1. [email protected] : admin :
  2. [email protected] : akter.panna.1 :
  3. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  4. [email protected] : masud :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র, অগ্নিসংযোগ ,ভাংচুর,আহত-১0 ও আটক ১৬,২ প্লাটুন রিজার্ভ ফোর্স মোতায়েন প্রতিবন্ধি  কল্যাণ সংস্থার উদ্যোগে রমজানের ত্রাণ বিতরণ নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব–জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা– ঈশ্বরদীতে নদীখেকো কামাল ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য।। প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈশ্বরদীতে ইফতার,দোয়া মাহফিল ও সাংবাদিক সম্মেলনে হাবিবুর রহমান হাবিবের বহিস্কার  ও বিএনপিনেতাদের দিয়ে পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন  বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার পাবনা জেলা বিএনপির শান্তির দূত ও সকল মহলের শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদারের উপস্থিতিতে আরও একটি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ্য নেতৃত্ব এবং মদিনা সনদের আলোকে সারাদেশে মসজিদের ও ইসলামী শিক্ষার উন্নয়ন করতে সক্ষম হবেন– বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও  সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার নেশাগ্রস্ত তরুণদের নেশা মুক্ত করে ব্যবসায়ে উৎসাহ দিতে ঈশ্বরদীর নাট্যকার সাইফুল ভেজালমুক্ত ফল ব্যবসা শুরু করেছেন কৃত্তিম সংকট সৃষ্টিকারী সিন্ডিকেড ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে বলে ঘোষনা দিয়েছেন,পাবনা-৪ আসনের এমপি অধ্যাপক আবুতালেব মন্ডল আন্তঃবিভাগীয় সমন্বয় দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : বিভাগীয় কমিশনার

কুমিল্লায় দিন দিন বিদেশি শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে

  • প্রকাশিত : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৭৭ বার দেখা হয়েছে

কুমিল্লা সংবাদদাতা : বাংলা ভাষার প্রতি ভালোবাসা আছে অনেক বিদেশির। তাদের কেউ কেউ ভাষার টানেই বাংলাদেশে পড়তে আসেন। পড়তে এসে এ দেশের ভাষা, সংস্কৃতিকে যে তিনি নিজের প্রাণেই ধারণ করেছেন। বলছি ভারত থেকে আসা অনিতার কথা। তিনি ৪ বছর আগে বাংলাদেশে এসেছেন এমবিবিএস করতে। তার প্রতিষ্ঠান কুমিল্লা ইস্টার্ন মেডিক্যাল কলেজে কথা হয় অনিতার সাথে।

তিনি বলেন, প্রথম প্রথম বাংলা শিখতে কষ্ট হত। কারণ দেশে নিজেদের বাড়িতে তারা বেশিরভাগই ইংরেজিতে কথা বলেন। তবে বাংলা শিখে তিনি আনন্দিত। এখন তার প্রিয় ভাষার একটা বাংলা। দেশে ফিরে গেলে বাংলা ভাষাকে খুব মিস করবেন বলে জানান আনিতা।

ভুটান থেকে আসা প্রীয়ন্তা বলেন, ২০২২ সালে কুমিল্লা ময়নামতি মেডিক্যালে ভর্তি হই। প্রথম প্রথম আমি কিছুই বুঝতাম না। পরে শিক্ষক ও বন্ধুদের সঙ্গে মিশে বাংলা ভাষা শিখেছি। এখন তিনি পরিস্কার বাংলাতেই কথা বলেন। আলাদা করে বোঝার উপায় নেই যে তিনি অন্যদেশের নাগরিক। বোঝা যাবেই বা কী করে। তিনি ভাষাকে দেখেন ভালোবাসার একটি মাধ্যম হিসেবে। ভালোবেসে ফেলেছেন বাংলাকেও। তাই প্রয়োজন ছাড়া অন্য কোনো ভাষা ব্যবহার করেন না। বাংলাতেই কথা বলেন, লিখেন। এমনকি গাইতেও পারেন। তিনি বলেন, গান আছে তো ‘আমি কি ভুলিতে পারি’। এ গানের যা বলা হয়েছে তা-ই করতে হবে। দেশকে ভালোবাসতে হবে।

কুমিল্লায় সরকারি বেসরকারি চারটি মেডিক্যাল কলেজে লেখাপড়া করেন বিভিন্ন দেশের শিক্ষার্থীরা। তাদের কাছে বাংলা ভাষা অনেক মধুর। তবে বাংলা ভাষার আঞ্চলিকতাকে বেশি পছন্দ বিদেশি শিক্ষার্থীদের। কুমিল্লা মেডিক্যাল কলেজ, ময়নামতি, ইস্টার্ন, সেন্ট্রাল ও আর্মি মেডিক্যাল কলেজ।

তার মধ্যে আর্মি মেডিক্যাল কলেজ ছাড়া বাকি চারটাতে অন্তত ৯০০ বিদেশি শিক্ষার্থী এমবিবিএস পড়ছেন। ময়নামতি মেডিক্যাল কলেজে গিয়ে দেখা যায়, ভারতের বিভিন্ন প্রদেশ, ভুটান, নেপাল, শ্রীলংকাসহ বেশ কয়েকটি দেশের শিক্ষার্থী রয়েছেন। কেউ নতুন ভর্তি হয়েছেন। কেউবা মাস দুয়েকের মধ্যে পরীক্ষা শেষ করে চলে যাবেন। কেউ আরও বেশ কয়েক বছর থাকবেন।

বাসস

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট