1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : lala :
  6. [email protected] : masud :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে শিশু ধর্ষন চেষ্টাকারীর গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত ঈশ্বরদীর কৃতি সন্তান সমাপ্তি ইসলাম শতভাগ স্কলারশিপ নিয়ে জার্মানির জাস্টাস লিবিগ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারমম্যান ইসরাইল হোসেন মন্ডল গং এর ক্রয়কৃত ভিটাবাড়ির পাকা বাউন্ডারী দেওয়াল জোরপূর্বক ভেঙ্গে ফেলা হয়েছে । সাংবাদিক সম্মেলনে অভিযোগ আটঘরিয়া  চাঁদভা ইউনিয়নের সাবেক তৃণমূল  বিএনপির  নেতাকর্মীদের আলোচনা সভা অনুষ্ঠিত ।। বিএনপিনেতা ও সাবেক ইউপি সদস্য হান্নান আলীকে ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষনা ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান

আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

  • প্রকাশিত : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ১৩৭৫ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার ।। বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচনী আপীল বিভাগ। পাবনার জেলা প্রশাসক ও আপীল বিভাগের চেয়ারম্যান কবীর মাহমুদ শনিবার আফজাল হোসেনের প্রার্থীতা বৈধ এবং আরেক প্রার্থী রানু বেগমের আবেদন না মঞ্জর করেন। পাবনার জেলা প্রশাসক ও আপীল বিভাগের চেয়ারম্যান কবীর মাহমুদ এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় নেতাকর্মিরা জানান, আফজাল হোসেন একজন জনপ্রিয় এবং জনদরদি ও দানশীল নেতা হিসেবে পরিচিত। তিনি বেড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক থাকা অবস্থায় ২০০৩ সালে বিপুল ভোটে বেড়া উপজেলার রূপপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচিত হন। এ ছাড়া ২০০৮ সালে বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ২০৪ ভোটে পরাজিত হন।
সুত্র জানায়, রূপপুর গ্রামের সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারে জন্ম আফজাল হোসেনের। তিনি ঢাকায় নানা ব্যবসায় জড়িত থাকলেও এলাকার মানুষের সুখ দুখে পাশে থাকতে বেশী ভালবাসেন। এ জন্য চক্রান্তের অংশ হিসেবে তার নামে হত্যা মামলাও দেওয়া হয়। তবে ষড়যন্ত্রমূলক ঐ হত্যা মামলায় জামিন নিয়ে এলাকায় ফিরলে মানুষজন আফজাল হোসেন কে বিপুল গণসংবর্ধনা দেন। এখন এখন প্রতিদিনই বেড়ার উপজেলার বিভিন্ন স্থানে তিনি গণসংযোগ করে যাচ্ছেন। ১৯৯০ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বেড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়কসহ বিভিন্ন পদে ছিলেন আফজাল হোসেন। ১৯৯৫ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত বেড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, ২০১২ থেকে ২০১৪ পর্যন্ত কৃষকলীগৈর কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে বেড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
এর আগে তিনি দক্ষতার সঙ্গে রূপপুরের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এ ছাড়া ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশ চেয়ারম্যান সমিতির কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ছাড়া ২০১০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত মাশুমদিয়া ভবানীপুর হাইস্কুল গভার্নিং কমিটির সভাপতি এবং মাশুমদিয়া কিন্ডার গার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা ছিলেন। আফজাল হোসেন বলেন, এবার মানুষজন তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট