1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : lala :
  6. [email protected] : masud :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীর কৃতি সন্তান সমাপ্তি ইসলাম শতভাগ স্কলারশিপ নিয়ে জার্মানির জাস্টাস লিবিগ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারমম্যান ইসরাইল হোসেন মন্ডল গং এর ক্রয়কৃত ভিটাবাড়ির পাকা বাউন্ডারী দেওয়াল জোরপূর্বক ভেঙ্গে ফেলা হয়েছে । সাংবাদিক সম্মেলনে অভিযোগ আটঘরিয়া  চাঁদভা ইউনিয়নের সাবেক তৃণমূল  বিএনপির  নেতাকর্মীদের আলোচনা সভা অনুষ্ঠিত ।। বিএনপিনেতা ও সাবেক ইউপি সদস্য হান্নান আলীকে ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষনা ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করলো নয় জঙ্গী

  • প্রকাশিত : শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১
  • ১৩৪৩ বার দেখা হয়েছে

স্বাধীনতার কন্ঠ।। গতকাল বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে র‌্যাব সদর দফতরে নয়জন জঙ্গী এক অনুষ্ঠানে আত্মসমর্পণ করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তারা ফুল দিয়ে নিজ নিজ পরিবারের কাছে ফেরত যান।

আত্মসমর্পণকারীরা সিলেটের শাওন মুনতাহা ইবনে শওকত (৩৪), ডা. নুসরাত আলী জুহি (২৯), কুমিল্লার আবিদা জান্নাত আসমা ওরফে তারাদ ওরফে রামিসা (১৮), আবদুর রহমান সোহেল (২৮), চাঁদপুরের মোহাম্মদ হোসেন ওরফে হাসান গাজী (২৩), মো. সাইফুল্লাহ (৩৭), ঝিনাইদহের মো. সাইফুল ইসলাম (৩১), চুয়াডাঙ্গার মো. আবদুল্লাহ আল মামুন (২৬) ও মো. সাইদুর রহমান (২২)।

র‌্যাব জানিয়েছে, এসব জঙ্গিরা জঙ্গি কার্যক্রম চালাতে গিয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন থাকতে হয়েছে। তাদের সাথীরা বিভিন্ন সময়ে গ্রেফতার হওয়ার কারণে তাদের পালিয়ে বেড়াতে হয়েছে। কিন্তু পালিয়ে বেড়ানোর জীবন সহজ নয়। আইন-শৃংখলা বাহিনীর জঙ্গিবিরোধী অব্যাহত অভিযানে তারা প্রতিনিয়ত গ্রেফতার আতংকে থাকতেন। কর্মক্ষেত্রে বা আবাসিক এলাকায় নিজের নাম পরিচয় ব্যবহার করার সাহস পেতেন না। পারিবারিক অশান্তি, আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধব থেকে বিচ্ছিন্ন থেকে তারা মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন। সকলেই একপর্যায়ে তাদের ভুল বুঝতে পারেন। এরই একপর্যায়ে র‌্যাবের সঙ্গে তাদের যোগাযোগ স্থাপিত হয়। পরবর্তীতে তারা সকলেই আত্মসমর্পণের সিদ্ধান্ত নের। এ বিষয়ে র‌্যাব তাদেরকে উৎসাহী করে তোলে। বিনা শর্তে আত্মসমর্পণের সুযোগ সৃষ্টি করে দেয়।

আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘বাংলাদেশের মানুষ কখনো জঙ্গিবাদকে আশ্রয় প্রশ্রয় দেয় না। এজন্যই আমরা জঙ্গিবাদ মোকাবিলায় অনেক খানি এগিয়ে গিয়েছি। জঙ্গিবাদ নির্মূল করতে না পারলেও আমরা তা নিয়ন্ত্রণ করতে পেরেছি। আমরা সব সময় কঠোর হস্তে জঙ্গি দমন করি বিষয়টি তেমন না। আত্মসমর্পণের সুযোগ দিয়ে স্বাভাবিক জীবনেও ফিরিয়ে আনছি’।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট