1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারমম্যান ইসরাইল হোসেন মন্ডল গং এর ক্রয়কৃত ভিটাবাড়ির পাকা বাউন্ডারী দেওয়াল জোরপূর্বক ভেঙ্গে ফেলা হয়েছে । সাংবাদিক সম্মেলনে অভিযোগ আটঘরিয়া  চাঁদভা ইউনিয়নের সাবেক তৃণমূল  বিএনপির  নেতাকর্মীদের আলোচনা সভা অনুষ্ঠিত ।। বিএনপিনেতা ও সাবেক ইউপি সদস্য হান্নান আলীকে ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষনা ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

ভারতের গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে বাংলাদেশের নির্বাচন

  • প্রকাশিত : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৫৫৯ বার দেখা হয়েছে

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভারতীয় গণমাধ্যমে ব্যাপক গুরুত্ব পেয়েছে। দেশটির মূলধারার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া নির্বাচনের বিভিন্ন দিক তুলে ধরে শীর্ষ খবর হিসেবে প্রচার করেছে।

নির্বাচনে সকাল ৮টা থেকে শুরু করে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট চলে। তবে, বিরোধী দল বিএনপি নির্বাচনটি বর্জন করেছে এবং জনগণকে ভোটকেন্দ্রে যেতে নিরুৎসাহিত করতে হরতাল ডেকেছে দলটি।

এনডিটিভি, এএনআই, ডিডি মেট্রো, ডব্লিউআইওন-এর মতো মূলধারার ভারতীয় মিডিয়া সকালে ভোট গ্রহন শুরুর সময় থেকেই বাংলাদেশের নির্বাচন নিয়ে বেশ কিছু খবর প্রচার করেছে। টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস, নিউজ স্ট্রীম এবং দ্য ওয়্যারও ভোটের খবর প্রচার করেছে। এছাড়া, স্বাধীন পর্যবেক্ষকগন ছাড়াও তিনজন ভারতীয় পর্যবেক্ষক এবং কয়েক ডজন ভারতীয় সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণ এবং তাদের নিজ নিজ মিডিয়া আউটলেটে ভোটের ব্যাপক কভারেজ দিতে বাংলাদেশে রয়েছেন।

এদিকে শিক্ষাবিদ, সাবেক কূটনীতিক এবং ভারতীয় রাজনৈতিক বিশেষজ্ঞরাও নির্বাচনের গুরুত্ব এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনকে কীভাবে দেখছে, তা নিয়ে গত কয়েক দিনে জাতীয় দৈনিকে বেশ কয়েকটি কলাম বা উপ-সম্পাদকীয় লিখেছেন। সংবাদ সংস্থা এএনআই নির্বাচন নিয়ে অন্তত তিনটি প্রতিবেদন প্রকাশ করেছে, এনডিটিভি বিভিন্ন শিরোনামে দুপুর পর্যন্ত তিনটি খবর প্রচার করেছে।

তারা লিখেছেন, বিএনপি’র হরতাল উপেক্ষা করে উল্লেখযোগ্য ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে ভোট কেন্দ্রে আসতে শুরু করেছেন। প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে মানুষ হরতাল, অগ্নিসংযোগ ও সহিংসতার মধ্যেও ভোট দেয়ায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা ৪র্থ মেয়াদে জয়ী হতে পারেন। এনডিটিভি বিভিন্ন স্পট থেকে নির্বাচনের লাইভ আপডেট দিচ্ছে। এতে বলা হয়েছে, ভারতের তিনজনসহ ১০০ বিদেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট