1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীর কৃতি সন্তান সমাপ্তি ইসলাম শতভাগ স্কলারশিপ নিয়ে জার্মানির জাস্টাস লিবিগ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারমম্যান ইসরাইল হোসেন মন্ডল গং এর ক্রয়কৃত ভিটাবাড়ির পাকা বাউন্ডারী দেওয়াল জোরপূর্বক ভেঙ্গে ফেলা হয়েছে । সাংবাদিক সম্মেলনে অভিযোগ আটঘরিয়া  চাঁদভা ইউনিয়নের সাবেক তৃণমূল  বিএনপির  নেতাকর্মীদের আলোচনা সভা অনুষ্ঠিত ।। বিএনপিনেতা ও সাবেক ইউপি সদস্য হান্নান আলীকে ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষনা ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম

স্থানীয় সাপ্তাহিক জয়পত্র পত্রিকায় সাংবাদিকনেতার মানহানিকর সংবাদ প্রচারের বিরুদ্ধে সাংবাদিকদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ৯৯৩ বার দেখা হয়েছে

এড.হেদায়েত-উল হক ॥ বুধবার সকালে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে এক জরুরি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৯.১২.২০২২ ইং তারিখে স্থানীয় সাপ্তাহিক জয়পত্র পত্রিকায় ঈশ্বরদীতে (একটি ওষুধ ফ্যাক্টরীতে) “সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ’’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদের একটি অংশে পরিকল্পিতভাবে ঈশ্বরদীর বর্ষিয়ান সাংবাদিক,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি, জাতীয় সাংবাদিক সোসাইটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সচিব,ঈশ্বরদী টিভি জার্ণালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি, দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার,বাংলা টিভির ঈশ্বরদী প্রতিনিধি, ( ইংরেজী দৈনিক দি কান্ট্রি টুডে ) ঈশ্বরদীর জনপ্রিয় ও নিয়মিত প্রকাশিত সাপ্তাহিক বিজয়দীপ্ত পত্রিকার সম্পাদক ও প্রকাশক তৌহিদ আক্তার পান্নাকে জড়িয়ে কুরুচিপূর্ণ বাক্য ব্যবহার করে মিথ্যা সংবাদ পরিবেশনের প্রতিবাদে এই সভা অনুষ্ঠিত হয়।

ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আশরাফুল আবেদীনের ( দৈনিক বাংলাদেশ সমাচার ও ইংরেজী দৈনিক বাংলাদেশ ডাইরী) সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এএ আজাদ হান্নানের (দৈনিক সকালের সময়) সঞ্চালনায় প্রতিবাদ সভায় তীব্র নিন্দা ও ঘৃনা প্রকাশ করে বক্তব্যদেন,উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি এড.হেদায়েত-উল হক, ( দৈনিক এশিয়াবাণী ও বিজয়দীপ্ত,স্বাধীনতার কন্ঠ) অধ্যাপক নূরমোহাম্মদ খোকন, ( দৈনিক বাংলাদেশ বার্তা,স্বাধীনতার কন্ঠ) প্রভাষক নজরুল ইসলাম মুকুল ( দৈনিক অগ্নিশিখা ও ইংজেী দৈনিক দি মুসলিম টাইমস), বিপুলজোয়ার্দার ( দৈনিক প্রভাতী খবর ও এশিয়ান টিভি), সহসাধারণ সম্পাদক বাপ্পি রায়হান (দৈনিক মাতৃছায়া ও বিজয়দীপ্ত) মামুনুর রহমান,
( কাজী টেলিভিশন ও দৈনিক আলোকিত সকাল ও স্বপ্নের বাংলাদেশ) সবুজ মোল্লাহ(সময় টিভি), সাংগঠনিক সম্পাদক ইয়াছিন শেখ(গ্লোবাল টিভি),এসআই টিটুল ( দৈনিক মুক্ত খবর ও বঙ্গ টিভি), ও মাসুম হাসান ( দৈনিক বীর বাংলা),জিএম,দোলন ( দৈনিক বাংলার ডাক ও আলোকিত সারা বেলা) বিভিন্ন জাতীয় দৈনিকের সাংবাদিক ও টেলিভিশনের স্থানীয় সাংবাদিকবৃন্দ । এছাড়াও বর্তমানে কক্সবাজার ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থান করেও উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ বায়েজিদ বোস্তামী পলাশ(আনন্দ টিভি),রফিকুল আলম, ( সাপ্তাহিক বিজয়দীপ্ত), মোস্তফা কামালসহ অন্যরাও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা বলেন, নানা যোগ্যতার কারণে আমরাসহ ঈশ্বরদীবাসীর কাছে পেশাদারিত্বে শীর্ষে অবস্থানকারী একজন সৎ নির্ভিক, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বিশ্বাসী সম্মানীয় সাংবাদিক নেতাকে জড়িয়ে পরিবেশিত সংবাদের একটি অংশে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, মনগড়া, উদ্দেশ্য প্রণোদিত ও কুরুচিপূর্ণ বাক্য ব্যবহার করে সংবাদ পরিবেশন করা হয়েছে যা সাংবাদিকতার ন্যূন্যতম বিধান পরিপন্থি এবং হলুদ সাংবাদিকতার সামিল। তারা বলেন,শুধু তাই নয়,সংবাদে কুরুচিপূর্ণ শব্দযুক্ত বাক্য লিখে হীন ও অসুস্থ্য মানসিকতা এবং হিংসাত্নক মনোভাবের বহিঃপ্রকাশ ঘটানোর মাধ্যমে নিজের পেশাগত ও সামাজিক অবস্থানকে তুলে ধরে কৌশলে অন্যের ঘাড়ে চাপানোর অপচেষ্টা করা হয়েছে। সংবাদে পরিকল্পিতভাবে যে কুরুচিপূর্ণ শব্দযুক্ত বাক্য লেখা হয়েছে তাতে বর্ষিয়ান সাংাদিক তৌহিদ আক্তার পান্নার ব্যাপক মানসম্মান ক্ষুন্ন করা হয়েছে। সভায় উপস্থিত সকলের পক্ষ থেকে ঐ পত্রিকার উক্ত নিজস্ব প্রতিনিধিকে নিঃশর্তভাবে ক্ষমা চাওয়ার আহবান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট