1. [email protected] : admin :
  2. [email protected] : akter.panna.1 :
  3. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  4. [email protected] : masud :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিবন্ধি  কল্যাণ সংস্থার উদ্যোগে রমজানের ত্রাণ বিতরণ নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব–জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা– ঈশ্বরদীতে নদীখেকো কামাল ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য।। প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈশ্বরদীতে ইফতার,দোয়া মাহফিল ও সাংবাদিক সম্মেলনে হাবিবুর রহমান হাবিবের বহিস্কার  ও বিএনপিনেতাদের দিয়ে পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন  বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার পাবনা জেলা বিএনপির শান্তির দূত ও সকল মহলের শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদারের উপস্থিতিতে আরও একটি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ্য নেতৃত্ব এবং মদিনা সনদের আলোকে সারাদেশে মসজিদের ও ইসলামী শিক্ষার উন্নয়ন করতে সক্ষম হবেন– বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও  সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার নেশাগ্রস্ত তরুণদের নেশা মুক্ত করে ব্যবসায়ে উৎসাহ দিতে ঈশ্বরদীর নাট্যকার সাইফুল ভেজালমুক্ত ফল ব্যবসা শুরু করেছেন কৃত্তিম সংকট সৃষ্টিকারী সিন্ডিকেড ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে বলে ঘোষনা দিয়েছেন,পাবনা-৪ আসনের এমপি অধ্যাপক আবুতালেব মন্ডল আন্তঃবিভাগীয় সমন্বয় দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : বিভাগীয় কমিশনার দেশের সার্বিক উন্নয়নয়ন,মুসলিম উম্মাহ্র শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে পাকশীস্থ ফুরফুরা শরীফে বিশেষ দোয়া অুনষ্ঠিত ।। বেগম খালেদা জিয়ার সাবেক ব্যক্তিগত সহকারী ও উপদেষ্টাসহ জামায়াতে জেলা আমিরের অংশ গ্রহণ

রোহিঙ্গা সহ ৫৫ হাজার অবৈধ ভোটার-ইসি পরিচালক সহ ৪ জন আসামী

  • প্রকাশিত : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ১২০২ বার দেখা হয়েছে

অনলাইন ডেক্স ॥ রোহিঙ্গাসহ ৫৫ হাজার ৩১০ জনকে অবৈধভাবে ভোটার করা হয়েছে। সেই অপরাধে নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক খোরশেদ আলমসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছেন।

দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন বাদী হয়ে  বুধবার (১৬ জুন) মামলাটি দায়ের করেন। দুদকের জনসংযোগ দফতর ও দুদক চট্টগ্রামের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি গন মাধ্যাম কে নিশ্চিত করেছেন।

মামলাটির আসামিরা হলেন-চট্টগ্রামের সাবেক সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও বর্তমানে নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক খোরশেদ আলম, চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন অফিসারের সাবেক উচ্চমান সহকারী ও বর্তমানে রামু উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল ইসলাম, চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন অফিসারের সাবেক অফিস সহায়ক রাসেল বড়ুয়া ও পাঁচলাইশ থানা নির্বাচন অফিসের সাবেক টেকনিক্যাল এক্সপার্ট মো. মোস্তফা ফারুক।

এজাহার সূত্রে জানা যায়, উক্ত আসামিরা পরস্পর যোগসাজশে চট্টগ্রাম জেলার ভোটার তালিকা প্রণয়নে অফিসের ল্যাপটপসহ কয়েকটি ল্যাপটপ ব্যবহার করে রোহিঙ্গাসহ ৫৫ হাজার ৩১০ জনকে অবৈধভাবে ভোটার তালিকায় নাম তালিকাভূক্ত করেছেন।

মামলায় বলা হয়, নির্বাচন অফিসের সাবেক টেকনিক্যাল এক্সপার্ট মোস্তফা ফারুক অফিসের ল্যাপটপ সহ সংশ্লিষ্ট কিছু মালামাল গ্রহণ করে অন্যান্য আসামিদের সহযোগিতায় এমন অপকর্ম করেছেন। বিগত ২০১৫ সাল হইতে ২০১৯ সালের মধ্যে ওই ভোটার তালিকা প্রস্তুত করা হয় বলে জানা যায়।

এ সময় অফিসের সরকারী ল্যাপটপ হারিয়ে যাওয়ার নাটক করে আসামিরা দায়িত্ব এড়িয়ে যাওয়ারও চেষ্টা করেছেন। মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ২০১/০৯/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট