1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

সংসদ সদস্য মাসুদা এম রশীদ চৌধুরীর মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩৯৪ বার দেখা হয়েছে

অনলাইন ডেক্স।। ‘দুর্ভাগ্য হলো এই সংসদে একের পর এক সদস্য হারাচ্ছি। এটা সত্যিই খুব দুঃখজনক। এ রকম প্রতিদিন, প্রতি মুহূর্তে শোক প্রস্তাব নিতে চাই না। আল্লাহ্ সবাইকে সুস্থ রাখুক।’

আজ মঙ্গলবার (১৪ই সেপ্টেম্বর) জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাসুদা এম রশীদ চৌধুরীর মৃত্যুতে জাতীয় সংসদে উত্থাপিত শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ওই আলোচনায় আরো অংশ নেন বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের, বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, জাতীয় পার্টির সদস্য কাজী ফিরোজ রশীদ, আনিসুল ইসলাম মাহমুদ ও শামীম হায়দার পাটোয়ারী, বিএনপির হারুনুর রশীদ, আওয়ামী লীগের সিমিন হোসেন রিমি, আবদুস সোবহান মিয়া, সৈয়দা জোহরা আলাউদ্দিন, মোসলেম উদ্দিন আহমেদ, ওয়াশিকা আয়শা খান ও নাজমা আক্তার।

শেখ হাসিনা বলেন, ‘দুর্ভাগ্য হলো এই সংসদের একের পর এক সদস্য হারাচ্ছি। এবার যখন শুরু করলাম দুইজন সংসদ সদস্য হারালাম। আবার এবার মুলতবি অধিবেশনের আগে কালকেই (গতকাল) পেলাম এই মৃত্যুর খবর। সত্যি খুবই হৃদয় ভারাক্রান্ত হলো।’

প্রয়াত এমপি মাসুদা রশীদ চৌধুরীকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি অত্যন্ত বিদুষী ছিলেন। তাঁর মতো শিক্ষা-দীক্ষা ও জ্ঞানসম্পন্ন মানুষ মেয়েদের মধ্যে কমই পাওয়া যায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করে বিদেশে পড়ালেখা করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। ডিবেটিং ও রোভার স্কাউট- সর্বক্ষেত্রে তাঁর বিচরণ ছিল। তিনি একাধারে রাজনীতিবিদ, চিত্রশিল্পী, সমাজসেবক ও নারী উদ্যোক্তা। খেলাধুলাসহ সব ক্ষেত্রে নারীদের নতুনভাবে প্রেরণা জুগিয়েছেন। এ রকম বহু গুণসম্পন্ন মানুষ আমাদের ছেড়ে চলে গেছেন। এটা আমাদের সমাজের জন্য বিরাট ক্ষতিসাধন হলো।’

তিনি আরো বলেন, ‘মাসুদা রশীদ চৌধুরীর বহুমুখী প্রতিভা নারীসমাজকে প্রেরণা দেবে। সামনে এগিয়ে যাওয়ার শক্তি ও সাহস জোগাবে।’ করোনা মহামারি সংকটকালে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই করোনাকালে সবাই যেন স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলে। যারা টিকা নিয়েছেন তাদের প্রতিও অনুরোধ করব, তারাও সুস্থ থাকুক। আমাদের দেশের মানুষ এবং প্রবাসী যারা আছেন, প্রত্যেকেরই মঙ্গল কামনা করি।’

শোকপ্রস্তাবের ওপর আলোচনা শেষে মাসুদা এম রশীদসহ মৃত্যুবরণকারীদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন ও তাঁদের আত্মার শান্তি কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সরকারি দলের এমপি এনামুল হক। পরে সংসদের রেওয়াজ অনুযায়ী দিনের অন্যান্য কার্যক্রম স্থগিত করে অধিবেশন মুলতবি করা হয়। অধিবেশন আগামীকাল বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় আবার বসবে।

উল্লেখ্য, রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে মারা যান মাসুদা এম রশিদ চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক মাসুদা জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট