1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : lala :
  6. [email protected] : masud :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান: ১৯ নভেম্বর উদ্বোধন হচ্ছে ‘পাবনা এক্সপ্রেস’প্রভাতী ও গোধূলী ।।, ঈশ্বরদী জংশন স্টেশনে থাকছে স্টপেজ ।। ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি ও ট্রেনযাত্রীদের পক্ষ থেকে রেল কর্তৃপক্ষকে অভিনন্দন টিএ পান্না ।। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আহমেদ হোসেন মাসুমের নেতৃত্বে সফল ট্রায়াল রান সম্পন্নের পর অবশেষে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ও কাঙ্ক্ষিত ‘পাবনা এক্সপ্রেস’প্রভাতী ও গোধূলী। আগামী ১৯ নভেম্বর (২০২৬) বিকেল ৪টায় পাবনা রেলওয়ে স্টেশন থেকে ‘পাবনা এক্সপ্রেস প্রভাতী’ ও ‘পাবনা এক্সপ্রেস গোধূলি’ ট্রেন দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ট্রেন চলাচলের উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, মহাপরিচালক আফজাল হোসেনসহ পশ্চিমাঞ্চল রেলওয়ে এবং পাকশী বিভাগের ঊর্ধ্বতন ও সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ। ঈশ্বরদী জংশনে স্টপেজের পেছনের গল্প ও ধারাবাহিক প্রচেষ্টা— রেলওয়ের রাজস্ব আয় বৃদ্ধি এবং যাত্রীসেবার মানোন্নয়নের লক্ষ্যে এই ট্রেনটি চালু করা এবং ঐতিহ্যবাহী ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে এর যাত্রাবিরতি (স্টপেজ) নিশ্চিত করার পেছনে রয়েছে দীর্ঘদিনের ধারাবাহিক প্রচেষ্টা ও জনদাবি। বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকে শুরু করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান সরকারের শুরু থেকে এ পর্যন্ত এই দাবি আদায়ে নিরলসভাবে কাজ করে গেছেন ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সুযোগ্য সভাপতি ও নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় সুধীজন। ঈশ্বরদী জংশনে পাবনা এক্সপ্রেসের স্টপেজের যৌক্তিকতা তুলে ধরে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সাবেক রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন, সাবেক প্রধান উপদেষ্টা, রেল উপদেষ্টা, রেল উপদেষ্টার বিশেষ সহকারী এবং সাবেক ও বর্তমান রেল সচিব ও মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার স্মারকলিপি প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন সভা-সমাবেশে ও গণশনানীতে বক্তব্য এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় নিয়মিত সংবাদ পরিবেশনের মাধ্যমে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনা হয়। বাংলাদেশ রেলওয়ের সকল পর্যায়ের কর্মকর্তারাও এক্ষেত্রে আন্তরিক সহযোগিতা প্রদান করেন। #রাজনৈতিক নেতৃবৃন্দের ভূমিকা— এই জনদাবি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার এবং সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার ট্রেনটি চালু ও ঈশ্বরদীতে স্টপেজের বিষয়ে একাধিকবার রেলপথ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব পর্যায়ে সরাসরি আলোচনা ও তদবির করেন। সবশেষে বর্তমান সরকারের সময়ে অধ্যাপক আবু তালেব মণ্ডল রেলপথ সচিব ও মহাপরিচালকের সাথে সাক্ষাৎ করে ঈশ্বরদী জংশনে স্টপেজের বিষয়টি আলোচনা করেন। #তিন জেলার যাত্রীদের স্বস্তি===== আগামী ১৯ নভেম্বর বিকেল ৪টায় ‘পাবনা এক্সপ্রেস প্রভাতী’ ও ‘পাবনা এক্সপ্রেস গোধূলি’-এর আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে ঈশ্বরদী, পাবনা,কুষ্টিয়া ও নাটোরসহ আশপাশের তিনটি জেলার হাজার হাজার ট্রেন যাত্রীর সাথে বিভিন্ন কাজে নিয়োজিত প্রায় পাঁচ হাজার রাশিয়ানসহ অন্যান্য বিদেশীদেরও দীর্ঘদিনের অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। ঈশ্বরদী রেলওয়ে জংশনে ট্রেনটির স্টপেজ নিশ্চিত হওয়ায় এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষাক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার এক নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং রাজস্ব আয়ের ক্ষেত্রেও বাংলাদেশ রেলওয়ে এগিয়ে যাবে বলে মনে করছেন স্থানীয়রা। ঈশ্বরদী জংসন স্টেশনে স্টপজে দেওয়ায় ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব সভাপতি তৌহিদ আক্তার পান্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ,সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদারসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি ও ট্রেনযাত্রীদের পক্ষ থেকে রেল কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন।#14.11.2026 ঈশ্বরদীর পাকশী রিসোর্টে ঈশ্বরদী উপজেলা পল্লী চিকিৎসক সমিতির মিলন মেলা-২০২৬ অনুষ্ঠিত ঈশ্বরদীতে শিশু ধর্ষন চেষ্টাকারীর গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত ঈশ্বরদীর কৃতি সন্তান সমাপ্তি ইসলাম শতভাগ স্কলারশিপ নিয়ে জার্মানির জাস্টাস লিবিগ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারমম্যান ইসরাইল হোসেন মন্ডল গং এর ক্রয়কৃত ভিটাবাড়ির পাকা বাউন্ডারী দেওয়াল জোরপূর্বক ভেঙ্গে ফেলা হয়েছে । সাংবাদিক সম্মেলনে অভিযোগ আটঘরিয়া  চাঁদভা ইউনিয়নের সাবেক তৃণমূল  বিএনপির  নেতাকর্মীদের আলোচনা সভা অনুষ্ঠিত ।। বিএনপিনেতা ও সাবেক ইউপি সদস্য হান্নান আলীকে ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষনা ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন

শেখ হাসিনা দেশ পরিচালনায় মসৃণভাবে এগিয়ে যাচ্ছেন : মার্কিন থিঙ্ক-ট্যাঙ্ক

  • প্রকাশিত : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ৮৪১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের একটি থিঙ্ক-ট্যাঙ্ক বলেছে, গত ৭ জানুয়ারির নির্বাচনে জয়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মার্কিন কর্মকর্তাদের স্বীকৃতি ও সহযোগিতার প্রতিশ্রুতি লাভের পর দেশ পরিচালনায় যাত্রা মসৃণ হচ্ছে।

আওয়ামী লীগের ভূমিধস বিজয়ের পর কিছু সমালোচক সতর্ক করেছিলেন, বাংলাদেশ কার্যকর একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে। আওয়ামী লীগ ২২৩টি আসনে জয়ী হয়েছে এবং এর অনুগত স্বতন্ত্ররা আরও ৬২টি আসনে জয়ী হয়েছে। তারা যুক্তি দিয়েছিল সংসদে কোনও অর্থবহ বিরোধী দল নেই।

গত ৮ এপ্রিল আটলান্টিক কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত একটি নিবন্ধে ভারতীয় প্রেস ক্লাবের সভাপতি গৌতম লাহিড়ী লিখেছেন, মার্কিন সরকারের সমর্থন ও সহযোগিতার প্রতিশ্রুতি লাভের সাথে সাথে ‘হাসিনার সরকার পরিচালনার জাহাজটি এখন মসৃণ সমুদ্রে যাত্রা করছে।’

লাহিড়ী বাংলাদেশের ২০২৪ সালের সাধারণ নির্বাচনে একজন স্বাধীন বিদেশী পর্যবেক্ষক হিসেবে কাজ করেছিলেন। শেখ হাসিনার আওয়ামী লীগ টানা চতুর্থবার এবং পঞ্চম মেয়াদে সরকার গঠন করে বিশ্বের সবচেয়ে দীর্ঘকালীন মহিলা সরকার প্রধান হিসেবে আর্বিভূত হন।

লাহিড়ী উল্লেখ করেছেন, ‘জানুয়ারিতে তার দলের জয় এই অঞ্চলের প্রায় সব মহলেই প্রশংসার ঢল নেমেছে। শেখ হাসিনা একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন যেখানে প্রতিদ্বন্দ্বী এশিয়ার অন্যতম পরাশক্তি চীন ও ভারত উভয়েই তাঁর নেতৃত্বের প্রতি সমর্থন দিয়েছিল। আঞ্চলিক শক্তি, মতাদর্শগত এবং রাজনৈতিক ঝোঁক নির্বিশেষে তাঁর প্রশাসনকে অভিনন্দন জানাতে ছুটে এসেছে।’

লাহিড়ী লিখেছেন, যাইহোক আও্রয়ামী লীগ সরকারের বেশিরভাগ দৃষ্টি ছিল যুক্তরাষ্ট্রের দিকে। এটি বাংলাদেশে ‘গণতন্ত্র’ প্রচারের জন্য কতটা সক্রিয়ভাবে চেষ্টা করেছে তা দেখে। ‘যদিও মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছিল যে, নির্বাচনগুলো অবাধ বা সুষ্ঠু ছিল না। মার্কিন কর্মকর্তারা নতুন সরকারকে স্বীকৃতি দিয়েছে এবং এগিয়ে যাওয়ার সাথে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে।’

তিনি বলেন, প্রধান বিরোধী দল বিএনপি ও তার মিত্ররা নির্বাচন বর্জন করলেও সব বিরোধী দল তা অনুসরণ করেনি। ৪৪টি নিবন্ধিত দলের মধ্যে ২৭টি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং সেই সাথে প্রায় ১ হাজার ৯শ’ স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেছিল।

অফিসিয়াল ভোটার (৪১.৮ শতাংশ) গত নির্বাচনের তুলনায় কম ছিল কিন্তু অভূতপূর্ব কম নয়। কেউ কেউ এই কম ভোটারকে একটি ইঙ্গিত হিসাবে দেখেন যে বিরোধীদের বয়কট জনগণের মনোভাব প্রতিফলিত করে। তিনি বলেন, বিএনপির বয়কট কিছু ভোটারদের উপস্থিতি কমিয়ে দিয়েছে তবে এটি অগত্যা জনগণের ভোট প্রত্যাখ্যানের ইঙ্গিত বহন করে না।

ভোটের দৌড়ে, বিএনপির নির্বাচন বিরোধী বিক্ষোভ সহিংসতায় পরিণত হয়। শতাধিক গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির অনুগতদের জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। ভোটের আগের দিন দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল-অবরোধের ডাক দেয় বিএনপি। অগ্নিসংযোগকারীরা ভোটকেন্দ্র এবং একটি ট্রেনে আগুন ধরিয়ে দেয় এবং চারজন নিহত হয়।‘আতঙ্কের এই বিরাজমান পরিস্থিতিতে কিছু ভোটারকে নির্বাচনের দিন বাড়িতেই অবস্থান করতে হয়েছে।

আওয়ামী লীগের ভূমিধস বিজয়ের পর, কিছু সমালোচক সতর্ক করেছেন যে বাংলাদেশ কার্যকরভাবে একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে। আওয়ামী লীগ ২২৩টি আসনে জয়ী হয়েছে এবং এর অনুগত স্বতন্ত্ররা আরও ৬২টি আসনে জয়ী হয়েছে। তারা যুক্তি দিয়েছিল যে, সংসদে কোনও অর্থবহ বিরোধী দল নেই।

তিনি বিপুল সংখ্যক স্বতন্ত্র প্রার্থীর দিকে ইঙ্গিত করে উল্লেখ করেছেন দলের সিনিয়র ব্যক্তিদের স্বতন্ত্র হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দিয়ে, আওয়ামী লীগ অবশ্যই সম্ভাব্য অন্তর্দলীয় বিরোধের ঝুঁকি নিয়েছিল। ‘তবুও, এটি ভোটারদের প্রকৃত নির্বাচনী বিকল্প প্রদান এবং সংসদে কণ্ঠস্বরের বৈচিত্রকে প্রসারিত করাকে অগ্রাধিকার দিয়েছে।’

তিনি উল্লেখ করেন, একটি নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে একটি অপ্রতিরোধ্য সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা একটি দল একদলীয় রাষ্ট্রের সমতুল্য নয়। বাংলাদেশকে একদলীয় রাষ্ট্র না বানিয়ে অতীতে আওয়ামী লীগ ও বিএনপি একই রকমের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

একইভাবে ভারত ও জাপান বহুদলীয় গণতন্ত্রের কাছে না হারিয়ে একদলীয় আধিপত্যের অভিজ্ঞতা অর্জন করেছে। প্রধান প্রশ্ন হল আওয়ামী লীগ এই অতি সংখ্যাগরিষ্ঠ সংসদের আয়োজন করেছিল নাকি বিএনপির নির্বাচন বয়কটের কারণে এটি অনিবার্য পরিণতি ছিল। লাহিড়ী বলেন, পর্যবেক্ষকদের জিজ্ঞাসা করা উচিত ছিল কেন বিএনপি নির্বাচন বয়কট করেছে।

তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগের অধীনে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হওয়ার কোনো নজির নেই বলে বিএনপির দাবিকে অভিহিত করা হলেও, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবির এখনও ভিত্তি নেই।বয়কট শুধুমাত্র ক্ষমতাসীন আওয়ামী লীগকে সাহায্য করেছিল।

“বিএনপি নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট অনুসরণ করার চেয়ে তত্ত্বাবধায়ক শাসনের মধ্যে একটি সাংবিধানিক সঙ্কট তৈরির বিষয়ে উচ্চতর আশা করেছিল। এই আত্মঘাতি সিদ্ধান্তের মাধ্যমে বিএনপি আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে।’

বাসস

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: ১৯ নভেম্বর উদ্বোধন হচ্ছে ‘পাবনা এক্সপ্রেস’প্রভাতী ও গোধূলী ।।, ঈশ্বরদী জংশন স্টেশনে থাকছে স্টপেজ ।। ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি ও ট্রেনযাত্রীদের পক্ষ থেকে রেল কর্তৃপক্ষকে অভিনন্দন টিএ পান্না ।। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আহমেদ হোসেন মাসুমের নেতৃত্বে সফল ট্রায়াল রান সম্পন্নের পর অবশেষে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ও কাঙ্ক্ষিত ‘পাবনা এক্সপ্রেস’প্রভাতী ও গোধূলী। আগামী ১৯ নভেম্বর (২০২৬) বিকেল ৪টায় পাবনা রেলওয়ে স্টেশন থেকে ‘পাবনা এক্সপ্রেস প্রভাতী’ ও ‘পাবনা এক্সপ্রেস গোধূলি’ ট্রেন দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ট্রেন চলাচলের উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, মহাপরিচালক আফজাল হোসেনসহ পশ্চিমাঞ্চল রেলওয়ে এবং পাকশী বিভাগের ঊর্ধ্বতন ও সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ। ঈশ্বরদী জংশনে স্টপেজের পেছনের গল্প ও ধারাবাহিক প্রচেষ্টা— রেলওয়ের রাজস্ব আয় বৃদ্ধি এবং যাত্রীসেবার মানোন্নয়নের লক্ষ্যে এই ট্রেনটি চালু করা এবং ঐতিহ্যবাহী ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে এর যাত্রাবিরতি (স্টপেজ) নিশ্চিত করার পেছনে রয়েছে দীর্ঘদিনের ধারাবাহিক প্রচেষ্টা ও জনদাবি। বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকে শুরু করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান সরকারের শুরু থেকে এ পর্যন্ত এই দাবি আদায়ে নিরলসভাবে কাজ করে গেছেন ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সুযোগ্য সভাপতি ও নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় সুধীজন। ঈশ্বরদী জংশনে পাবনা এক্সপ্রেসের স্টপেজের যৌক্তিকতা তুলে ধরে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সাবেক রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন, সাবেক প্রধান উপদেষ্টা, রেল উপদেষ্টা, রেল উপদেষ্টার বিশেষ সহকারী এবং সাবেক ও বর্তমান রেল সচিব ও মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার স্মারকলিপি প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন সভা-সমাবেশে ও গণশনানীতে বক্তব্য এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় নিয়মিত সংবাদ পরিবেশনের মাধ্যমে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনা হয়। বাংলাদেশ রেলওয়ের সকল পর্যায়ের কর্মকর্তারাও এক্ষেত্রে আন্তরিক সহযোগিতা প্রদান করেন। #রাজনৈতিক নেতৃবৃন্দের ভূমিকা— এই জনদাবি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার এবং সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার ট্রেনটি চালু ও ঈশ্বরদীতে স্টপেজের বিষয়ে একাধিকবার রেলপথ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব পর্যায়ে সরাসরি আলোচনা ও তদবির করেন। সবশেষে বর্তমান সরকারের সময়ে অধ্যাপক আবু তালেব মণ্ডল রেলপথ সচিব ও মহাপরিচালকের সাথে সাক্ষাৎ করে ঈশ্বরদী জংশনে স্টপেজের বিষয়টি আলোচনা করেন। #তিন জেলার যাত্রীদের স্বস্তি===== আগামী ১৯ নভেম্বর বিকেল ৪টায় ‘পাবনা এক্সপ্রেস প্রভাতী’ ও ‘পাবনা এক্সপ্রেস গোধূলি’-এর আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে ঈশ্বরদী, পাবনা,কুষ্টিয়া ও নাটোরসহ আশপাশের তিনটি জেলার হাজার হাজার ট্রেন যাত্রীর সাথে বিভিন্ন কাজে নিয়োজিত প্রায় পাঁচ হাজার রাশিয়ানসহ অন্যান্য বিদেশীদেরও দীর্ঘদিনের অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। ঈশ্বরদী রেলওয়ে জংশনে ট্রেনটির স্টপেজ নিশ্চিত হওয়ায় এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষাক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার এক নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং রাজস্ব আয়ের ক্ষেত্রেও বাংলাদেশ রেলওয়ে এগিয়ে যাবে বলে মনে করছেন স্থানীয়রা। ঈশ্বরদী জংসন স্টেশনে স্টপজে দেওয়ায় ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব সভাপতি তৌহিদ আক্তার পান্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ,সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদারসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি ও ট্রেনযাত্রীদের পক্ষ থেকে রেল কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন।#14.11.2026

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট