1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

মিয়ানমারে ক্ষমতাচ্যুত গনতন্ত্র পন্হি নেত্রী আং সান সূচীর বিচার শুরু

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ১৩১৯ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেক্স।। গত নভেম্বর মাসে জাতীয় নির্বাচনের প্রচারণা চালানোর সময় করোনাভাইরাস বিধিনিষেধ ভাঙা ও লাইসেন্সবিহীন ওয়াকিটকি ব্যাবহার করার দায়ে গত সোমবার বিচারের মুখোমুখি হয়েছেন ৭৫ বছর বয়সী গনতন্ত্র পন্হী নেত্রী আং সান সু চি।

প্রথম মামলার বিচার জুলাইয়ের শেষ পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছেন তার আইনজীবী।

সু চির বিরুদ্ধে আরও কিছু গুরুতর অভিযোগ আনা হয়েছে। এগুলোর মধ্যে উস্কানি দেওয়ার অভিযোগ, সরকারি গোপনীয়তা আইন ভঙ্গ ও ইয়াংগনের সাবেক মুখমন্ত্রীর কাছে থেকে ছয় লাখ ডলার ও ১১ দশমিক চার কেজি সোনা ঘুষ গ্রহণের অভিযোগও আছে।

পরবর্তী মামলায় দুর্নীতি এবং সরকারি গোপনীয়তা আইন ভঙ্গের অভিযোগে সু চির বিচার করা হতে পারে। মানবাধিকার সংস্থাগুলোর সু চির বিচারের নিন্দা করে বলেছে, ভবিষ্যতে তার নির্বাচনে লড়া বন্ধ করার জন্যই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

উস্কানি দেওয়ার অভিযোগে সু চির বিরুদ্ধে আরেকটি মামলায় বিচার শুরু হবে আগামী ১৫ জুনে। এতে দোষী সাব্যস্ত হলে তার ১৪ বছরের কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে বিবিসি।

নবেল বিজয়ী সু চি কোনো অন্যায় করেননি বলে দাবি করেছেন তার আইনজীবীরা। তার প্রধান আইনজীবি খিন ময়ুং জ সর্বশেষ ওই দুর্নীতির অভিযোগকে ‘হাস্যকর’ বলে অভিহিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পোস্ট থেকে জানা গেছে, সোমবার গণতন্ত্রপন্থি প্রতিবাদকারীরা দেশটির প্রধান শহর ইয়াংগনের রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করেছে, তাদের অনেকে ‘বিপ্লবী যুদ্ধ, আমরা অংশ নিচ্ছি’ বলে শ্লোগান দেয়।

কিছু আন্দোলনকারী জানিয়েছেন, তারা সোমবার চে গুয়েভারার জন্মদিনে ধারাবাহিক ধর্মঘট ও প্রতিবাদ করার পরিকল্পনা করেছে। লাতিন আমেরিকান বিপ্লবী চে তার মৃত্যুর পর বিপ্লবের আন্তর্জাতিক প্রতীকে পরিণত হয়েছেন।

সমগ্র মিয়ানমারে সহিংসতা তীব্র হয়ে উঠেছে বলে মন্তব্য করে শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল বাশেলেত সেনাবাহিনীর ভারী অস্ত্র ব্যবহারেরও নিন্দা করেছেন।

মিয়ানমারে সামরিক সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় বাশেলেতের এ বিবৃতি প্রত্যাখ্যান করেছে। এবং একে ‘পক্ষপাতদুষ্ট’ বলে অভিহিত করেছে।

১ লা ফেব্রুয়ারির অভ্যুত্থানের মাধ্যমে সামরিক বাহিনীর ক্ষমতা দখল করা ও সু চি সহ  তার দলের জ্যেষ্ঠ নেতাদের আটক করার পর থেকেই মিয়ানমারজুড়ে অস্থিরতা বিরাজ করছে।

তারপর থেকে দেশটির বিভিন্ন স্হানে প্রায় প্রতিদিনই সামরিক শাসনবিরোধী বিক্ষোভ চলছে এবং সশস্ত্র বাহিনীর সঙ্গে জাতিগত সংখ্যালঘু গেরিলা বাহিনী ও মিলিশিয়াদের লড়াই অব্যাহত আছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট