র উপায় হলো “জনসম্পৃক্ততা ও নৈতিকতা——বিএনপির কেন্দ্রিয় নেতা সিরাজুল ইসলাম সরদার মধুমতি এক্সপ্রেস ট্রেনে রেলওয়ে জেলা ডিবি টিমের বিশেষ অভিযানে রতন লাল বিশ্বাসকে ৫০ বোতল কোডিন যুক্ত সিরাপসহ গ্রেফতার ঈশ্বরদীতে বিএনপি নেত্রীর বিরুদ্ধে জমি ও দোকান দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন যে ঐক্যের মাধ্যমে ১৯৯১ সালে বিএনপির সকলস্তরের নেতাকর্মীরা ভঙ্গুর দলকে প্রতিষ্ঠা এবং নির্বাচন করে স্বৈরাচারী শেখ হাসিনাকে অপসারণ করেছিল সেই ঐক্যকেই সুদৃঢ় করার আহবান জানিয়েছেন—- বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির নেতা, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আদালত থেকে দেওয়া রিসিভার নিয়োগের আদেশ অমান্য করে ঈশ্বরদীর রঞ্জু সরদারের ১০ লাখ টাকার লিচু ও আম লুট ,জীবননাশের হুমকি ,পুলিশের নীরব ভ’মিকায় প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা তোয়া পার্সোনাল প্রটেকটিভ ডিভাইস বাংলাদেশ লিমিটেড দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে পাকশীতে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবল: শাহরিয়ার হাইড্রোলিককে হারিয়ে পাকশী রেলওয়ে ট্রেনিং সেন্টার চ্যাম্পিয়ন সাম্রাজ্যবাদের গর্ভে জন্ম নেয়া উগ্রজাতীয়তাবাদ প্রত্যেকটি ভাষাভাষির বর্ণ বৈষম্য সৃষ্টি করে——- বিএনপির কেন্দ্রিয়নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। মুলাডুলি হাইস্কুলে বিষক্রিয়ায় অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ :হাসপাতালে ভর্তি \ অসুস্থ্যদের পাশে এমপি তালেব মন্ডল

ট্রেনে অভিযান চালিয়ে চার ব্যাক্তি আটক ও দেড় লক্ষ টাকা জরিমানা আদায়

  • প্রকাশিত : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ১২৫২ বার দেখা হয়েছে

আমাদের সংবাদদাতা,ঈশ্বরদী ॥ রবিবার ভোর রাতে পাকশী বিভাগের একাধিক স্টেশন থেকে ঢাকাগামী বিভিন্ন যাত্রীবাহী ট্রেনে আকর্স্মিক অভিযান চালিয়ে চার ব্যক্তিকে আটক ও দেড় লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এই অভিযানের খবর জানার পর টিকিটধারী বৈধ যাত্রীদের মধ্যে স্বস্তি ও বিনা টিকিটের অবৈধ যাত্রীদের মধ্যে আতংক বিরাজ করে। পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তার কার্যালয় সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্রমতে, সাম্প্রতিক সময়ে পাকশী বিভাগের প্রতিটি স্টেসনে স্ট্যান্ডিং টিকিট বিক্রি বন্ধ করায় কিছু গার্ড, টিটি, এটেন্ডেন্ট ও রেল পুলিশের সহযোগিতায় বিনা টিকিটের অবৈধ যাত্রীদের ট্রেন ভ্রমন বৃদ্ধি পায়। একই সাথে বৈধ যাত্রীদের ভ্রমনে নানা অসুবিধার সম্মুখিন হতে হয় এবং ট্রেন যাত্রী ভ্রমনের তুলনায় রেলওয়ের রাজস্ব আয়ও কম হয়।

এসব খবর জানার পর রবিবার ভোর রাতে রেলওয়ের পাকশি বিভাগের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিনের নেতৃত্বে পাকশী বিভাগের বিভিন্ন স্টেশন থেকে ঢাকাগামী বিভিন্ন ট্রেনে আকষ্মিক অভিযান চালানো হয়। অভিযানে টিকিট বিহীন, ভুয়া টিকিট ধারী, নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত টিকিট না থাকা, অল্প টিকিটে অধিক সংখ্যক যাত্রী ভ্রমণ করা, সুবিধা এবং ডিউটি পাস এর অপব্যবহার, ভুয়া রেলওয়ে স্টাফ পরিচয় দান করা ইত্যাদি অপরাধের জন্য এবং অবৈধ হকার, ভিক্ষুক, হিজড়া ট্রেনে অনুপ্রবেশের জন্য ভাড়া ও জরিমানাসহ প্রায় ১ লক্ষ ৪৮ হাজার টাকার আদায় করা হয়।এসময় কর্মচারীদের জন্য বিদ্যমান সুবিধা পাস এর অপব্যবহারের জন্য ৪ জনকে আটক করা হয়।

আকস্মিক অভিযানে পাকশী বিভাগের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম, ভ্রাম্যমান টিকিট পরীক্ষকবৃন্দসহ রেল পুলিশের সদস্য বৃন্দ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। রেলওয়ের পাকশি বিভাগের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন সাংবাদিকদের জানান, এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট