1. [email protected] : admin :
  2. [email protected] : akter.panna.1 :
  3. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  4. [email protected] : masud :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈশ্বরদীতে ইফতার,দোয়া মাহফিল ও সাংবাদিক সম্মেলনে হাবিবুর রহমান হাবিবের বহিস্কার  ও বিএনপিনেতাদের দিয়ে পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন  বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার পাবনা জেলা বিএনপির শান্তির দূত ও সকল মহলের শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদারের উপস্থিতিতে আরও একটি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ্য নেতৃত্ব এবং মদিনা সনদের আলোকে সারাদেশে মসজিদের ও ইসলামী শিক্ষার উন্নয়ন করতে সক্ষম হবেন– বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও  সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার নেশাগ্রস্ত তরুণদের নেশা মুক্ত করে ব্যবসায়ে উৎসাহ দিতে ঈশ্বরদীর নাট্যকার সাইফুল ভেজালমুক্ত ফল ব্যবসা শুরু করেছেন কৃত্তিম সংকট সৃষ্টিকারী সিন্ডিকেড ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে বলে ঘোষনা দিয়েছেন,পাবনা-৪ আসনের এমপি অধ্যাপক আবুতালেব মন্ডল আন্তঃবিভাগীয় সমন্বয় দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : বিভাগীয় কমিশনার দেশের সার্বিক উন্নয়নয়ন,মুসলিম উম্মাহ্র শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে পাকশীস্থ ফুরফুরা শরীফে বিশেষ দোয়া অুনষ্ঠিত ।। বেগম খালেদা জিয়ার সাবেক ব্যক্তিগত সহকারী ও উপদেষ্টাসহ জামায়াতে জেলা আমিরের অংশ গ্রহণ নিজ স্বার্থ ও প্রতিহিংসা চরিতার্থ এবং হীন মানসিকতার নিমিত্তে দলীয় প্রার্থীকে পরাজিত করে পৈশাচিক  আনন্দ লাভের মানসিকতাকে ঘৃণা করি— বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আঠারো বছর যিনি মাঠে ছিলেন না তিনিই  আজকে বড় বিএনপি সেজে ধানের শীষের রক্ষা কর্তা হয়েছেন —জাকারিয়া পিন্টু

মানসিক উদ্বেগ ও উৎকণ্ঠায় ভোগার উপসর্গ কমাতে সাহায্য করবে শরীরচর্চা

  • প্রকাশিত : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১৭০ বার দেখা হয়েছে

অনলাইন ডেক্স।। মানসিক উদ্বেগ (অ্যাংজাইটি) ও উৎকণ্ঠায় ভোগার উপসর্গ কমাতে যথেষ্ট সাহায্য করবে শরীরচর্চা। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে ওষুধ বা থেরাপি ছাড়াই দীর্ঘমেয়াদী উদ্বেগজনিত সমস্যায় ভোগা ব্যক্তিদের সাহায্য করছে কঠোর শরিরচর্চা।

কার্ডিওভাসকুলার ফিটনেস ও পেশি ক্ষমতা বৃদ্ধিতে করা সার্কিট ট্রেনিং ব্যায়াম উদ্বেগ কমাতে সাহায্য করে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এ ধরনের শরীরচর্চা পেশি শিথিল করে এবং এন্ডোরফিন বাড়ানোর মধ্য দিয়ে উদ্বেগ কমাতে ভূমিকা রাখে।

সুইডিশ এই গবেষণায় অংশগ্রহণকারীদের উদ্বেগের মাত্রার ভিন্নতা থাকলেও কঠোর শরীরচর্চার মাধ্যমে প্রত্যেকের অবস্থার উন্নতি দেখতে পান গবেষকরা।

এর মধ্যে যারা অপেক্ষাকৃত কঠোর পরিশ্রম করেছেন তাদের উদ্বেগের লক্ষণগুলো হ্রাসের সম্ভাবনাও বাড়তে দেখা গেছে।

১২ সপ্তাহের সার্কিট ট্রেনিংয়ের অধিকাংশ অংশগ্রহণকারীর উদ্বেগের মাত্রা মাঝারি ও উচ্চমাত্রা থেকে নিম্ন মাত্রার পর্যায়ে নেমে আসে।

২৮৬ জন ব্যক্তির ওপর এই গবেষণা পরিচালনা করেন গবেষকরা। অংশগ্রহণকারীদের গড় বয়স ছিল ৩৯ বছর। তাদের সঙ্গে হালকা শরীরচর্চায় অংশ নেওয়া আরেকটি দলের উন্নতির পার্থক্য দেখেন গবেষকরা।

যারা অপেক্ষাকৃত হালকা শরীরচর্চা করেছেন তাদের মধ্যে উদ্বেগের লক্ষণ কমার সম্ভাবনা ৩.৬২ গুণ বাড়তে দেখা যায়।অন্যদিকে যারা কঠোর শরীরচর্চা করেছেন তাদের ক্ষেত্রে এই সম্ভাবনা ৪.৮৮ গুণ পর্যন্ত বাড়ে।দুটি দলই সপ্তাহে তিনবার ফিজিকাল থেরাপিস্টের তত্ত্বাবধানে ৬০ মিনিট ধরে ব্যায়াম করেন।৬০ মিনিটের এই সেশগুলোতে কার্ডিও ও পেশিচর্চা দুধরনের শরীরচর্চাই রাখা হয়েছিল। এর আগে ৪৫ মিনিটের ওয়ার্ম আপ সেশনও রাখা হতো। প্রশিক্ষণ শেষ হতো কুল ডাউন এবং স্ট্রেচিংয়ের মধ্য দিয়ে।সুইডেনের গোথেনবার্গ বিশ্ববিদ্যালয়ের ডক্টরাল ছাত্র ম্যালিন হেনরিকসন বলেন, “অংশগ্রহণকারীদের অবস্থার উন্নতিতে একটি উল্লেখযোগ্য প্রবণতা দেখা গেছে। তারা যত কঠোরভাবে ব্যায়াম করেছে, তাদের উদ্বেগের উপসর্গগুলো তত বেশি কমেছে।”

প্রফেসর মারিয়া আবার্গ বলেন, “ডাক্তারদের ব্যক্তিভেদে সুবিধাজনক চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা প্রয়োজন। এছাড়া সহজ ও পার্শ্বপ্রতিক্রিয়া কম এমন বিষয়গুলোই প্রেসক্রাইব করা উচিত।”

“উদ্বেগে ভোগা ব্যক্তিদের প্রাথমিক স্বাস্থ্যসেবায় এই চিকিৎসা অনুসরণ করা উচিত। উদ্বেগজনিত উপসর্গ গুরুতর হোক কিংবা সামান্য, সকলক্ষেত্রেই ১২ সপ্তাহের এই শরীরচর্চা পদ্ধতি অনুসরণে কার্যকরী ফলাফল পাওয়া গেছে,” বলেন তিনি।

‘জার্নাল অফ অ্যাফেক্টিভ ডিসঅর্ডার’ সাময়িকীতে এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়। (সংগৃহিত)।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট