1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারমম্যান ইসরাইল হোসেন মন্ডল গং এর ক্রয়কৃত ভিটাবাড়ির পাকা বাউন্ডারী দেওয়াল জোরপূর্বক ভেঙ্গে ফেলা হয়েছে । সাংবাদিক সম্মেলনে অভিযোগ আটঘরিয়া  চাঁদভা ইউনিয়নের সাবেক তৃণমূল  বিএনপির  নেতাকর্মীদের আলোচনা সভা অনুষ্ঠিত ।। বিএনপিনেতা ও সাবেক ইউপি সদস্য হান্নান আলীকে ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষনা ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

রাশিয়ায় চলছে রুপপুর এনপিপির হাইড্রো অ্যাকুমুলেটরের পরীক্ষা

  • প্রকাশিত : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৬৪১ বার দেখা হয়েছে
রাশিয়ায় চলমান পরীক্ষায় রাখা এনপিপির হাইড্রো
অ্যাকুমুলেটরের ছবি।

স্টাফ রিপোর্টার।। রাশিয়ার এইএম টেকনোলোজির
পেত্রোজাভোদস্ক কারখানায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের জন্য নির্মিত প্যাসিভ কোর ফ্লাডিং সিস্টেম (চঈঋঝ) হাইড্রো অ্যাকুমুলেটরেরে হাইড্রোলিক পরীক্ষা শুরু হয়েছে । রূপপুর প্রকল্পের প্রতিটি ইউনিটে এ জাতীয় ৮টি হাইড্রো অ্যাকুমুলেটর স্থাপন করা হবে। প্রকল্পের সংশ্লিষ্ট দায়িত্বশীল সুত্রে এসব তথ্য জানাগেছে। সূত্রমতে, হাইড্রো অ্যাকুমুলেটরেরে জন্য হাইড্রোলিক টেস্ট চুড়ান্ত ধাপের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। হাইড্রো অ্যাকুমুলেটরকে উচ্চচাপে (৪.৪ এমপিএ) বিশেষভাবে ট্রিটমেন্ট করা পানির দ্বারা পূর্ণ করে ১০ মিনিটের জন্য রেখে দেয়া হয়। চাপ কমানোর পর এগুলোর বাইরের দেয়াল পরীক্ষা করে দেখা হয় কোন লিক বা স্থায়ী বিকৃতি আছে কীনা। স্টেনলেস স্টিল দিয়ে তৈরি প্রতিটি হাইড্রো অ্যাকুমুলেটরের ধারণক্ষমতা ১২০ কিউবিক মিটার। এটির রয়েছে তিনটি শেল এবং ২ টি হেড। মইসহ অন্যান্য রক্ষণাবেক্ষণ সরঞ্জাম হাইড্রো অ্যাকুমুলেটরের ভিতরেই থাকে। প্যাসিভ কোর
ফ্লাডিং সিস্টেম (চঈঋঝ), দ্বিতীয় পর্যায়ের সয়ংক্রিয় (প্যাসিভ) নিরাপত্তা ব্যবস্থার অংশ। রিয়্যাকটরের প্রাইমারি সার্কিটে জমে থাকা তাপ অপসারণে এটি কাজে লাগে। ৬০ ডিগ্রী সেন্টিগ্রেড তাপমাত্রায় বরিক এসিডের তরল দ্রবণ দ্বারা পূর্ণ করা থাকে হাইড্রো অ্যাকুমুলেটরগুলো । রিয়্যাকটর চালু অবস্থায় যদি কোন কারনে প্রাইমারি সার্কিটের চাপ কোন একটি মাত্রায় নেমে আসে তখনই হাইড্রো অ্যাকুমুলেটরগুলো থেকে তরল দ্রবণ
সয়ংক্রিয়ভাবে রিয়্যাকটরে প্রবেশ করে এবং অ্যাকটিভ কোরে সৃষ্ট উচ্চ তাপমাত্রা নামিয়ে আনতে সাহায্য করে। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাটমের প্রকৌশল শাখা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ডিজাইন ও নির্মাণ কাজের দায়িত্ব পালন করছে। রসাটমের মেশিন তৈরি বিভাগ এটমএনার্গোমাশের
অধীনস্থ প্রতিষ্ঠান এইএম টেকনোলোজি রূপপুর প্রকল্পের উভয় ইউনিটের রিয়্যাকটর কক্ষের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি তৈরি ও সরবরাহ করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট