1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

মডেল-অভিনেত্রী মিথিলা কেনো অভাগী!

  • প্রকাশিত : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৫৬৪ বার দেখা হয়েছে

বিনোদন প্রতিবেদক : কলকাতা প্রবাসী বাংলাদেশী মডেল – অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা বিজ্ঞাপন ও নাটকের ক্যারিয়ারে দুই দশকে অনেক পথ পাড়ি দিয়েছেন। সেই তুলনায় চলচ্চিত্রে তিনি মন দিয়েছেন মাত্র কয়েক বছর ধরে। চলচ্চিত্রে এলেও তাকে কেবল কলকাতার ছবিতেই বেশি পাওয়া গেছে।

জানা গেছে, চলতি মাসে মিথিলার আরেকটি ছবি মুক্তি পেতে যাচ্ছে কলকাতায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘ও অভাগী’ নামের সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আসছেন মিথিলা। ‘ও অভাগী’ পরিচালনা করেছেন কলকাতার নির্মাতা অনির্বাণ চক্রবর্তী। নিজের সোশ্যাল হ্যান্ডেলে এই ছবির পোস্টার প্রকাশ করেছেন মিথিলা। সেখানে দেখা গেল, মিথিলার সিঁথির সিঁদুর লেপটে আছে পুরো কপালে। চেহারায় চিন্তার ছাপ। পোস্টার প্রকাশের মধ্য দিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান স্বভূমি এন্টারটেইনমেন্ট জানিয়েছে, ২৯ মার্চ পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ও অভাগী’।

ছবিটি নিয়ে মিথিলা বলেন, গল্পটি আমার আগে থেকেই পড়া ছিল। গল্পের অ্যাডাপটেশন আর চিত্রনাট্যটাও দারুণ হয়েছে। কাজটা করতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে পুরো টিমকে। পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে শুটিং করেছি। এই ছবিতে তাকে ১৬ ও ৩০ দুই বয়সের চরিত্রে দেখা যাবে। তিনি জানান, দুটি চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে মানসিকভাবে অনেক পরিশ্রম করতে হয়েছে।

এই ছবিতে আরও অভিনয় করেছেন সুব্রত দত্ত, দেবযানী চ্যাটার্জি, ঈশান মজুমদার, সায়ন ঘোষ, সৌরভ হালদার প্রমুখ। কলকাতায় এটি মিথিলার মুক্তিপ্রাপ্ত তৃতীয় ছবি। ২০২২ সালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘আয় খুকু আয়’ ছবির মাধ্যমে টালিউডে পা রাখেন মিথিলা। সর্বশেষ গত বছর মুক্তি পায় ‘মায়া’।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট