1. [email protected] : admin :
  2. [email protected] : akter.panna.1 :
  3. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  4. [email protected] : masud :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের সার্বিক উন্নয়নয়ন,মুসলিম উম্মাহ্র শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে পাকশীস্থ ফুরফুরা শরীফে বিশেষ দোয়া অুনষ্ঠিত ।। বেগম খালেদা জিয়ার সাবেক ব্যক্তিগত সহকারী ও উপদেষ্টাসহ জামায়াতে জেলা আমিরের অংশ গ্রহণ নিজ স্বার্থ ও প্রতিহিংসা চরিতার্থ এবং হীন মানসিকতার নিমিত্তে দলীয় প্রার্থীকে পরাজিত করে পৈশাচিক  আনন্দ লাভের মানসিকতাকে ঘৃণা করি— বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আঠারো বছর যিনি মাঠে ছিলেন না তিনিই  আজকে বড় বিএনপি সেজে ধানের শীষের রক্ষা কর্তা হয়েছেন —জাকারিয়া পিন্টু মানুষের উপযোগী বাংলাদেশ গড়তে তারেক রহমান উদ্যোগী হবেন —বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার রেলওয়ে পাকশী বিভাগের পারবর্তীপুর রেল স্টেশনে জনমুখি গণশুনাণী অনুষ্ঠিত মদিনা সনদের আলোকে পৃথিবীর রাষ্ট্র সমূহকে বিনির্মাণ করতে পারলে ইসলামী উম্মাহ প্রতিষ্ঠিত হবে ————-বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই—রুপপুরে জাহিদুর রহমান পাতা আমাকে বেগম খালেদা জিয়ার আদর্শে ও সংস্পর্শে রেখে পরিপূর্ণ মানুষ ও এমপি বানানো হয়েছে— সাবেক এমপি সিরাজ সরদার ঈশ্বরদীতে  জাতীয় সমাজসেবা দিবস পালিত

রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলা: বিএমডিএ’র ২ কর্মচারী কারাগারে

  • প্রকাশিত : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৯১০ বার দেখা হয়েছে

ডেস্ক রিপোর্টার : এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপার্সন রুবেল ইসলামের ওপর হামলায় গ্রেপ্তারকৃতদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ হাজির করা হলে আসামিদের পক্ষের আইনজীবী আসাদুল ইসলাম জামিন আবেদন করলেও, এসময় রাষ্ট্রপক্ষের হয়ে আদালতে আসামিদের জামিন না দিতে প্রার্থনা করেন কোর্টের সাব ইন্সপেক্টর শিখা। শুনানী শেষে বিচারক মোহাম্মদ ফয়সাল তারেক জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।  পরে  আসামীদের কারাগারে প্রেরণ করা হয়।

গতরাতে ঢাকার মোহাম্মদপুর থেকে ১৩ দিন পর জড়িতদের মধ্যে অন্যতম আসামী বিএমডিএর ভান্ডাররক্ষক মোঃ জীবন ও গাড়িচালক আব্দুস সবুরকে সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় গ্রেপ্তার করে রাজপাড়া থানা পুলিশ। আসামীদের সকালে ঢাকা থেকে রাজপাড়া থানায় নিয়ে আসা হয়। পরে তাদের রাজপাড়া থানা থেকে সকালেই কোর্টে চালান দেওয়া হয়।

গত ৫ সেপ্টেম্বর পেশাগত দায়িত্ব পালনের সময় লাইভ চলাকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ- বিএমডিএ কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সংঘবদ্ধ হামলার শিকার হন এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপার্সন রুবেল ইসলাম। এ ঘটনায় ৫ সেপ্টেম্বর রাতেই নগরীর রাজপাড়া থানায় বিএমডিএর নির্বাহী পরিচালক আব্দুর রশিদকে প্রধান আসামী করে ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮/১০ জনের নামে মামলা দায়ের করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট