1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত পাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিত বর্তমান সরকারের প্রধান,মন্ত্রীসহ বিএনপি সরকার ও দেশবাসীর সফলতা কামনা করেন সিরাজুল ইসলাম সরদার ।। ঈশ্বরদী ও পাকশীতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা ।। আসামি গ্রেফতার ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র, অগ্নিসংযোগ ,ভাংচুর,আহত-১0 ও আটক ১৬,২ প্লাটুন রিজার্ভ ফোর্স মোতায়েন প্রতিবন্ধি  কল্যাণ সংস্থার উদ্যোগে রমজানের ত্রাণ বিতরণ নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব–জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা– ঈশ্বরদীতে নদীখেকো কামাল ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য।। প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈশ্বরদীতে ইফতার,দোয়া মাহফিল ও সাংবাদিক সম্মেলনে হাবিবুর রহমান হাবিবের বহিস্কার  ও বিএনপিনেতাদের দিয়ে পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন  বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার পাবনা জেলা বিএনপির শান্তির দূত ও সকল মহলের শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদারের উপস্থিতিতে আরও একটি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিশু গৃহকর্মী নিপা বাড়ৈ অমানুষিক নির্যাতনের শিকার….

  • প্রকাশিত : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ১১৮২ বার দেখা হয়েছে

বরিশাল সংবাদদাতা।। ঢাকায় পঙ্গু হাসপাতালের অর্থপেডিক্স ও ট্রমা বিশেষজ্ঞ ডা. সিএইএস রবিন, তার স্ত্রী রাখি দাস এবং তাদের সহযোগী বাসু দেবসহ ৩ জনের বিরুদ্ধে শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগ উঠেছে।

নির্যাতিতার নাম নিপা বাড়ৈ (১১)। গতছয় মাস আগে অভাবের কারণে ডা. সিএইএস রবিনর বাসায় কাজ নেয় নিপা। এর পর থেকে প্রায়ই ডাক্তারের স্ত্রী রাখি দাস নিপার উপরে অমানুষিক নির্যাতন চালাতে থাকে। কখনও গরম খুন্তির ছ্যাকা, কখনও ছুরির খোঁচা আবার কখনও দেয়ালে ঠোকা হতো তার মাথা। কখনও তার গলা চেপে শ্বাসরোধ করার চেষ্টা করতো গৃহকর্তার স্ত্রী।

নিয়মিত নির্যাতনের কারনে নিপা গুরুতর অসুস্হ হয়ে পড়লে লোক মারফত গত ২৪শে জানুয়ারী তাকে তার গ্রামের বাড়ি উজিরপুর জামবাড়ি এলাকায় একটি দোকানের সামনে ফেলে রেখে যায়। পুলিশ শিশুটিকে উদ্ধার করে ঐ রাতেই উপজেলা স্বাস্হ কমপ্লেক্সে ভর্তি করে।

পরদিন বৃহস্পতিবার শিশুটির স্বজনরা তাকে নিয়ে যেতে চাইলে অসুস্হতার কারনে ডাক্তাররা ছাড়পত্র দেইনি। কিন্তু তার স্বজনরা পরে তাকে নিয়ে উধাও হয়ে যায়।

এরপর শুক্রবার বেলা ১১টার দিকে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. শামসুদ্দোহা তৌহিদ উজিরপুুু থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পরে শনিবার (২৭শে ফেব্রুয়ারী) ভোর ৪টার দিকে পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার আশোয়ার গ্রামের জনৈক বিমলের বাড়ি থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে শিশুটির চাচা তপন বাড়ৈ বাদী হয়ে শিশু নির্যাতন দমন আইনে বরিশালের উজিরপুর থানায় একটি মামলা দায়ের করেন। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান।

নিপা বাড়ৈ (১১) উজিরপুরের জামবাড়ি এলাকার মানসিক প্রতিবন্ধী ননী বাড়ৈর মেয়ে। তার মা ২ বছর আগে অন্যত্র বিয়ে করে। ২ বোন ও এক ভাইয়ের মধ্যে নিপা মেঝ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট