1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

মিয়ানমারের ছোঁড়া গোলায় বাংলাদেশি নারীসহ নিহত ২; আতংকে ঘুমধুম এলাকার বাসিন্দারা

  • প্রকাশিত : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৬৮ বার দেখা হয়েছে

মিয়ানমারে থেকে ছোঁড়া মর্টারশেলের আঘাতে বান্দরবানে ঘুমধুম সীমান্ত এলাকায় ২ জন নিহত হয়েছেন। এদের একজন বাংলাদেশি নারী, অপরজন রোহিঙ্গা পুরুষ। গোলার আঘাতে এ হতাহতের ঘটনায় আতংকে রয়েছেন সীমান্ত এলাকার বাসিন্দারা। এদিকে, সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক নজরদারি করা হচ্ছে।

মিয়ানমারের সামরিক জান্তা বাহিনী ও বিদ্রোহী আরকান আর্মি অভ্যন্তরীণ লড়াইয়ে রেশ এসেছে পড়ছে, সীমান্তের এপারে বাংলাদেশে ভুখন্ডেও। সোমবার মিয়ানমারের ছোঁড়া গোলা আছড়ে পড়ে বান্দরবানের সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নের জলপাইতলা এলাকায় একটি বাড়িতে। এতে, সেখানে এক বাংলাদেশি নারী এবং এক রোহিঙ্গার মৃত্যু হয়।হোসনে আরা নামে ওই নারী ঘরে বসে খাচ্ছিলেন। নিহত অপরজন রোহিঙ্গা বৃদ্ধ।

হতাহতের এ ঘটনার পর ঘুমধুম এলাকার বাসিন্দাদের মধ্যে আতংক বিরাজ করছে। সীমান্তবর্তী সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে, মিয়ানমারে চলমান সংঘাতে মুখে প্রাণ বাঁচাতে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর ৯৫ জন্য সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সীমান্ত দিয়ে যাতে রোহিঙ্গা বা মিয়ানমারের কেউ অনুপ্রবেশ করতে না পারে, সেজন্য নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি।

মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর পালিয়ে আসা সদস্যদের ফেরত পাঠানোর বিষয়ে দেশটির সাথে আলোচনা হয়েছে, বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংকালে সাংবাদিকদের মন্ত্রী বলেন, বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে মিয়ানমারের উপ-পররাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন। তারা তাদের সীমান্তরক্ষীদের ফিরিয়ে নিয়ে যাবে।

এসময় এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের নতুন সরকারের সাথে কাজ করতে মার্কিন প্রেসিডেন্ট যে চিঠি দিয়েছে এর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও উন্নত ও নতুন মাত্রায় পৌছবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট