1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

ঈশ্বরদীতে বালু সহ তিনটি ড্রাম ট্রাক ও চার জন আটক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৩৫২ বার দেখা হয়েছে

স্টাফ ররিপোর্টার।। ঈশ্বরদীতে অবৈধ বালু ভর্তি তিনটি ড্রাম ট্রাক সহ চার জনকে আটক করেছে রূপপুর ফাঁড়ি পুলিশ।

গত মঙ্গলবার (২৩ শে ফেব্রুয়ারী) রাতে গোপন সংবাদের ভিত্তিতে চর রূপপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে বালু ভর্তি তিনটি ড্রাম ট্রাক ও অবৈধ বালু ব্যাবসায়ী চারজনকে আটক করেছে রূপপুর ফাঁড়ি পুলিশ।

আটককৃতরা হলো, ঈশ্বরতী ছলিমপুর নিবাসী আতিয়ার সরদারের ছেলে বাদশা সরদার, আটঘরিয়া উপজেলার সোনাকন্দর গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে শাহাদৎ হোসেন, যশোর জেলার অভয়নগর উপজেলার বাশুয়ারী গ্রামের মৃত মিজানুর শেখের ছেলে এনামুল শেখ এবং লালপুর উপজেলার মহেশ্বর টাঙ্গাইল পাড়ার আনোয়ার হোসেনের ছেলে সবুজ আলি।

এই ঘটনাকে কেন্দ্র করে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় ঈশ্বরদী থানায় একটি মামলা রুজু করা হয়েছে। এ মামলায় আটককৃত চারজন ছাড়াও আরো দুই জনকে আসামী করা হয়েছে। এরা হলো, লক্ষিকুন্ডা ইউনিয়নের আকরাম মেম্বারের ছেলে সুজাউল ইসলাম, দাদাপুর গ্রামের দবির উদ্দিনের ছেলে জুলমত হোসেন । পলাতক আসামীদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ।

এসআই আতিকুল ইসলাম জানান, উপজেলার লক্ষিকুন্ডা ইউনিয়ন হতে তিনটি বালুবোঝাই ড্রাম ট্রাক ও একটি ট্রাক রূপপুর মোড়ের দিকে আসার সময় ট্রাকগুলোকে সংকেত দিয়ে রাস্তার উপর থামানো হয়। এসময় তাদের কাছে বালুর উৎস সম্পর্কে জিজ্ঞেস করলে এবং নদী হতে বালু উত্তোলনের বৈধ কাগজপত্র দেখতে চাইলে তা দেখাতে ব্যর্থ হয়। পরে পুলিশ গাড়িগুলো আটক করে চারজনকে গ্রেফতার করে।

জানা গেছে, ঈশ্বরদী থানাধীন রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র , লালনশাহ সেতু , হার্ডিঞ্জ ব্রীজ সহ পদ্মা নদীর তীর সমুহ হুমকির মুখে ফেলে চক্রটি দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করে আসছিলো। এছাড়াও লক্ষিকুন্ডা ইউনিয়নের বিভিন্ন কৃষি জমি ও নদী পাড়ের মাটি কেটে সংঘবদ্ধ এই চক্রটি অবৈধ মাটি ও বালুর ব্যবসা চালিয়ে আসছিল।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের করে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট