1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

রূপপুর এনপিপির প্রথম ইউনিট নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন হলো বহিঃসুরক্ষা দেয়ালের কংক্রীট ঢালাই

  • প্রকাশিত : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৯৯৬ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী।। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ
প্রকল্পের রিয়্যাক্টর ভবণের বহিঃসুরক্ষা দেয়ালের (আউটার
কন্টেইনমেন্ট) ডোম অংশের কংক্রীট ঢালাইয়ের কাজ
নির্ধারিত সময়ের ৪৫দিন আগেই সম্পন্ন হয়েছে। এর মধ্য দিয়ে সম্পন্ন হলো পুরো বহিঃসুরক্ষা দেয়ালের কংক্রীট ঢালাই। পুরো প্রক্রিয়ারটির জন্য ১৫৫দিন সময় নির্ধারিত থাকলেও তা ১১০দিনেই সম্পন্ন করা সম্ভব হয়েছে শিডিউল অনুযায়ী ১৫ এপ্রিল ২০২৩ তারিখ কাজটি সম্পন্ন হবার কথা ছিল। ডোম অংশের ঢালাইয়ে ব্যবহৃত হয়েছে ১,৩৮৩ ঘনফুট কংক্রীট। ৪৪ জন বাংলাদেশী সহ ৬৫জন বিশেষজ্ঞ এ কাজে অংশগ্রহণ করেন। রসাটমের লিয়াজো অফিস ট্রিউন গ্রুপের পক্ষ থেকে দেওয়া প্রেসবিজ্ঞপ্তি সূত্রে এসব তথ্য জানাগেছে। সূত্রমতে, বহিঃসুরক্ষা দেয়ালটির ঢালাই নির্ধারিত সময়ের পূর্বেই সম্পন্ন হবার ফলে ডিজাইন অবস্থানে স্বয়ংক্রিয় তাপ অপসারণ ব্যবস্থায় অন্তর্ভূক্ত
ডিফ্লেকটরের অভ্যন্তরীণ ও বহির্ভাগের স্টীল কাঠামো
স্থাপনের কাজও সময়ের আগেই সম্পন্ন করা সম্ভব হয়েছে। এই জটিল প্রক্রিয়াটি দুই ধাপে সম্পন্ন হয়। এটমস্ত্রয় এ·পোর্ট (এএসই) ভাইস-প্রেসিডেন্ট এবং রূপপুর এনপিপি নির্মান প্রকল্পের পরিচালক আলেক্স দেইরী এ প্রসঙ্গে বলেন, “ডিফ্লেকটর স্থাপনের মধ্য দিয়ে হীট এ·চেঞ্জার, হীট এ·চেঞ্জিং মডিউল কেসিং, এবং স্বয়ংক্রিয় তাপ অপসারণ ব্যবস্থার এয়ারডাক্টের স্থাপন কাজের সুযোগ সৃষ্টি হয়েছে”।
রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের জেনারেল ডিজাইনার ও কন্টাক্টর রাশিয়ার রসাটম কর্পোরেশনের প্রকৌশল শাখা। প্রকল্পটিতে দু’টি ইউনিট স্থাপিত হবে, প্রতিটির উৎপাদন ক্ষমতা ১,২০০ মেগাওয়ার্ট। প্রতিটি ইউনিটে থাকছে ৩+ প্রজন্মের রুশ ভিভিইআর রিয়্যাক্টর, যেগুলো সকল আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট